অ্যাড-অন গাইড · মাসে ৳৭৫
Offers: WooCommerce দোকানে বেশি নিলে কম দাম
নিশ্চিতের WooCommerce কোয়ান্টিটি ডিসকাউন্ট প্লাগিন: “২টা ৳৯৯৯” ধরনের দাম, কম্বো, কার্টে ছাড় আর নির্দিষ্ট টাকার উপরে ফ্রি ডেলিভারি। দাম নিজে বসে, হাতে হিসাব করতে হয় না।
ক্যাশ অন ডেলিভারিতে প্রতিটা পার্সেলের খরচ প্রায় একই, ভেতরে একটা থাকুক বা তিনটা। তাই একজন কাস্টমার একবারে বেশি নিলেই লাভ। Offers দিয়ে সেই দামগুলো একবার বসিয়ে দিন: ওয়েবসাইটে নিজে বসে, আর ডেস্ক, অ্যাপ আর AI অর্ডারেও পরিমাণের দাম আর কম্বো একই থাকে।
যা লাগবে: আলাদা কিছু না। মার্জিন গার্ড কাজে লাগাতে চাইলে প্রোডাক্টের কেনা দাম নিশ্চিতের Stock পাতায় বসানো থাকা ভালো।
চার রকম অফার
যেকোনোটা, বা একসাথে কয়েকটা“২টা ৳৯৯৯, ৪টা ৳১,৬৯৯”: বেশি নিলে প্রতি পিসের দাম কমে।
“এই ৩টা একসাথে ৳১,২৯৯”: কয়েকটা প্রোডাক্ট একসাথে নিলে এক দাম।
“৳১,৫০০-এর বেশি হলে ৳১০০ ছাড়”: পুরো কার্টে একটা ছাড়।
“৳২,০০০-এর বেশি হলে ডেলিভারি ফ্রি”: নির্দিষ্ট টাকা বা পিসের পরে।
কাস্টমার কী দেখেন
প্রোডাক্ট পাতা থেকে থ্যাংক-ইউপরিমাণের অফার থাকলে প্রোডাক্ট পাতায় Add to cart-এর উপরে একটা বক্স: “বেশি নিলে বেশি সাশ্রয়”, নিচে টেবিল। ৳৫৪৯-এর প্রোডাক্টে ২টা ৳৯৯৯ আর ৪টা ৳১,৬৯৯ দিলে টেবিলটা এরকম:
| পরিমাণ | মোট দাম | প্রতি পিস | সাশ্রয় |
|---|---|---|---|
| ১টা | ৳৫৪৯ | ৳৫৪৯ | — |
| ২টা | ≈ ৳৫০০ | ৳৯৯ | |
| ৪টা+ | ≈ ৳৪২৫ | ৳৪৯৭ |
কাস্টমার যত পিস বাছেন, টেবিলের সেই সারিটা জ্বলে থাকে, আর কোনো সারিতে চাপলে পরিমাণ সেখানে চলে যায়। নিচে মোট আর সাশ্রয় লেখা থাকে, যেমন ৩টা বাছলে “মোট ৳১,৪৯৮ · সাশ্রয় ৳১৪৯”। পরের ধাপে বেশি বাঁচলে একটা লাইনও আসে: “আর ১টা নিলে ৪টা ৳১,৬৯৯ — ৳৪৯৭ বাঁচবে”। বক্সের নিচে তিনটা ছোট ভরসার কথা: ডেলিভারির সময়, ক্যাশ অন ডেলিভারি আর সহজ রিটার্ন।
স্টকের বেশি কখনো অফার করে না। যে প্রোডাক্টের স্টক গোনা হয় (আর ব্যাকঅর্ডার বন্ধ), সেখানে স্টকের চেয়ে বড় পরিমাণের সারি টেবিলে আসে না, “আর একটা নিন” লাইনও সেই পরিমাণে ডাকে না, আর স্টকে মাত্র ১টা থাকলে বক্সই আসে না। সাইজভেদে আলাদা স্টক থাকলে প্রতিটা সাইজ নিজের স্টক ধরে চলে।

কম্বো, কার্টের অফার আর ফ্রি ডেলিভারি প্রোডাক্ট পাতার বক্সে আসে না; দেখা যায় কার্টে।
কার্ট আর চেকআউটে দাম নিজে বসে: আগের দাম কাটা, পাশে অফারের দাম, আর প্রোডাক্টের নামের নিচে “অফার: ২টা ৳৯৯৯ · সাশ্রয় ৳৯৯”। কার্টের অফার আলাদা লাইনে ছাড় হিসেবে আসে। মোটের আগে “আপনার সাশ্রয়” সারি, আর ফ্রি ডেলিভারির জন্য কত বাকি, যেমন “আর ৳৩০১ কিনলে ডেলিভারি ফ্রি”। শর্ত পূরণ হলে পিকআপ ছাড়া সব ডেলিভারি রেট ৳০ হয়ে যায়, নামের পাশে লেখা থাকে “ফ্রি ডেলিভারি”।
অর্ডারের পর থ্যাংক-ইউ পাতায় লেখা আসে “ধন্যবাদ! এই অর্ডারে আপনি ৳৯৯ সাশ্রয় করেছেন।”, আর ইনভয়েসে লাইনের নিচে লেখা থাকে “অফার: ২টা ৳৯৯৯”।
কাস্টমারের দেখা লেখা শুরুতে বাংলায়; টেবিলের শিরোনাম, ভরসার সারি আর “আর একটা নিন” লাইন সেটিংস থেকে বদলানো যায়।
ব্লক দিয়ে বানানো কার্ট আর চেকআউটে অফারের দাম, ছাড়ের লাইন আর ফ্রি ডেলিভারি ঠিকই বসে, কিন্তু “আপনার সাশ্রয়” সারি আর “আর ৳… কিনলে ডেলিভারি ফ্রি” লাইনটা দেখায় না। ওই দুটো শুধু সাধারণ (ক্লাসিক) কার্ট আর চেকআউটে।
সেটআপ
ধাপ ১–৬-
১
অ্যাড-অন চালু করুন
Nishchit → Add-ons পাতায় এই অ্যাড-অনের কার্ডের সুইচ চালু করে সংরক্ষণ করুন, তারপর Open settings (বাংলায় «সেটিংস খুলুন»)। অ্যাড-অনের নিজের পাতার উপরেও একটা সুইচ আছে, সেখান থেকেও চালু-বন্ধ করা যায়।
Offers পাতায় অফারের তালিকা আর চারটা বাটন: পরিমাণের অফার, কম্বো, কার্টের অফার আর ফ্রি ডেলিভারি যোগ করার।

“অফারগুলো” অংশ: চালু থাকা অফার আর নতুন অফার যোগ করার চারটা বাটন -
২
প্রথম পরিমাণের অফার বানান
“পরিমাণের অফার যোগ করুন” চাপুন। প্রথমে নাম দিন; নামটা শুধু আপনার আর রিপোর্টের জন্য। তারপর “কোন প্রোডাক্টে খাটবে”: নাম লিখে প্রোডাক্ট বা সাইজ খুঁজে নিন, কিংবা ক্যাটাগরি বা ট্যাগ বাছুন। ক্যাটাগরি বাছলে তার ভেতরের ক্যাটাগরিও আসে, আর চাইলে কিছু প্রোডাক্ট বাদও দেওয়া যায়।
পিস গোনা: ডিফল্টে প্রতি প্রোডাক্টে সব সাইজ আর রং মিলিয়ে গোনা হয়, তাই একটা লাল আর একটা নীল মিলে “২টা” হয়। “যেকোনো ৩টা ৳৯৯৯” চাইলে বাছুন পুরো অফার জুড়ে গোনা।
তারপর “দামের ধাপ”। প্রতিটা ধাপে:
কয়টা থেকেযেমন ২। ধাপটা চলে পরের ধাপের আগ পর্যন্ত; শেষ ধাপের উপরে সীমা নেই। ১টার দাম প্রোডাক্টের নিজের দামই।
ধরনডিফল্ট পুরো প্যাকের দাম: ২টা ৳৯৯৯ মানে ঠিক ৳৯৯৯। অন্যগুলো: প্রতি পিসের দাম, % ছাড়, প্রতি পিসে টাকা ছাড়।
পরিমাণ (৳ বা %)ধরন অনুযায়ী টাকা বা শতাংশ।
কাস্টমার যা পড়বেনঐচ্ছিক। খালি রাখলে নিজে লেখা হয়, যেমন “২টা ৳৯৯৯”।
ব্যাজঐচ্ছিক, টেবিলে ওই সারির পাশে। যেমন “সবচেয়ে জনপ্রিয়”।
পুরো প্যাকের দামে ৩টা নিলে প্রতি পিস সেই হারে বসে: ২টা ৳৯৯৯ হলে ৩টা ৳১,৪৯৮। সব অফার টাকায় নিচের দিকে রাউন্ড হয়, তাই টেবিলে যা লেখা তার বেশি কেউ দেন না, আর প্রোডাক্টের নিজের দামের চেয়ে বেশি কখনো হয় না। শেষে “অফার সংরক্ষণ করুন”।

“দামের ধাপ” অংশ: দুটো ধাপ, প্রতিটায় কয়টা থেকে, ধরন আর দাম -
৩
সময় আর অগ্রাধিকার
“শুরু হবে” আর “শেষ হবে” ঢাকার সময়ে। খালি রাখলে এখনই শুরু, আর যতদিন চালু রাখেন ততদিন চলে। ঈদের অফারে শেষের সময় দিয়ে রাখুন, নিজেই থামবে।
অগ্রাধিকার ডিফল্ট ১০: একাধিক অফার মিললে কম নম্বরটা আগে। নতুন অফার চালু অবস্থায় তৈরি হয়; তালিকা থেকে যেকোনো সময় বন্ধ করা যায়।
-
৪
মার্জিন গার্ড দেখে নিন
পরিমাণের অফার সংরক্ষণের পর নিচে একটা টেবিল আসে: প্রতিটা ধাপে এক পিসের দাম, পাশে কেনা দাম। কেনা দামের নিচে নামলে ঘরটা লাল, আপনার সর্বনিম্ন মার্জিনের নিচে হলে কমলা, আর Stock পাতায় কেনা দাম না থাকলে ধূসর। সর্বনিম্ন মার্জিন সেটিংসে বদলানো যায়, ডিফল্ট ১৫%।
লাল হলেও অফার সংরক্ষণ হয়, শুধু সতর্ক করে। লোকসানে দিচ্ছেন কিনা, সেটা আপনার সিদ্ধান্ত।
-
৫
কম্বো, কার্টের অফার আর ফ্রি ডেলিভারি
কম্বো: প্রোডাক্টগুলো আর এক সেটে কয়টা করে, তারপর “এক সেটের দাম”। কার্টে বা ডেস্কের অর্ডারে সবগুলো থাকলে প্রতি সেট কম্বোর দামে হয়, দাম ভাগ হয় প্রোডাক্টগুলোর নিজের দামের অনুপাতে। কম্বোর পিসে পরিমাণের অফার খাটে না, বাড়তি পিস নিজের দামে।
কার্টের অফার: কার্ট কত টাকা হলে, চাইলে কমপক্ষে কয়টা পিস, আর কত ছাড় (টাকায় বা সাবটোটালের শতাংশে)। হিসাব হয় পরিমাণের অফার আর কম্বোর পরের সাবটোটালে। কয়েকটা কার্টের অফার মিললে শুধু সবচেয়ে ভালোটা খাটে, যদি না অফারে “অন্য কার্টের অফারের সাথে যোগ হবে” টিক দেন।
ফ্রি ডেলিভারি: কত টাকা থেকে, বা কয়টা পিস থেকে, কিংবা দুটোই। ডিফল্টে যেকোনো একটা পূরণ হলেই ফ্রি। টাকা দেখা হয় সব অফার আর কুপনের পরে যা দিতে বাকি, তার উপর। চাইলে “শুধু ঢাকার ভেতরে”: ঠিকানা পড়া হয় কুরিয়ারের মতো করে, আর ঠিকানা দেওয়ার আগ পর্যন্ত কার্টে লেখা থাকে “ঢাকার ভেতরে ডেলিভারি ফ্রি”।
-
৬
বক্স আর লেখা সাজান
তালিকার নিচে “সেটিংস”। যা বদলাতে পারেন, ডিফল্টসহ:
টেবিল কোথায় বসবেAdd to cart-এর উপরে (ডিফল্ট), নিচে, বা দামের নিচে। পুরো টেবিলটাই বন্ধ রাখা যায়।
টেবিলের উপরের লেখাডিফল্ট “বেশি নিলে বেশি সাশ্রয়”। পাশে চাইলে একটা ব্যাজ, যেমন “রিসেলারদের জন্য উপযোগী”।
ভরসার সারিতিনটা লেখা: “ঢাকায় ১-২ দিনে / বাইরে ৩-৪ দিনে”, “ক্যাশ অন ডেলিভারি”, “সহজ রিটার্ন”। যা খালি রাখবেন, সেটা দেখায় না।
“আর একটা নিন” লাইনপ্রোডাক্ট পাতা আর কার্টের “আর ১টা নিলে…” আর ফ্রি ডেলিভারির “আর কত বাকি” লাইন। চালু থাকে।
কার্ট আর অর্ডারেঅর্ডারের লাইনে অফার লেখা, থ্যাংক-ইউ পাতায় কত বাঁচল, সাশ্রয়ের সারির নাম (“আপনার সাশ্রয়”) আর ফ্রি হলে রেটের পাশের লেখা (“ফ্রি ডেলিভারি”)।
শেষে “সেটিংস সংরক্ষণ করুন”।
ভরসার সারির ডিফল্ট লেখা আপনার দোকানের কথা নয়। আপনার আসল ডেলিভারির সময় আর রিটার্নের নিয়ম লিখুন, যা সত্যি নয় তা মুছে দিন।
কোন দাম জেতে
একাধিক অফার মিললে- ডেস্কে হাতে লেখা দাম। সেই লাইনে সবসময় সেটাই থাকে।
- কম্বো আগে। কম্বোয় পড়া লাইনে পরিমাণের অফার আর খাটে না।
- এক লাইনে একটাই পরিমাণের অফার। প্রোডাক্টের নিজের অফার আগে, তারপর ট্যাগ, ক্যাটাগরি, শেষে সব প্রোডাক্টের অফার; একই স্তরে কম অগ্রাধিকার নম্বর, তারপর নতুনটা।
- সেল প্রাইস আগে থেকেই কম হলে। প্রোডাক্টের সেল দাম অফারের দামের চেয়ে কম হলে সেল দামই থাকে।
- কুপন। শতাংশ বা প্রোডাক্টের কুপন অফারের দামে থাকা লাইনে খাটে না, যদি না কুপনের Usage restriction-এ “Also on offer prices” টিক দেন। Fixed cart কুপন আগের মতোই পুরো কার্টে খাটে।
ডেস্ক, অ্যাপ আর AI অর্ডার
ফোনের অর্ডারেও একই দামঅর্ডার ডেস্কের New order-এ প্রোডাক্ট আর পরিমাণ দিলেই পরিমাণের অফার আর কম্বোর দাম বসে, পাশে একটা চিপে লেখা থাকে কোন অফার আর কত সাশ্রয়। অফারের দাম কেনা দামের নিচে গেলে চিপে সতর্কতা আসে। দাম হাতে লিখলে সেটাই থাকে। অর্ডার এডিট করে পরিমাণ বদলালে অফারের দাম আবার হিসাব হয়। অ্যাপ আর AI order-এও একই দাম বসে।
কার্টের অফার আর ফ্রি ডেলিভারি শুধু ওয়েবসাইটে। ডেস্ক, অ্যাপ আর AI অর্ডারে সেগুলো বসে না: ডেস্কে কার্টের অফারের পাশে লেখা থাকে “(শুধু ওয়েবসাইটে)”, আর ডেলিভারি চার্জ যা লিখবেন তা-ই থাকে।
রিপোর্টে কী দেখবেন
ধাপ অনুযায়ী গড় অর্ডারঅফারের তালিকার পাশে “রিপোর্ট: ধাপ অনুযায়ী গড় অর্ডার”। গত ৭, ১৪, ৩০ বা ৯০ দিন বাছা যায়, ডিফল্ট ৩০। উপরে চারটা সংখ্যা: কতগুলো অর্ডার (বাতিল আর ফেইল বাদে), অফারসহ অর্ডারের গড়, অফার ছাড়া অর্ডারের গড়, আর মোট কত ছাড় দেওয়া হয়েছে।
নিচে প্রতিটা অফারের প্রতিটা ধাপ আলাদা সারিতে: কতগুলো অর্ডার, ওই দামে কত পিস, গড় অর্ডার, কত ছাড়, আর কতগুলো ডেলিভারি হলো, ফেরত এল আর এখনো খোলা। সবশেষে অফার ছাড়া অর্ডারের সারি, তুলনার জন্য। কার্টের অফার আর ফ্রি ডেলিভারি এই রিপোর্টে গোনা হয় না।

নতুন ধাপ বিচার করুন ৫ থেকে ৭ দিনের অর্ডার দেখে, আর শুধু অর্ডারের সংখ্যা না দেখে ডেলিভারির কলামও দেখুন। বড় অর্ডার ফেরত এলে লাভ নেই।
টিপস
যা কাজে দেয়- সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্রোডাক্টে শুরু করুন। ২টা একটা গোল দামে, ৪টা আরও ভালো দামে।
- গোল দাম দিন। “২টা ৳৯৯৯” মনে থাকে; “২টা ৳১,০৩৭” থাকে না।
- কেনা দাম বসিয়ে রাখুন। Stock পাতায় কেনা দাম থাকলে মার্জিন গার্ড বলে দেয় কোন ধাপে লোকসান।
- ঈদ বা সেলের অফারে শেষের সময় দিন। অফার নিজেই থামবে, পরদিন সকালে মনে করে বন্ধ করতে হবে না।
প্রশ্নোত্তর
Offersফোনে নেওয়া অর্ডারে কি ফ্রি ডেলিভারি খাটে?
না। ফ্রি ডেলিভারি আর কার্টের অফার শুধু ওয়েবসাইটের কার্টে। ডেস্ক, অ্যাপ আর AI অর্ডারে খাটে পরিমাণের অফার আর কম্বো; ডেলিভারি চার্জ যা লিখবেন তা-ই।
প্রতি পিসের দাম ৳৪৯৯.৫০ কেন দেখায়?
পুরো প্যাকের দাম ৳৯৯৯-কে ২ দিয়ে ভাগ করলে প্রতি পিস ৳৪৯৯.৫০। লাইনের মোট ঠিক ৳৯৯৯-ই থাকে। কার্টে দশমিকের পর কত ঘর দেখাবে, সেটা দোকানের দামের সেটিং অনুযায়ী।
ফ্রি ডেলিভারিতে এক্সপ্রেস ডেলিভারিও কি ফ্রি হয়?
হ্যাঁ। শর্ত পূরণ হলে পিকআপ ছাড়া সব ডেলিভারি রেট ৳০ হয়, এক্সপ্রেসও।
কুপন দিলে কার্টের অফার কি চলে যায়?
না। কার্টের অফারের হিসাব হয় কুপনের আগে, তাই কুপনে সাবটোটাল শর্তের নিচে নামলেও কার্টের অফার থেকে যায়।
অফার মুছে দিলে আগের অর্ডারের দাম বদলায়?
না। যে অর্ডারে অফারের দাম বসেছে, সেগুলো যেমন ছিল তেমনই থাকে। রিপোর্টে মুছে ফেলা অফারও তার পুরোনো নামে দেখায়।
দাম: এই অ্যাড-অন মাসে ৳৭৫। তিনটা বা বেশি অ্যাড-অন নিলে সব মিলিয়ে ৳১৯৯। প্রথমবার শুধু লাইসেন্স নবায়ন পর্যন্ত বাকি দিনের টাকা, তারপর নবায়নের বিলের সাথে। বিল কীভাবে হয়
অ্যাড-অন চলে নিশ্চিত WooCommerce প্লাগিনের লাইসেন্সের সাথে। প্লাগিন এখনো নেই? লাইসেন্সের দাম দেখুন, অথবা ৭ দিনের ট্রায়াল দিয়ে শুরু করুন।