মূল অংশে যান

অ্যাড-অন গাইড · মাসে ৳৭৫

Pre-Orders: WooCommerce দোকানে মাল আসার আগেই বিক্রি

নিশ্চিতের WooCommerce প্রি-অর্ডার প্লাগিন দিয়ে অগ্রিম নিয়ে আগেই অর্ডার নিন। অর্ডারগুলো আলাদা স্ট্যাটাসে অপেক্ষা করে, রিলিজের আগে কুরিয়ারে যায় না, আর মাল এলে ডেস্কে এক চাপে সব কনফার্ম।

নতুন চালান আসতে দেরি, আর পাতায় লেখা “স্টকে নেই”: কাস্টমার অন্য দোকানে চলে যান। Pre-Orders দিয়ে মাল আসার আগেই অর্ডার নিন, অল্প অগ্রিম নিয়ে। কাস্টমার দেখেন কবে আসবে, আপনি দেখেন কতজন অপেক্ষায়, আর মাল এলে সবাই একসাথে কনফার্মড হন।

যা লাগবে: অগ্রিম নিতে চাইলে WooCommerce-এ অন্তত একটা অনলাইন পেমেন্ট মেথড, যেমন bKash বা SSLCommerz। কাস্টমারকে SMS পাঠাতে Push SMS-এর ব্যালান্স আর Nishchit → Features-এ Text customers চালু।

কাস্টমার কী দেখেন

প্রোডাক্ট পাতা থেকে SMS

প্রি-অর্ডারের প্রোডাক্টে Add to cart-এর জায়গায় বাটন: “প্রি-অর্ডার করুন”। প্রোডাক্ট পাতায় একটা রঙিন বক্সে লেখা: “এটি প্রি-অর্ডার পণ্য। আনুমানিক আসবে …। এখন … টাকা অগ্রিম, বাকি টাকা ডেলিভারির সময়।” তারিখ আর অগ্রিমের টাকা নিজে বসে; অগ্রিম না থাকলে সেই বাক্যটা নিজেই বাদ যায়। শপ আর ক্যাটাগরি পাতায় প্রোডাক্টের নিচে ছোট লাইন: “প্রি-অর্ডার · আসবে …”।

প্রোডাক্ট পাতায় “প্রি-অর্ডার করুন” বাটন আর আসার তারিখের বক্স
প্রোডাক্ট পাতায় “প্রি-অর্ডার করুন” বাটন আর আসার তারিখের বক্স

প্রি-অর্ডার একা এক অর্ডারে যায়। একই প্রোডাক্ট বেশি পিস নেওয়া যায়, কিন্তু কার্টে অন্য প্রোডাক্ট, আরেকটা প্রি-অর্ডার বা একই প্রোডাক্টের আরেক সাইজ থাকলে কাস্টমার লেখা দেখেন: “প্রি-অর্ডার পণ্য আলাদা অর্ডারে নিতে হবে। আগে কার্টের অন্য পণ্যগুলোর অর্ডার শেষ করুন, তারপর প্রি-অর্ডার করুন।”

চেকআউটে অগ্রিম থাকলে ক্যাশ অন ডেলিভারি দেখায় না; অগ্রিম যায় অনলাইন পেমেন্টে, বাকি টাকা কুরিয়ার তোলে। সাধারণ (ক্লাসিক) চেকআউটে মোটের নিচে দুটো সারি আসে, Pay now আর Pay on delivery, আর অর্ডারের বাটনে লেখা থাকে “প্রি-অর্ডার কনফার্ম করুন”।

স্ক্রিনশট শিগগিরই আসছে
চেকআউটে আজ কত অগ্রিম আর ডেলিভারিতে কত, “প্রি-অর্ডার কনফার্ম করুন” বাটনসহ

অর্ডার নেওয়া হলে কাস্টমার একটা SMS পান। ডিফল্ট লেখা, Banglish-এ:

SMS{site}: Order {order} pre-order hishebe peyechi. Product ashbe {arrival_date} er moddhe. Ashle SMS e janabo.

{site}-এর জায়গায় দোকানের নাম, {order}-এ অর্ডার নম্বর আর {arrival_date}-এ আসার তারিখ বসে। পরে রিলিজ করলে, তারিখ বদলালে বা বাতিল করলে আবার SMS যায়। কোন কোন SMS যাবে, সেটা আপনি ঠিক করেন (নিচে ধাপ ৬)।

কাস্টমারের দেখা লেখা শুরুতে বাংলায় আর SMS Banglish-এ; এগুলো সেটিংস থেকে বদলানো যায়।

সেটআপ

ধাপ ১–৭
  1. ১

    অ্যাড-অন চালু করুন

    Nishchit → Add-ons পাতায় এই অ্যাড-অনের কার্ডের সুইচ চালু করে সংরক্ষণ করুন, তারপর Open settings (বাংলায় «সেটিংস খুলুন»)। অ্যাড-অনের নিজের পাতার উপরেও একটা সুইচ আছে, সেখান থেকেও চালু-বন্ধ করা যায়।

    Pre-Orders পাতার উপরে কোনো সতর্কবার্তা থাকলে আগে সেটা দেখুন: যেমন অনলাইন পেমেন্ট মেথড না থাকলে অগ্রিম নেওয়া যায় না, বা Text customers বন্ধ থাকলে কোনো SMS যায় না।

  2. ২

    প্রোডাক্টে প্রি-অর্ডার চালু করুন

    WooCommerce-এ প্রোডাক্ট এডিট করুন। নতুন একটা ট্যাব আসে, Pre-order:

    প্রি-অর্ডার

    টিক দিলে প্রোডাক্টটা প্রি-অর্ডার, স্টকে থাকুক বা না থাকুক। সাইজ-রং থাকলে সবগুলো; শুধু একটা সাইজও তার নিজের ঘরে আলাদা করে দেওয়া যায়।

    আসার সম্ভাব্য তারিখ

    কাস্টমার এই তারিখ দেখেন। এই দিনে নিজে রিলিজ হয় না, যদি না নিচের “তারিখে রিলিজ” টিক দেন।

    অগ্রিম

    খালি রাখলে দোকানের সেটিং। চাইলে এই প্রোডাক্টে আলাদা অগ্রিম।

    প্রি-অর্ডার চার্জ (প্রতি পিস)

    ঐচ্ছিক বাড়তি টাকা। মাইনাস দিলে ছাড় হয়, যেমন -100।

    প্রি-অর্ডার লিমিট (পিস)

    ঐচ্ছিক। এতগুলো পিস প্রি-অর্ডার হলে আর নেওয়া হয় না। খালি বা ০ মানে লিমিট নেই।

    তারিখে রিলিজ

    শুধু দেশে তৈরি মালের জন্য, যেখানে তারিখ নিশ্চিত। তারিখের দিন সকালে অপেক্ষার অর্ডার নিজেই Confirmed হয়।

    প্রি-অর্ডারের প্রোডাক্ট স্টক ০ হলেও বিক্রি হয়, আর স্টক মাইনাসে নামে। মাল এলে স্টক যোগ করবেন আগের মতোই।

    স্ক্রিনশট শিগগিরই আসছে
    প্রোডাক্ট এডিটে Pre-order ট্যাব: টিক, তারিখ, অগ্রিম আর লিমিট
  3. ৩

    অগ্রিম কত নেবেন

    “অগ্রিম টাকা” প্যানেলের “কীভাবে নেবেন” ঘরে ডিফল্ট মোট টাকার ১০%। অন্য উপায়: নির্দিষ্ট টাকা, পুরো দাম এখনই, অথবা এখন কিছু না (ক্যাশ অন ডেলিভারি)।

    শতাংশ ধরা হয় ডেলিভারিসহ পুরো অর্ডারের উপর, পূর্ণ টাকায় উপরের দিকে: ৳১,৯৯০-এর অর্ডারে ১০% মানে ৳১৯৯। প্রোডাক্টের Pre-order ট্যাবে আলাদা অগ্রিম দিলে সেই প্রোডাক্টে সেটাই চলে।

    “অগ্রিম টাকা” প্যানেল: কীভাবে নেবেন, কত, আর পাশের টিপস
    “অগ্রিম টাকা” প্যানেল: কীভাবে নেবেন, কত, আর পাশের টিপস

    শুধু ক্যাশ অন ডেলিভারি চালু থাকলে অগ্রিম নেওয়া যায় না। তখন কাস্টমার কিছুই আগে দেন না, কুরিয়ার পুরো টাকা তোলে। অগ্রিম চাইলে WooCommerce → Settings → Payments-এ bKash বা SSLCommerz চালু করুন, নয়তো অগ্রিম “এখন কিছু না” করে দিন।

  4. ৪

    স্টক শেষ হলে নিজে থেকে প্রি-অর্ডার

    স্টক শেষ হলে প্রি-অর্ডার নিন ডিফল্টে বন্ধ। চালু করলে যে প্রোডাক্টের স্টক গোনা হয় (Manage stock), তার স্টক শূন্যে নামলেই সেটা প্রি-অর্ডার হয়ে যায়, টিক না দিলেও। স্টক আবার শূন্যের বেশি হলে নিজেই সাধারণ প্রোডাক্ট।

    মাল আসবে, এত দিনে ডিফল্ট ১৫: প্রোডাক্টে নিজের তারিখ না থাকলে কাস্টমার দেখেন আজ থেকে ১৫ দিন পরের তারিখ। কোনো সাইজে এটা না চাইলে সেই সাইজে বাছুন “না, এই ভ্যারিয়েশন স্টকে আছে”।

  5. ৫

    কাস্টমার যা পড়বেন

    “কাস্টমার যা দেখবেন” প্যানেলে: প্রোডাক্টের বাটন, চেকআউটের বাটন, প্রোডাক্ট পাতার মেসেজ, শপ পাতার লাইন, কার্টের লেবেল, চার্জ আর ছাড়ের নাম, আর অর্ডার নেওয়া না গেলে কী লেখা আসবে। প্রোডাক্ট পাতার মেসেজ আর শপ পাতার লাইনে বসানো যায় {arrival_date} {days_left} {advance} {slots_left}। কোনো ঘর খালি করে সংরক্ষণ করলে ডিফল্ট লেখা ফিরে আসে।

    আসার দিন পর্যন্ত কাউন্টডাউন চাইলে যেকোনো পেজে বসান [nishchit_preorder_countdown]। কাউন্টডাউন নিজে থেকে কোথাও আসে না।

  6. ৬

    কোন SMS যাবে

    “কাস্টমারকে SMS” প্যানেলে পাঁচটা মেসেজ, প্রতিটার নিজের সুইচ আর লেখা, নিচে দেখায় কত SMS লাগবে:

    প্রি-অর্ডার নেওয়া হলে

    চালু। অর্ডার Pre-ordered হলেই একবার।

    রিলিজ চাপলে

    চালু। মাল এসেছে, শিগগির কুরিয়ারে যাবে, ডেলিভারিতে কত দিতে হবে।

    নতুন আসার তারিখ দিলে

    চালু। দেরি হচ্ছে, নতুন তারিখ।

    বাতিল করলে

    চালু। মাল আসছে না, অর্ডার বাতিল।

    কম মাল এলে

    ডিফল্টে বন্ধ। কম মাল এসেছে, যার অর্ডার পরের চালানে যাবে তাঁকে জানায়।

    মেসেজগুলো ইচ্ছা করেই Banglish-এ: বাংলা অক্ষরে প্রতি ৭০ অক্ষরে এক SMS, ইংরেজি অক্ষরে ১৬০-এ। মিনিটে সর্বোচ্চ ৪০টা যায়, তাই ২০০ অর্ডারের রিলিজে সবার কাছে পৌঁছাতে ৫ মিনিটের মতো লাগে। SMS না পাঠানোর তালিকার নম্বরে কখনো যায় না।

    “কাস্টমারকে SMS” প্যানেল: পাঁচটা মেসেজ, প্রতিটার সুইচ, লেখা আর কত SMS লাগবে
    “কাস্টমারকে SMS” প্যানেল: পাঁচটা মেসেজ, প্রতিটার সুইচ, লেখা আর কত SMS লাগবে
  7. ৭

    AI Call আর টেস্ট মোড

    দোকানে AI Call চালু থাকলে “AI Call” প্যানেলে বাছুন কখন কল যাবে। ডিফল্ট “রিলিজ হলে”: মাল হাতে আসার পর কাস্টমার কনফার্ম করেন, ২ চাপলে বাতিল। অন্য দুটো: অর্ডার আসতেই, অথবা প্রি-অর্ডারে কোনো কল নয়।

    টেস্ট মোড চালু থাকলে প্রি-অর্ডারের কোনো SMS যায় না, তারিখে রিলিজ হয় না, রিমাইন্ডারও না; চেকআউট আর ডেস্ক আগের মতোই চলে। শেষে “সব পরিবর্তন সংরক্ষণ করুন”।

অপেক্ষার সময়

Pre-ordered স্ট্যাটাস

প্রি-অর্ডার যায় নিজের স্ট্যাটাসে, Pre-ordered। ডেস্কে অর্ডারের পাশে লেখা থাকে “প্রি-অর্ডার · আসবে …”, তারিখ পেরোলে “তারিখ ছিল …”। রিলিজের আগে অর্ডারটা কুরিয়ারে পাঠানো যায় না: একটা করে পাঠালেও, একসাথে অনেকগুলো পাঠালেও আটকে যায়।

আসার তারিখ এসে গেলে আর অর্ডার অপেক্ষায় থাকলে প্রতিদিন সকাল ১০টার দিকে স্টাফের ফোনে, নিশ্চিত অ্যাপে, মনে করিয়ে দেওয়া হয়: মাল এসেছে? রিলিজ করুন, নয়তো নতুন তারিখ দিন। প্রোডাক্টে “তারিখে রিলিজ” টিক দেওয়া থাকলে সেদিন সকালে নিজেই রিলিজ হয়।

মাল এলে: রিলিজ

প্রি-অর্ডার বোর্ড

অর্ডার ডেস্কের Pre-ordered ট্যাবের উপরে প্রি-অর্ডার বোর্ড: প্রোডাক্ট ধরে কতগুলো অর্ডার, কত পিস, কত অগ্রিম নেওয়া হয়েছে, কবে আসার কথা, আর লিমিট থাকলে কত স্লট বাকি। প্রতিটা প্রোডাক্টের পাশে চারটা বাটন।

স্ক্রিনশট শিগগিরই আসছে
ডেস্কের প্রি-অর্ডার বোর্ড, রিলিজের ঘর খোলা: কত ইউনিট এসেছে
  1. ১

    মাল এসেছে — রিলিজ

    কত ইউনিট এসেছে লিখুন; খালি রাখলে সব অর্ডার রিলিজ হয়। কম এলে আগে যিনি অর্ডার করেছেন তিনি আগে পান, যতজনের ইউনিটে কুলায়; কেউ কাউকে টপকে যান না, বাকিরা অপেক্ষায় থাকেন।

    দুটো টিক: “গ্রাহকদের SMS দিন”, আর “সবাই রিলিজ হলে নতুন প্রি-অর্ডার নেওয়া বন্ধ”। চাইলে একটা নোট, যেটা SMS-এর শেষে যায়। তারপর “রিলিজ করুন”।

    রিলিজ হওয়া প্রতিটা অর্ডার যায় আপনার Confirmed স্ট্যাটাসে, কাস্টমার SMS পান, আর AI Call “রিলিজ হলে” বাছা থাকলে কল যায়। এরপর অর্ডারগুলো অন্য অর্ডারের মতোই কুরিয়ারে পাঠান।

    রিলিজ স্টক বদলায় না। মাল ঢুকলে Stock পাতায় আগের মতোই স্টক যোগ করুন।

  2. ২

    তারিখ বদলান

    মাল আসতে দেরি হলে নতুন তারিখ দিন, আজ বা তার পরের কোনো দিন। প্রোডাক্টের তারিখ আর অপেক্ষার সব অর্ডারের তারিখ বদলায়, আর সবাই নতুন তারিখের SMS পান।

  3. ৩

    সবাইকে SMS

    অপেক্ষায় থাকা সবাইকে নিজের লেখা একটা মেসেজ। প্রতিটা অর্ডারে নিজের তথ্য বসে: {name} {order} {arrival_date} {due} {advance_paid}। মিনিটে ৪০টা করে যায়।

  4. ৪

    বাতিল করুন

    মাল আর আসছে না: অর্ডারগুলো বাতিল হয়, স্টক ফেরত যায়। যাঁরা অগ্রিম দিয়েছেন, তাঁদের অর্ডারে লেখা থাকে “অগ্রিম ফেরত বাকি”, সাথে টাকার অঙ্ক। টাকা ফেরত দিতে হয় হাতে। বাতিল ফেরানো যায় না, তাই আগে নিশ্চিত হয়ে নিন।

টিপস

যা কাজে দেয়
  • লিমিট দিন। চালানে যত পিস আসবে, প্রি-অর্ডারও তত। নইলে কাউকে কাউকে পরের চালানের অপেক্ষায় রাখতে হবে।
  • তারিখ বাস্তব রাখুন। দেরি হলে বোর্ড থেকে তারিখ বদলান; কাস্টমার নিজে থেকে জানতে পারেন, ফোন করতে হয় না।
  • “তারিখে রিলিজ” শুধু নিশ্চিত তারিখে। আমদানির মাল কবে খালাস হবে কেউ জানে না; সেখানে হাতে রিলিজই নিরাপদ।
  • কম মাল এলে “কম মাল এলে” SMS-টা ভেবে চালু করুন। একই দিনে দুই ভাগে রিলিজ করলে কাস্টমার ভুল খবর পেতে পারেন, তাই এটা শুরুতে বন্ধ।

প্রশ্নোত্তর

Pre-Orders
প্রি-অর্ডারের সাথে কি অন্য প্রোডাক্ট নেওয়া যায়?

না। প্রি-অর্ডার সবসময় একা এক অর্ডারে। একই প্রোডাক্ট বেশি পিস নেওয়া যায়, কিন্তু অন্য প্রোডাক্ট বা একই প্রোডাক্টের আরেক সাইজ আলাদা অর্ডারে নিতে হয়।

প্রোডাক্ট পাতার অগ্রিম আর চেকআউটের অগ্রিম আলাদা কেন?

প্রোডাক্ট পাতায় অগ্রিম দেখায় এক পিসের দামের উপর, ডেলিভারি ছাড়া। চেকআউটে শতাংশ ধরা হয় ডেলিভারিসহ পুরো অর্ডারের উপর, তাই সেখানে অঙ্কটা একটু বেশি হতে পারে।

মাল কম এলে কী হয়?

রিলিজের সময় কত ইউনিট এসেছে লিখুন। আগে যাঁরা অর্ডার করেছেন তাঁরা রিলিজ হন, বাকিরা Pre-ordered-এই অপেক্ষা করেন। “কম মাল এলে” SMS চালু থাকলে তাঁরা জানতে পারেন যে তাঁদেরটা পরের চালানে আসবে।

বাতিল করলে অগ্রিমের টাকা কি নিজে ফেরত যায়?

না। অর্ডারে লেখা থাকে কত ফেরত দিতে হবে, টাকা ফেরত দিতে হয় হাতে, যেমন bKash-এ।

যে প্রোডাক্ট স্টকে আছে, সেটাও কি প্রি-অর্ডার করা যায়?

হ্যাঁ। প্রোডাক্টের Pre-order ট্যাবে টিক দিলে স্টকে থাকুক বা না থাকুক, সেটা প্রি-অর্ডার হিসেবে বিক্রি হয়। শুধু স্টক শেষ হলে চাইলে সেটিংসে “স্টক শেষ হলে প্রি-অর্ডার নিন” চালু করুন।

দাম: এই অ্যাড-অন মাসে ৳৭৫। তিনটা বা বেশি অ্যাড-অন নিলে সব মিলিয়ে ৳১৯৯। প্রথমবার শুধু লাইসেন্স নবায়ন পর্যন্ত বাকি দিনের টাকা, তারপর নবায়নের বিলের সাথে। বিল কীভাবে হয়

অ্যাড-অন চলে নিশ্চিত WooCommerce প্লাগিনের লাইসেন্সের সাথে। প্লাগিন এখনো নেই? লাইসেন্সের দাম দেখুন, অথবা ৭ দিনের ট্রায়াল দিয়ে শুরু করুন।

অন্য অ্যাড-অন

প্রতিটার গাইড

সব অ্যাড-অন, দাম আর বিল