মূল অংশে যান

সাত দিনের মধ্যে টাকা ফেরত, কারণ জানাতে হবে না

সব প্ল্যানে সব ফিচার। শুধু অর্ডারের সীমা আলাদা।

কোন প্ল্যানে কী কী হারাবেন — সেই হিসাব করতে হবে না। যত অর্ডার হয়, সেই অনুযায়ী বেছে নিন।

ফ্রি

কার্ড লাগবে না

৳০চিরকাল

মাসে ৩০টি অর্ডার

  • সব ফিচার, কোনোটা আটকানো নেই
  • আনলিমিটেড স্টাফ
  • একটি ডোমেইন
  • WhatsApp-এ সাপোর্ট আর আপডেট
ফ্রি শুরু করুন

স্টার্টার

ছোট দোকানের জন্য

৳৪৯০/ মাস

মাসে ৩০০টি অর্ডার

  • সব ফিচার, কোনোটা আটকানো নেই
  • আনলিমিটেড স্টাফ
  • একটি ডোমেইন
  • WhatsApp-এ সাপোর্ট আর আপডেট
শুরু করুন
সবচেয়ে জনপ্রিয়

গ্রোথ

দিনে ২৫টির মতো

৳৯৯০/ মাস

মাসে ৭৫০টি অর্ডার

  • সব ফিচার, কোনোটা আটকানো নেই
  • আনলিমিটেড স্টাফ
  • একটি ডোমেইন
  • WhatsApp-এ সাপোর্ট আর আপডেট
শুরু করুন

বিজনেস

দিনে ৫০টির মতো

৳১,৬৯০/ মাস

মাসে ১,৫০০টি অর্ডার

  • সব ফিচার, কোনোটা আটকানো নেই
  • আনলিমিটেড স্টাফ
  • একটি ডোমেইন
  • WhatsApp-এ সাপোর্ট আর আপডেট
শুরু করুন

মাসে ১,৫০০টির বেশি অর্ডার? WhatsApp-এ বলুন — আপনার হিসাব দেখে দাম ঠিক করে দেব।

ফ্রি প্ল্যানে সীমা শেষ হলে

অর্ডার দেখতে পারবেন, কিন্তু কনফার্ম, কুরিয়ার আর SMS পরের মাস পর্যন্ত থামবে।

পেইড প্ল্যানে সীমা পেরোলে

অর্ডার ডেস্ক থামে না — কখনোই না। শুধু ফ্রড চেক, SMS আর কুরিয়ার বুকিং ১০% ছাড়ানোর পর থামে।

মাস শেষ হলে

গণনা শূন্য থেকে শুরু। মাস মানে বাংলাদেশের ক্যালেন্ডার মাস।

হিসাবটা

আলাদা আলাদা কিনলে কত পড়ত

বাজারের চলতি দাম ধরে, প্রতি মাসে।

অর্ডার ম্যানেজার প্লাগিন৳৩৯০ / মাস
ফ্রড চেকার সাবস্ক্রিপশন৳৩০০ / মাস
কুরিয়ার ইন্টিগ্রেশন প্লাগিন৳২৫০ / মাস
SMS প্যানেল৳২০০ / মাস
লেবেল ও ইনভয়েস প্লাগিন৳১৫০ / মাস
মোট৳১,২৯০ / মাস
নিশ্চিত — সবগুলোই৳৪৯০ / মাস
প্রশ্নোত্তর

দাম নিয়ে যা যা জিজ্ঞেস করা হয়।

ব্যবহার করতে কী কী লাগবে?

একটা WordPress সাইট যেখানে WooCommerce ইনস্টল করা আছে — এটুকুই। WooCommerce ৮.২ বা তার পরের ভার্সন হলে নতুন অর্ডার স্টোরেজেও (HPOS) চলবে, পুরনোটাতেও চলবে। অ্যাপটার জন্য একটা Android ফোন।

আলাদা কোনো লোডার বা এক্সটেনশন লাগবে?

না। কিছু প্লাগিন চালাতে হোস্টিংয়ে ionCube Loader চালু করতে হয় — নিশ্চিতে সেটা লাগে না। জিপ আপলোড করে অ্যাক্টিভেট করলেই হলো।

SMS কীভাবে কাজ করে?

আলাদা কোনো SMS কোম্পানির প্যানেল কিনতে হবে না। এখান থেকেই ক্রেডিট রিচার্জ করবেন, আর অর্ডার কনফার্ম থেকে কুরিয়ার আপডেট পর্যন্ত SMS চলে যাবে। বাংলা লেখায় প্রতি SMS-এ ৭০ অক্ষর ধরে — লেখার সময়ই দেখাবে কত খরচ হচ্ছে।

কোন কোন কুরিয়ার চলে?

এখন Steadfast — অর্ডার বেছে এক ক্লিকে বুকিং, কনসাইনমেন্ট নিজেই বসে। Pathao আর RedX তৈরি হচ্ছে, আর সেগুলো এলে আলাদা কিছু কিনতে হবে না।

একাধিক ওয়েবসাইটে ব্যবহার করা যাবে?

একটা লাইসেন্স দিয়ে একটা ডোমেইন। একাধিক দোকান থাকলে যোগাযোগ করুন — একসাথে নিলে ছাড় আছে। অ্যাপে অবশ্য একাধিক দোকান একসাথে দেখা যায়, শুধু প্রতিটার নিজের লাইসেন্স লাগবে।

আপডেট কীভাবে আসবে?

WordPress-এর নিজের আপডেট স্ক্রিনেই আসবে, অন্য যেকোনো প্লাগিনের মতো। ফাইল নামিয়ে আবার আপলোড করার দরকার নেই।

পছন্দ না হলে?

সাত দিনের মধ্যে বললে পুরো টাকা ফেরত। কোনো কারণ জানানোর দরকার নেই।

সাপোর্ট কেমন?

WhatsApp-এ সরাসরি, বট নয়। সেটআপ থেকে যেকোনো টেকনিক্যাল সমস্যা — সকাল ৯টা থেকে রাত ১০টা।

সাত দিন ব্যবহার করে দেখুন।

পছন্দ না হলে পুরো টাকা ফেরত। কারণ জানানোর দরকার নেই।