টাকা লাগবে না
নিজের দোকানে চালিয়ে দেখুন
৩ দিন, ৩০টি অর্ডার — পুরো নিশ্চিত, কিছু বন্ধ রাখা নেই। কার্ড লাগবে না, আগে টাকা দিতে হবে না।
- ৩ দিন যেদিন চাবিটা হাতে পাবেন, সেদিন থেকেই গোনা শুরু।
- ৩০টি অর্ডার ৩ দিনের ভেতরেই ৩০টা হয়ে গেলে ওখানেই শেষ — যেটা আগে আসে।
- সব ফিচার ফ্রড চেক, কুরিয়ার বুকিং, SMS, লেবেল, রিপোর্ট — কোনোটা আটকানো নেই।
- শেষ হলে বন্ধ প্লাগিন আর চলবে না, একটা প্ল্যান নিতে বলবে। অর্ডারের তথ্য আপনার সাইটেই থাকে, কোথাও যায় না।
ট্রায়াল চান
তিনটা ঘর, তারপর অপেক্ষা।
আমরা দেখে চাবিটা আপনার ফোনে SMS করে দেব। একটা নম্বরে একবার, আর একটা সাইটে একবার।
পছন্দ হলে একটা প্ল্যান নিলেই ট্রায়ালের জায়গায় সেটা বসে যাবে — প্লাগিন নতুন করে বসাতে হবে না, তথ্যও হারাবে না।