মূল অংশে যান

অ্যাড-অন · লাইসেন্সের পাশে

নিশ্চিতের WooCommerce অ্যাড-অন

নিশ্চিত WooCommerce প্লাগিনের লাইসেন্সের পাশে আলাদা করে নেওয়া যায় এমন ছয়টা সুবিধা। একটা নিলে মাসে ৳৭৫, তিনটা বা বেশি নিলে সব মিলিয়ে ৳১৯৯। আর Buy Now বাটন সবার জন্য ফ্রি।

অ্যাড-অন নিশ্চিত প্লাগিনের ভেতরেই থাকে, শুধু লাইসেন্সে যোগ করে নিতে হয়। আলাদা কোনো প্লাগিন নামাতে বা ইনস্টল করতে হয় না।

প্রতিটা অ্যাড-অন আলাদা চালু-বন্ধ হয়, আর প্রতিটার নিজের সেটিংস পাতা আছে। বন্ধ থাকলে সেটার কিছুই চলে না: কাস্টমার কিছু দেখেন না, কোনো মেসেজও যায় না।

সাতটা অ্যাড-অন

ছয়টা পেইড, একটা ফ্রি · প্রতিটার গাইড আছে

সবগুলো একসাথে: ৳১৯৯ / মাস

নিয়ম একটাই: মাসের মোট হলো ৳৭৫ × যতগুলো অ্যাড-অন, তবে কখনো ৳১৯৯-এর বেশি নয়। তাই তিনটা নিলেই ৳১৯৯, আর চতুর্থ থেকে ষষ্ঠটা যোগ হয় বিনা খরচে।

প্লাগিনের Add-ons পাতার উপরের বান্ডল প্যানেলে সবগুলো একবারে কেনার বাটন আছে (বাংলায় «সব একসাথে কিনুন»)।

Buy Now এই হিসাবে নেই: সেটা ফ্রি, তাই কখনো গোনা হয় না, আর কিনতেও হয় না।

কয়টা অ্যাড-অনমাসের মোট
১টা ৳৭৫
২টা ৳১৫০
৩টা ৳২২৫ ৳১৯৯
৪টা ৳৩০০ ৳১৯৯
৫টা ৳৩৭৫ ৳১৯৯
৬টা ৳৪৫০ ৳১৯৯
প্লাগিনের Add-ons পাতার উপরের বান্ডল প্যানেল: সবগুলো একসাথে নেওয়ার বাটন
প্লাগিনের Add-ons পাতার উপরের বান্ডল প্যানেল: সবগুলো একসাথে নেওয়ার বাটন

Cloud Connect: আলাদা অ্যাড-অন, প্রতি সাইট ৳৭৫ / মাস

সাইটকে আপনার Nishchit Cloud দোকানের সাথে যুক্ত করে, তাই অর্ডার, প্রোডাক্ট আর স্টক ক্লাউডে চলে যায়, আর কয়েকটা সাইটের অর্ডার এক ডেস্কে দেখা যায়।

এটা বান্ডেলের মধ্যে নয়, উপরের হিসাবেও গোনা হয় না: সব সময় প্রতি সাইট মাসে ৳৭৫, বছরের লাইসেন্সে ১০ মাসের দাম, প্রতি সাইট ৳৭৫০। ১৬টা সাইট হলে মাসে ৳১,২০০।

এতে ক্লাউড দোকান নেই: Nishchit Cloud প্ল্যান আলাদা কিনতে হয়। এই অ্যাড-অন শুধু আগে থেকে থাকা ক্লাউড দোকানের সাথে সাইটটা যুক্ত করে। কেনা যায় প্লাগিনের Add-ons পাতা থেকেই, অন্য অ্যাড-অনের মতো।

বিল কীভাবে হয়

লাইসেন্সের সাথে
প্রথম পেমেন্ট
পুরো মাসের টাকা লাগে না। লাইসেন্সের পরের নবায়নের তারিখ পর্যন্ত যে কয় দিন বাকি, শুধু ততদিনের: মাসিক লাইসেন্সে একটা অ্যাড-অনে ৳৭৫ × বাকি দিন ÷ ৩০। দশমিক এলে পরের পুরো টাকা ধরা হয়, আর বিল কখনো ৳১০-এর কম হয় না, কারণ পেমেন্ট গেটওয়ে এর কমে টাকা নেয় না।
তারপর থেকে
অ্যাড-অন লাইসেন্সের নবায়নের বিলে যোগ হয়ে যায়। আলাদা কোনো তারিখ বা আলাদা পেমেন্ট মনে রাখতে হয় না। কবে পর্যন্ত টাকা দেওয়া আছে, তা প্লাগিনের Add-ons পাতার উপরেই লেখা থাকে।
বার্ষিক লাইসেন্স
অ্যাড-অনের দাম বছরে ১০ মাসের সমান: একটা ৳৭৫০, তিনটা বা বেশি ৳১,৯৯০। বছরের মাঝপথে নিলে প্রথমবার বাকি দিনের ভাগ: একটা অ্যাড-অনে ৳৭৫০ × বাকি দিন ÷ ৩৬৫। তারপর লাইসেন্সের বার্ষিক নবায়নের সাথেই নবায়ন হয়।
আজীবন লাইসেন্স
লাইসেন্সের নিজের কোনো নবায়ন নেই, তাই অ্যাড-অন চলে মাসে মাসে: প্রথমবার পুরো এক মাসের দাম, তারপর প্রতি মাসে প্লাগিনের Add-ons পাতা থেকে আবার নিতে হয়। মাস শেষের ৩ দিন আগে থেকেই নেওয়া যায়, তাতে কোনো দিন নষ্ট হয় না। আবার না নিলে শুধু অ্যাড-অন থামে, লাইসেন্স চলতে থাকে।

একটা উদাহরণ

আপনার মাসিক লাইসেন্সের নবায়ন ১২ দিন পর, আর আজ Restock Alerts নিলেন।

  1. আজ৳৩০৳৭৫ × ১২ ÷ ৩০
  2. ১২ দিন পর৳৭৫লাইসেন্সের নবায়নের বিলে যোগ হয়ে
  3. তারপর প্রতি মাসে৳৭৫প্রতিটা নবায়নের বিলে

পরে আরেকটা যোগ করলেও নিয়ম একই: মাসের মোট আবার হিসাব হয়। দুটো থাকলে তৃতীয়টায় মাসে বাড়ে ৳৪৯ (৳১৯৯ − ৳১৫০), আর চতুর্থ থেকে ষষ্ঠটায় কিছুই বাড়ে না।

কীভাবে নেবেন

প্লাগিন থেকেই
  1. ১

    Add-ons পাতা খুলুন

    WordPress অ্যাডমিনে Nishchit → Add-ons। উপরে বান্ডল প্যানেল, নিচে প্রতিটা অ্যাড-অনের কার্ড: দাম, ছোট বিবরণ, কাস্টমার কী দেখবেন তার ছোট ছবি, আর Details বাটন (বাংলায় «বিস্তারিত»), যেটা এই সাইটে ওই অ্যাড-অনের গাইড খোলে।

  2. ২

    Get it চাপুন

    যেটা দরকার, তার কার্ডে Get it (বাংলায় «নিন»)। সবগুলো চাইলে উপরের বান্ডল প্যানেলের বাটন।

    Buy Now-এর কার্ডে Get it নেই: দামের জায়গায় লেখা Free, পাশে সুইচ। সেটা চালু করে সংরক্ষণ করলেই হলো, পেমেন্টের ধাপ লাগে না।

  3. ৩

    পেমেন্টের পাতায় টাকা দিন

    এই সাইটে একটা পেমেন্টের পাতা খোলে, সব আগে থেকে ভরা: আজ কত দিতে হবে, কোন অ্যাড-অন, কোন দোকান, লাইসেন্স নবায়নের তারিখ, আর নবায়ন থেকে মাসে বা বছরে কত। মিলিয়ে নিয়ে বাটনটা চাপুন; বিকাশ, নগদ, রকেট না কার্ড, তা পরের পাতায় বেছে নেবেন।

  4. ৪

    চালু করে সংরক্ষণ করুন

    পেমেন্ট হয়ে গেলে «দোকানে ফিরে যান» চাপুন, প্লাগিনের Add-ons পাতা খুলবে। কেনা অ্যাড-অনের কার্ডে দামের জায়গায় একটা সুইচ আসে। চালু করে সংরক্ষণ করুন, তারপর তার সেটিংস খুলে সাজিয়ে নিন।

    সুইচ এখনো না এলে এক মিনিট পর পাতাটা রিফ্রেশ করুন। ওই বাটন ছাড়া অন্যভাবে Add-ons পাতা খুললে প্লাগিন নিজে থেকে লাইসেন্স দেখে দিনে একবার।

Add-ons পাতায় একটা অ্যাড-অনের কার্ড: দাম, ছোট বিবরণ, Get it আর Details
Add-ons পাতায় একটা অ্যাড-অনের কার্ড: দাম, ছোট বিবরণ, Get it আর Details

নিশ্চিত প্লাগিন এখনো নেই? আগে একটা লাইসেন্স লাগবে: লাইসেন্সের দাম দেখুন, অথবা ৭ দিনের ট্রায়াল দিয়ে শুরু করুন। ট্রায়ালেও অ্যাড-অন নেওয়া যায়।

প্রশ্নোত্তর

বিল নিয়ে
Buy Now-এর কি কোনো বিল আছে?

না। Buy Now নিশ্চিতের যেকোনো লাইসেন্সে চলে, ফ্রি আর ট্রায়াল লাইসেন্সেও; কিনতে হয় না, নবায়নের বিলে আসে না, আর বান্ডলের হিসাবেও গোনা হয় না। শুরুতে বন্ধ থাকে, Add-ons পাতায় সুইচ চালু করলেই চলে।

সুইচ বন্ধ করলে কি বিলও বন্ধ হয়?

না। সুইচ শুধু অ্যাড-অনের কাজ থামায়, বিল চলতে থাকে। বিল বন্ধ করতে অ্যাড-অনটা বাতিল করুন, কীভাবে তা নিচের প্রশ্নে।

অ্যাড-অন বাতিল করব কীভাবে?

প্লাগিন থেকে: Nishchit → Add-ons পাতায় ওই অ্যাড-অনের কার্ডে Cancel (বাংলায় «বাতিল করুন») চাপুন, তারপর যে প্রশ্ন আসে তাতে OK। বাতিল করতে পারেন শুধু দোকানের মালিক।

এই সাইটের অ্যাকাউন্ট থেকে: লগইন করে অ্যাকাউন্টে লাইসেন্সের কার্ডে «অ্যাড-অন» অংশ আছে। ওই অ্যাড-অনের পাশে «বাতিল করুন» চাপুন।

নবায়নের অর্ডারে: লাইসেন্সের বিলে যোগ হওয়া অ্যাড-অন নবায়নের অর্ডারে টিক দেওয়া থাকে। টিক তুলে নবায়নের টাকা দিলে সেটা বাতিল হয়ে যায়। মাসে মাসে চলা অ্যাড-অন (আজীবন লাইসেন্সে সবগুলোই) এই অর্ডারে থাকে না; পরের মাসের টাকা না দিলে মাস শেষে এমনিই থামে।

যেভাবেই বাতিল করুন, যে তারিখ পর্যন্ত টাকা দেওয়া আছে ততদিন অ্যাড-অন আগের মতোই চলে, তারপর বন্ধ হয়, আর কোনো বিলে আসে না। কার্ডে লেখা থাকে কোন তারিখ পর্যন্ত চালু। মত বদলালে ওই তারিখের আগে প্লাগিনে Undo (বাংলায় «বাতিল ফেরান») বা অ্যাকাউন্টে «বাতিল ফেরান» চাপুন, তাহলে আগের মতোই চলবে আর বিলও হবে। তারিখ পেরিয়ে গেলে আবার চাইলে প্লাগিন থেকে নতুন করে নিন; সেটিংস রাখা থাকে।

লাইসেন্সের মেয়াদ শেষ হলে কী হয়?

অ্যাড-অনও থেমে যায়, কারণ পুরো প্লাগিনই থামে। নবায়নের অর্ডারে আপনার অ্যাড-অনগুলো টিক দেওয়া থাকে; টিক রেখে নবায়ন করলে আবার চলে, আর সেটিংস যেমন রেখেছিলেন তেমনই থাকে। মেয়াদ পেরোনো লাইসেন্সে প্লাগিন থেকে নতুন অ্যাড-অন নেওয়া যায় না, আগে নবায়ন করুন।

ট্রায়াল লাইসেন্সে নেওয়া যায়?

হ্যাঁ। ট্রায়াল লাইসেন্সেও অ্যাড-অন নেওয়া আর চালানো যায়। দাম একই নিয়মে, ট্রায়াল শেষ হওয়া পর্যন্ত বাকি দিনের।

আমার দুটো দোকান। একবার নিলেই দুই জায়গায় চলবে?

না, অ্যাড-অন যোগ হয় লাইসেন্সে। প্রতিটা দোকানের লাইসেন্স আলাদা, তাই যে দোকানে দরকার, সেই দোকানের প্লাগিন থেকেই নিন।

প্লাগিনের অ্যাড-অন পাতা ইংরেজিতে কেন?

অ্যাড-অনের পাতাগুলোর উপরে EN | বাংলা সুইচ আছে, শুরুতে English থাকে। কাস্টমার যা দেখেন, যেমন প্রোডাক্ট পাতার লেখা আর SMS, সেগুলো শুরু থেকেই বাংলায়, আর আপনি নিজের মতো বদলে নিতে পারেন।