নিজেদের দোকানে ৯,০০০+ অর্ডার · সম্পূর্ণ বাংলায়
কনফার্ম থেকে ডেলিভারি — পুরো COD চক্রটা এক জায়গায়
অর্ডার কনফার্ম, ফ্রড চেক, কুরিয়ার বুকিং, SMS, লেবেল আর লাভের হিসাব। WooCommerce ছাড়তে হবে না, ফোন থেকেই চলবে।
সেটআপে ১০ মিনিট · WhatsApp-এ সাপোর্ট · সাত দিনে টাকা ফেরত
| অর্ডার | কাস্টমার | ঠিকানা | ফ্রড চেক | টাকা | স্ট্যাটাস |
|---|---|---|---|---|---|
| #৪৮২১১১:০৪ | রুবেল হাসান০১৭১২-৩৪৫৬৭৮ | মিরপুর ১০, ঢাকাজোন: মিরপুর | ৯২%২৪ অর্ডার · ২ ফেরত | ৳১,২৫০ক্যাশ অন ডেলিভারি | কনফার্ম |
| #৪৮২০১০:৫২ | নুসরাত জাহান০১৮৯৫-১১২২৩৩ | চান্দগাঁও, চট্টগ্রামজোন: চট্টগ্রাম সিটি | ৬৮%১১ অর্ডার · ৪ ফেরত | ৳৮৯০অ্যাডভান্স চাওয়া হয়েছে | ফলো-আপ |
| #৪৮১৯১০:১৭ | সাইফুল ইসলাম০১৯৩৩-৭৭৮৮৯৯ | শাহপরান, সিলেটজোন: সিলেট সদর | ৩১%১৩ অর্ডার · ৯ ফেরত | ৳২,৪৪০ক্যাশ অন ডেলিভারি | ঝুঁকি |
পাঁচটা আলাদা জিনিস কিনতে হবে না — একটাতেই সব
- অর্ডার ম্যানেজারঅর্ডার ডেস্ক, ইনলাইন এডিট, বাল্ক অ্যাকশন
- ফ্রড চেকারফোন দিয়ে কুরিয়ার-ওয়াইজ ডেলিভারি রেকর্ড
- কুরিয়ার প্লাগিনএক ক্লিকে বুকিং, কনসাইনমেন্ট ট্র্যাক
- SMS প্যানেলঅর্ডার SMS, টেমপ্লেট, লগ আর রিপোর্ট
- লেবেল প্লাগিনবারকোড লেবেল, পিকিং শিট, ইনভয়েস
ফোন ধরার আগেই জানুন কে ফেরত দেয়
প্রতিটা অর্ডারের পাশে কাস্টমারের আসল রেকর্ড — কোন কুরিয়ারে কত গেছে, কত ফিরেছে। ঝুঁকি দেখলে অ্যাডভান্স চান, নাহলে সরাসরি বুক করুন। একটা ফেরত আটকানো মানে কুরিয়ার চার্জ আর পণ্য, দুটোই বাঁচল।
- ফোন নম্বর দিয়ে সব কুরিয়ারের ডেলিভারি রেকর্ড
- আপনার নিজের দোকানের হিস্ট্রি আলাদা করে
- ব্ল্যাকলিস্ট, আর সাত দিনে একই নম্বরের ডুপ্লিকেট অর্ডার
| কুরিয়ার | মোট | ডেলিভারি | ফেরত | হার |
|---|---|---|---|---|
| Steadfast | ৮ | ৩ | ৫ | ৩৭% |
| Pathao | ৩ | ১ | ২ | ৩৩% |
| RedX | ২ | ০ | ২ | ০% |
| Carrybee | ০ | ০ | ০ | — |
| আপনার দোকানে | ২ | ০ | ২ | ০% |
একটা প্লাগিন, পুরো অর্ডার চক্র।
অর্ডার আসা থেকে টাকা হাতে আসা পর্যন্ত — মাঝের প্রতিটা ধাপ এখানেই।
অর্ডার ডেস্ক
গুগল শিটের মতো একটা টেবিলে সব অর্ডার — খুলতে হয় না, সেখান থেকেই কাজ শেষ।
কুরিয়ার
টেবিল থেকে বেছে এক ক্লিকে বুকিং। কনসাইনমেন্ট নিজেই বসে যায়।
ফ্রড ও কাস্টমার চেক
ফোন ধরার আগেই জানুন কে আসলে পার্সেল নেয় আর কে ফেরত দেয়।
SMS ও নোটিফিকেশন
অর্ডার কনফার্ম থেকে কুরিয়ার আপডেট — কাস্টমার জানে, আপনাকে ফোন করতে হয় না।
স্টক ও লাভ
কেনা দাম ধরে আসল লাভ। বিক্রি নয় — লাভ।
ক্যাম্পেইন রিপোর্ট
ROAS বলে অর্ডার কয়টা। নিশ্চিত বলে ডেলিভারি কয়টা।
দশ মিনিট। তিনটা ধাপ। চালু।
কোনো API কী নেই, কোনো কপি-পেস্ট নেই।
প্লাগিন ইনস্টল করুন
জিপ ফাইল আপলোড করে অ্যাক্টিভেট। সেটআপ উইজার্ড নিজেই সামঞ্জস্য দেখে নেয় — কী কী লাগবে আর কী নেই, শুরুতেই বলে দেয়।
ফোন যুক্ত করুন
উইজার্ডের শেষ ধাপে একটা QR কোড। অ্যাপ দিয়ে স্ক্যান করলেই ফোন যুক্ত — কোনো API কী, কোনো কপি-পেস্ট নেই।
কাজ শুরু
অর্ডার আসতে শুরু করলেই ফোনে পুশ। কনফার্ম, ফ্রড চেক, কুরিয়ারে পাঠানো — সব সেখান থেকেই।
সব প্ল্যানে সব ফিচার। শুধু মাসে কত অর্ডার, সেটা আলাদা।
ফ্রিতে মাসে ৩০টি অর্ডার। কোন ফিচারটা হারাবো, সেই হিসাব কখনোই করতে হবে না।
ফ্রি
কার্ড লাগবে না
৳০চিরকাল
মাসে ৩০টি অর্ডার
- সব ফিচার, কোনোটা আটকানো নেই
- আনলিমিটেড স্টাফ
- একটি ডোমেইন
- WhatsApp-এ সাপোর্ট আর আপডেট
স্টার্টার
ছোট দোকানের জন্য
৳৪৯০/ মাস
মাসে ৩০০টি অর্ডার
- সব ফিচার, কোনোটা আটকানো নেই
- আনলিমিটেড স্টাফ
- একটি ডোমেইন
- WhatsApp-এ সাপোর্ট আর আপডেট
গ্রোথ
দিনে ২৫টির মতো
৳৯৯০/ মাস
মাসে ৭৫০টি অর্ডার
- সব ফিচার, কোনোটা আটকানো নেই
- আনলিমিটেড স্টাফ
- একটি ডোমেইন
- WhatsApp-এ সাপোর্ট আর আপডেট
বিজনেস
দিনে ৫০টির মতো
৳১,৬৯০/ মাস
মাসে ১,৫০০টি অর্ডার
- সব ফিচার, কোনোটা আটকানো নেই
- আনলিমিটেড স্টাফ
- একটি ডোমেইন
- WhatsApp-এ সাপোর্ট আর আপডেট
মাসে ১,৫০০টির বেশি অর্ডার? WhatsApp-এ বলুন — আপনার হিসাব দেখে দাম ঠিক করে দেব।
আলাদা আলাদা কিনলে কত পড়ত
বাজারের চলতি দাম ধরে, প্রতি মাসে।
যা যা মাথায় আসে।
ব্যবহার করতে কী কী লাগবে?
একটা WordPress সাইট যেখানে WooCommerce ইনস্টল করা আছে — এটুকুই। WooCommerce ৮.২ বা তার পরের ভার্সন হলে নতুন অর্ডার স্টোরেজেও (HPOS) চলবে, পুরনোটাতেও চলবে। অ্যাপটার জন্য একটা Android ফোন।
আলাদা কোনো লোডার বা এক্সটেনশন লাগবে?
না। কিছু প্লাগিন চালাতে হোস্টিংয়ে ionCube Loader চালু করতে হয় — নিশ্চিতে সেটা লাগে না। জিপ আপলোড করে অ্যাক্টিভেট করলেই হলো।
SMS কীভাবে কাজ করে?
আলাদা কোনো SMS কোম্পানির প্যানেল কিনতে হবে না। এখান থেকেই ক্রেডিট রিচার্জ করবেন, আর অর্ডার কনফার্ম থেকে কুরিয়ার আপডেট পর্যন্ত SMS চলে যাবে। বাংলা লেখায় প্রতি SMS-এ ৭০ অক্ষর ধরে — লেখার সময়ই দেখাবে কত খরচ হচ্ছে।
কোন কোন কুরিয়ার চলে?
এখন Steadfast — অর্ডার বেছে এক ক্লিকে বুকিং, কনসাইনমেন্ট নিজেই বসে। Pathao আর RedX তৈরি হচ্ছে, আর সেগুলো এলে আলাদা কিছু কিনতে হবে না।
একাধিক ওয়েবসাইটে ব্যবহার করা যাবে?
একটা লাইসেন্স দিয়ে একটা ডোমেইন। একাধিক দোকান থাকলে যোগাযোগ করুন — একসাথে নিলে ছাড় আছে। অ্যাপে অবশ্য একাধিক দোকান একসাথে দেখা যায়, শুধু প্রতিটার নিজের লাইসেন্স লাগবে।
আপডেট কীভাবে আসবে?
WordPress-এর নিজের আপডেট স্ক্রিনেই আসবে, অন্য যেকোনো প্লাগিনের মতো। ফাইল নামিয়ে আবার আপলোড করার দরকার নেই।
পছন্দ না হলে?
সাত দিনের মধ্যে বললে পুরো টাকা ফেরত। কোনো কারণ জানানোর দরকার নেই।
সাপোর্ট কেমন?
WhatsApp-এ সরাসরি, বট নয়। সেটআপ থেকে যেকোনো টেকনিক্যাল সমস্যা — সকাল ৯টা থেকে রাত ১০টা।
আজকের অর্ডারগুলো আজকেই শেষ হোক।
সাত দিনের মধ্যে পছন্দ না হলে পুরো টাকা ফেরত। সেটআপ দশ মিনিটে।