অর্ডার ডেস্ক
গুগল শিটের মতো একটা টেবিলে সব অর্ডার — খুলতে হয় না, সেখান থেকেই কাজ শেষ।
-
অর্ডার লিস্ট ও ডিটেইল
ভ্যারিয়েশন, ট্যাক্স, পেমেন্ট গেটওয়ে, কাস্টমারের নোট — সব এক জায়গায়
-
স্ট্যাটাস বদল ও বাল্ক অ্যাকশন
একসাথে ৫০টি পর্যন্ত অর্ডার, প্রতিটার আলাদা ফল দেখায়
-
অর্ডার এডিট
পরিমাণ, প্রোডাক্ট, ডেলিভারি চার্জ, আর প্রতি-পিস দাম ওভাররাইড
-
ম্যানুয়াল অর্ডার
কাস্টমারের মেসেজ পেস্ট করলে নাম, ফোন, ঠিকানা আর জেলা নিজেই বসে
-
স্টাফ অ্যাসাইন
কোন অর্ডার কার দায়িত্বে
-
রিফান্ড রেকর্ড
পূর্ণ বা আংশিক, কারণসহ, স্টক ফেরতের অপশনসহ
-
কুইক অ্যাকশন
কল, WhatsApp, SMS, ঠিকানা কপি — এক ট্যাপে
-
অর্ডার নোট ও তার ইতিহাস
কে কখন কী বদলেছে, কাস্টমার আসলে কী লিখেছিল সেটাসহ
-
সার্চ
অর্ডার নম্বর, নাম বা ফোন — লিখতেই খোঁজে
-
ইমেইল আবার পাঠানো
অর্ডার কনফার্মেশন আবার
-
অ্যাডভান্স ফিল্টার শীঘ্রই
তারিখ, পেমেন্ট, কুরিয়ার, পরিমাণ, ঝুঁকি ধরে
-
অসম্পূর্ণ অর্ডার ফলো-আপ শীঘ্রই
পেমেন্ট আটকে যাওয়া অর্ডারের আলাদা ট্যাব
ফ্রড ও কাস্টমার চেক
ফোন ধরার আগেই জানুন কে আসলে পার্সেল নেয় আর কে ফেরত দেয়।
-
ফোন দিয়ে ফ্রড চেক
মোট কত অর্ডার, কত ডেলিভারি, কত ফেরত — এক লুকআপে
-
কুরিয়ার-ওয়াইজ ব্রেকডাউন
Steadfast, Pathao, RedX, Carrybee — প্রতিটার আলাদা হিসাব
-
আপনার নিজের দোকানের হিস্ট্রি
এই কাস্টমার আপনার এখানে আগে কত অর্ডার, কত ফেরত
-
ব্ল্যাকলিস্ট
কারণসহ, আর অর্ডার এলেই সতর্কবার্তা
-
ডুপ্লিকেট অর্ডার
সাত দিনের মধ্যে একই নম্বর থেকে আবার অর্ডার হলে ফ্ল্যাগ
-
রিস্ক ব্যাজ
অর্ডার ডিটেইলে সবুজ / হলুদ / লাল
-
বাল্ক ফ্রড চেক শীঘ্রই
একসাথে অনেকগুলো নম্বর
কুরিয়ার
টেবিল থেকে বেছে এক ক্লিকে বুকিং। কনসাইনমেন্ট নিজেই বসে যায়।
-
Steadfast বুকিং
একটা অর্ডার থেকে, বা সিলেক্ট করে একসাথে অনেকগুলো
-
দুইবার পাঠানো ঠেকানো
পাঠানোর আগে দুই দিকের কনসাইনমেন্ট মিলিয়ে দেখে
-
কনসাইনমেন্ট এডিট ও ক্লিয়ার
পার্সেল ক্যান্সেল হলে আবার পাঠানোর উপায়
-
COD, ওজন আর নোট অটো-ফিল
অর্ডার থেকেই নেয়, আবার টাইপ করতে হয় না
-
Pathao Courier শীঘ্রই
OAuth, সিটি ও জোন পিকার, ট্র্যাকিং
-
RedX শীঘ্রই
এরিয়া লুকআপ, বুকিং, ট্র্যাকিং
-
ইউনিফাইড কুরিয়ার পিকার শীঘ্রই
অর্ডারভিত্তিক কুরিয়ার বেছে এক ট্যাপে
-
অটো স্ট্যাটাস সিঙ্ক শীঘ্রই
ডেলিভারি বা ফেরত হলে WooCommerce স্ট্যাটাস নিজেই বদলাবে
-
ট্র্যাকিং টাইমলাইন শীঘ্রই
অর্ডার ডিটেইলের নিচে পার্সেলের পুরো যাত্রা
লেবেল ও প্যাকিং
কুরিয়ারের নিজের ডিজাইনে লেবেল, বারকোডসহ — প্রিন্ট করে সেঁটে দিলেই হলো।
-
কুরিয়ার লেবেল PDF
২×৩ আর ৩×৩ ইঞ্চি, চারপাশে নিরাপদ মার্জিনসহ
-
বারকোড ও QR
দুটোতেই কনসাইনমেন্ট আইডি, স্ক্যান করে মেলানো যায়
-
পিকিং লিস্ট
কোন বাক্সে কী যাবে, প্যাকিংয়ের সময় হাতে
-
ইনভয়েস
A4 আর A5, বাংলায়
-
বারকোড স্ক্যান শীঘ্রই
ক্যামেরা দিয়ে প্যাকিং মিলিয়ে দেখা
স্টক ও লাভ
কেনা দাম ধরে আসল লাভ। বিক্রি নয় — লাভ।
-
স্টক লেজার
কখন কত ঢুকলো, কত বেরোলো, কে করলো
-
ক্রয়মূল্য ধরে লাভ
প্রতি প্রোডাক্টে কত থাকলো, ফেরত বাদ দিয়ে
-
স্টক ওয়াচ
কমে আসা প্রোডাক্ট নজরে রাখে
-
অর্ডার এডিটে স্টক ঠিক হওয়া
পরিমাণ বদলালে স্টক নিজেই মেলে, নোটও পড়ে
-
লো-স্টক পুশ অ্যালার্ট শীঘ্রই
ফুরিয়ে যাওয়ার আগেই ফোনে
SMS ও নোটিফিকেশন
অর্ডার কনফার্ম থেকে কুরিয়ার আপডেট — কাস্টমার জানে, আপনাকে ফোন করতে হয় না।
-
অর্ডার SMS ও টেমপ্লেট
স্ট্যাটাস ধরে, নিজের ভাষায় লেখা টেমপ্লেট
-
SMS লগ ও রিপোর্ট
কাকে কখন কী গেল, কত পার্ট খরচ হলো
-
বাংলা/ইংরেজি পার্ট কাউন্টার
লিখতে লিখতেই দেখায় কত SMS হবে — বাংলায় একটা শব্দও খরচ তিনগুণ করে
-
নতুন অর্ডার পুশ
সাউন্ডসহ, ট্যাপ করলেই অর্ডার
-
রোল ধরে রাউটিং
কনফার্মার নতুন অর্ডার, ডিসপ্যাচার রেডি-টু-শিপ, মালিক সব
-
প্রাইভেসি-সেফ পেলোড
পুশে শুধু অর্ডার আইডি আর টাকা — নাম, ফোন, ঠিকানা যায় না
-
OEM ব্যাটারি গাইড
Xiaomi, Realme, Oppo — কোন ফোনে কী বন্ধ করতে হবে
-
অ্যাসাইনমেন্ট পুশ শীঘ্রই
অর্ডার অ্যাসাইন হলে সেই স্টাফের ফোনে
-
হাই-রিস্ক অ্যালার্ট শীঘ্রই
ঝুঁকিপূর্ণ অর্ডার এলেই
-
কুরিয়ার স্ট্যাটাস পুশ শীঘ্রই
ডেলিভারি বা ফেরত হলে
-
কোয়ায়েট আওয়ার্স শীঘ্রই
রাতে বাজবে না
ক্যাম্পেইন রিপোর্ট
ROAS বলে অর্ডার কয়টা। নিশ্চিত বলে ডেলিভারি কয়টা।
-
প্রতি অর্ডারের ক্যাম্পেইন
কোন বিজ্ঞাপন থেকে এসেছে, অর্ডারের সাথেই জমা থাকে
-
ডেলিভারি ধরে হিসাব
অর্ডার নয় — আসলে কয়টা পৌঁছালো
-
ফেরত বাদ দিয়ে আয়
যা ফিরে এসেছে তা আয় নয়
-
ক্যাম্পেইনভিত্তিক লাভ
ক্রয়মূল্য আর কুরিয়ার চার্জ বাদ দিয়ে
রিপোর্ট ও ড্যাশবোর্ড
স্ট্যাটাস লেজার থেকে তৈরি — কোনো আলাদা ট্র্যাকিং কোড লাগে না।
-
দিনভিত্তিক রিপোর্ট
কোন দিন কত অর্ডার, কত ডেলিভারি
-
প্রোডাক্টভিত্তিক রিপোর্ট
কোনটা চলছে, কোনটা ফেরত আসছে
-
রিটার্ন রেট
প্রতি প্রোডাক্টে পাঠানো / ডেলিভারি / ফেরত / আংশিক আলাদা কলামে
-
অডিট লগ
কে কী করেছে, মোছা যায় না
-
অ্যাপে ড্যাশবোর্ড শীঘ্রই
আজকের হিসাব, সেলস চার্ট, টপ প্রোডাক্ট — ফোনেই
-
স্টাফ পারফরম্যান্স শীঘ্রই
কে কতটা কনফার্ম বা প্যাক করলো
-
COD বনাম প্রিপেইড শীঘ্রই
অনুপাত
-
কুরিয়ারভিত্তিক রিটার্ন শীঘ্রই
কোন কুরিয়ারে বেশি ফেরত
স্টাফ ও নিরাপত্তা
স্টাফ যা দেখার কথা শুধু তা-ই দেখে, আর সব কাজের লগ থাকে।
-
পার-ইউজার লগইন
নিজের WordPress অ্যাকাউন্ট, ডিভাইসভিত্তিক টোকেন
-
রোল ও পারমিশন
পারমিশন নেই মানে বাটনটাই নেই
-
ডিভাইস ম্যানেজমেন্ট
কয়টা ফোন যুক্ত, শেষ কবে সক্রিয়, এক ট্যাপে সাইন আউট
-
অডিট লগ
বদলানো যায় না এমন ট্রেইল
-
মাল্টি-স্টোর
একাধিক দোকান এক অ্যাপে, উপরের সুইচার দিয়ে
-
স্টাফ ইনভাইট শীঘ্রই
QR বা লিংক দিয়ে
-
বায়োমেট্রিক অ্যাপ লক শীঘ্রই
ফিঙ্গারপ্রিন্ট বা পিন
সাপোর্ট টিকেট
কাস্টমার ওয়েবসাইট থেকেই টিকেট খোলে, আপনি ফোন থেকে উত্তর দেন।
-
ওয়েবসাইটে টিকেট ফর্ম
লগইন লাগে না, ফোন নম্বর মিললে অর্ডারটাও যুক্ত হয়
-
অ্যাপ থেকে রিপ্লাই
উত্তর SMS হয়েও যেতে পারে, লিখতে লিখতেই খরচ দেখায়
-
SMS-এ টোকেন লিংক
কাস্টমার ফিরে এসে নিজের টিকেট দেখে
-
স্প্যাম গার্ড
হানিপট, ঘণ্টায় সীমা, একই মেসেজ বারবার হলে জুড়ে দেয়
-
কাস্টমার ট্র্যাকিং পেজ
পার্সেল কোথায় — কাস্টমার নিজেই দেখে, ফোন কমে
আটকে থাকা অর্ডার
যেগুলো নিয়ে কেউ কিছু করছে না, সেগুলোই সবচেয়ে দামি।
-
কত দিন আটকে
প্রতিটা অর্ডার কোন স্ট্যাটাসে কত দিন বসে আছে
-
স্টল রিপোর্ট
একসাথে সব, পুরনোটা আগে
জোন অনুমান
ঠিকানা পড়ে থানা বলে দেয় — কুরিয়ারের ফর্মে হাতে টাইপ করতে হয় না।
-
ঠিকানা দেখে থানা/জোন
বানানের হেরফের ধরে নেয়
-
খালি জোন ভরা
যেগুলোর জোন বসেনি শুধু সেগুলো
ভিত্তি ও সামঞ্জস্য
আপনার সাইট যেমন আছে তেমনই থাকবে — কিছু ছাড়তে হবে না।
-
HPOS সাপোর্ট
WooCommerce ৮.২+ এর নতুন অর্ডার স্টোরেজ, পুরনোটাও চলে
-
সাইটের টাইমজোন
"আজকের অর্ডার" মানে সাইটের আজ, ফোনের নয়
-
মাল্টি-কারেন্সি
সাইটের কারেন্সি, দশমিক আর সেপারেটর ধরে
-
QR পেয়ারিং
স্ক্যান করলেই ফোন যুক্ত, ম্যানুয়াল কোডও আছে
-
সেটআপ উইজার্ড
পাঁচ ধাপ — সামঞ্জস্য, স্ট্যাটাস, রোল, ফিচার, পেয়ারিং
-
ডার্ক মোড
সত্যিকারের ডার্ক, উল্টে দেওয়া নয়
-
অ্যাপের বাংলা UI শীঘ্রই
অ্যাপের ভেতরটা এখনো ইংরেজি
যেটা দরকার সেটা আছে কি না, জিজ্ঞেস করে নিন।
WhatsApp-এ সরাসরি উত্তর পাবেন। বট নয়।