অ্যাড-অন গাইড · মাসে ৳৭৫
Restock Alerts: WooCommerce দোকানে স্টকে এলে SMS
নিশ্চিতের WooCommerce ব্যাক ইন স্টক অ্যালার্ট: স্টক শেষ প্রোডাক্টের পাতায় কাস্টমার নম্বর রেখে যান। মাল ফিরলে, যিনি আগে চেয়েছেন তিনি আগে, প্রোডাক্টের লিংকসহ একটা SMS পান।
চাহিদার মাল ফুরিয়ে গেলে পেজে “স্টক আছে?” কমেন্ট জমতে থাকে, আর মাল যখন আসে তখন সেই মানুষগুলোকে আর খুঁজে পাওয়া যায় না। Restock Alerts নম্বরগুলো এক তালিকায় রাখে, মাল ফিরলে নিজে থেকে SMS পাঠায়, আর পরে কতজন কিনলেন তার হিসাব দেয়।
যা লাগবে: নিশ্চিতে Push SMS যুক্ত থাকা আর তাতে ব্যালান্স, আর Nishchit → Features-এ Text customers (SMS) চালু। যে প্রোডাক্টের স্টক WooCommerce গোনে, তাতেই “কতজনকে” হিসাবটা খাটে।
কাস্টমার কী দেখেন
প্রোডাক্ট পাতা আর SMSস্টক শেষ হওয়া প্রোডাক্টের পাতায়, স্টকের লেখার ঠিক নিচে একটা ছোট ফর্ম: “এই পণ্যটি এখন স্টকে নেই”, মোবাইল নম্বরের ঘর, চাইলে নাম, আর “স্টকে এলে জানান” বাটন। সাইজ আছে এমন প্রোডাক্টে ফর্মটা আসে, যখন কাস্টমার শেষ হয়ে যাওয়া সাইজটা বাছেন। সব সাইজ শেষ হলে শুরু থেকেই দেখায়।
নম্বর দিলে ফর্মের জায়গায় লেখা আসে “ধন্যবাদ! স্টকে এলে ০১৭১২-৩৪৫৬৭৮ নম্বরে SMS যাবে।” তখন কোনো SMS যায় না। SMS যায় শুধু মাল ফিরলে, একবার।


মাল ফিরলে কাস্টমারের ফোনে SMS যায় এরকম, ডিফল্টে বাংলায়:
SMSদোকানের নাম: আবার স্টকে: টায়ার ইনফ্লেটর। অর্ডার: yourshop.com/r/Kb7Qm
শুরুতে দোকানের নাম Push SMS নিজে বসায়। লিংকটা আপনার নিজের ডোমেইনের ছোট লিংক: চাপলে সরাসরি প্রোডাক্টের পাতা খোলে, সাইজ হলে সেই সাইজ বাছা অবস্থায়। লিংক খোলা আর পরের অর্ডার, দুটোই হিসাবে ওঠে।
ছোট লিংক দিয়ে আসা কাস্টমার প্রোডাক্ট পাতার নিচে একটা লাইন দেখেন: “স্টকের SMS আর চান না? বন্ধ করুন”। সেখান থেকে “আর SMS চাই না” চাপলে নম্বরটা দোকানের SMS না পাঠানোর তালিকায় যায় (Nishchit-এর সেটিংসে Incomplete orders ট্যাবের Numbers never to text), আর ওই নম্বরের সব অপেক্ষা বাতিল হয়। ওই তালিকার নম্বরে দোকানের রিমাইন্ডার SMS-ও আর যায় না।
সেটআপ
ধাপ ১–৬-
১
অ্যাড-অন চালু করুন
Nishchit → Add-ons পাতায় এই অ্যাড-অনের কার্ডের সুইচ চালু করে সংরক্ষণ করুন, তারপর Open settings (বাংলায় «সেটিংস খুলুন»)। অ্যাড-অনের নিজের পাতার উপরেও একটা সুইচ আছে, সেখান থেকেও চালু-বন্ধ করা যায়।
Restock Alerts পাতার উপরে তিনটা সংখ্যা: এখন কতজন অপেক্ষায়, Push SMS-এ কত ক্রেডিট, আর প্রতিটা SMS-এর শুরুতে দোকানের নাম বসে কিনা।
-
২
ফর্মের লেখা দেখে নিন
সেটিংসের প্রথম প্যানেল, স্টক নেই এমন পণ্যের ফর্ম। চারটা লেখাই কাস্টমার দেখেন, শুরু থেকেই বাংলায়:
ফর্মের শিরোনামডিফল্ট “এই পণ্যটি এখন স্টকে নেই”।
বাটনের লেখাডিফল্ট “স্টকে এলে জানান”।
সম্মতির লাইনডিফল্ট “শুধু এই পণ্যটি স্টকে এলে একটি SMS পাবেন।” এটা শুধু লেখা, টিক দেওয়ার ঘর নয়।
সাইন-আপের পরধন্যবাদের লেখা। {phone} লিখলে সেখানে কাস্টমারের নম্বর বসে।
কোনো ঘর খালি করে সংরক্ষণ করলে ডিফল্ট লেখা ফিরে আসে। কোনো একটা প্রোডাক্টে ফর্ম না চাইলে সেই প্রোডাক্ট এডিট করে Inventory ট্যাবে “No restock waitlist” টিক দিন।
-
৩
কতজনকে, কখন: রাউন্ডের নিয়ম
মাল ফিরলে সবাইকে একসাথে SMS যায় না। প্রতিবার যায় একটা “রাউন্ড”, সাইন-আপের ক্রমে।
প্রতি ইউনিটে কতজনডিফল্ট ৩। ৫টা মাল ফিরলে প্রথম ১৫ জন SMS পান। সবাই কেনেন না, তাই ইউনিটের চেয়ে কিছু বেশি মানুষকে জানানো হয়; আবার অনেক বেশি জানালে বেশিরভাগ এসে দেখেন মাল শেষ।
পরের দল কত ঘণ্টা পরডিফল্ট ২। রাউন্ডের ২ ঘণ্টা পরও স্টক থেকে গেলে পরের দল SMS পান।
কমপক্ষে কত ইউনিট ফিরলেডিফল্ট ১। এর কম ফিরলে “স্টকে এসেছে” ধরা হয় না।
পাঠানোর আগে অপেক্ষা (মিনিট)ডিফল্ট ৫। এই সময়ের মধ্যে ভুল করে বসানো স্টক ঠিক করে ফেললে কিছুই যায় না, কারণ পাঠানোর আগে স্টক আবার দেখা হয়।
ব্যাকঅর্ডারও গোনা হবেডিফল্ট বন্ধ। চালু করলে প্রোডাক্ট “On backorder” হলেও অ্যালার্ট যায়।
যে প্রোডাক্টের স্টক গোনা হয় না, সেখানে ইউনিটের হিসাব নেই: অপেক্ষায় থাকা সবাই একসাথে SMS পান, আর ২০০ জনের বেশি হলে রাউন্ড আপনার অনুমতি চায়।

“রাউন্ডের নিয়ম” প্যানেল: প্রতি ইউনিটে কতজন, পরের দল কখন, আর পাঠানোর আগে অপেক্ষা -
৪
পাঠানোর সময় আর সীমা
পাঠানো শুরু হয় / থামেডিফল্ট ৯ আর ২০, মানে সকাল ৯টা থেকে রাত ৮টার আগে পর্যন্ত, দোকানের ঘড়িতে। এর বাইরে মাল ফিরলে SMS যায় পরের সকালে।
এর বেশি হলে আমার অনুমতি লাগবেডিফল্ট ২০০। কোনো রাউন্ডে এর বেশি মানুষ হলে সেটা আপনার অনুমতির অপেক্ষা করে।
দিনে সর্বোচ্চ রিস্টক SMSডিফল্ট ৩০০, পুরো দোকানে। বাকিগুলো যায় পরদিন।
একটা নাম্বারে দিনে সর্বোচ্চ অ্যালার্টডিফল্ট ২, সব প্রোডাক্ট মিলিয়ে।
এতটা SMS ক্রেডিট রেখে দিনডিফল্ট ৫০। ব্যালান্স এর নিচে নামার আগেই রাউন্ড থামে, যাতে অর্ডারের SMS চলতে থাকে। রিচার্জের পর আবার চলে।
SMS যায় ৭০ সেকেন্ডে ৫০ জন করে, যাতে SMS সার্ভিস ফিরিয়ে না দেয়।
-
৫
মেসেজ বাছুন
ভাষা: ডিফল্ট বাংলা। ছোট বাংলা মেসেজ দোকানের নামসহ এক SMS-এ ধরলে সেটাই যায়, না ধরলে পুরো বাংলাটা। Banglish (ইংরেজি অক্ষরে বাংলা) বেছে নেওয়া যায়।
লিংক: ডিফল্ট ছোট লিংক। এটাই রাখুন: ছোট লিংক ক্লিক গোনে আর SMS বন্ধের উপায় দেয়। প্রোডাক্টের নিজের ঠিকানা লম্বা, তাতে ক্লিক গোনা হয় না।
তিনটা মেসেজই বদলানো যায়। যা বসানো যায়: {product} {variant} {price} {link} {shop}। দোকানের নাম Push SMS নিজেই শুরুতে বসায়, তাই আবার লিখবেন না। প্রতিটা ঘরের নিচে দেখায় মেসেজটা কত SMS-এ যাবে। তিন SMS-এর বেশি লম্বা মেসেজ পাঠানো হয় না।

“মেসেজ” প্যানেল: ভাষা, লিংক, তিনটা লেখা আর প্রতিটার নিচে কত SMS লাগবে -
৬
টেস্ট মোডে একবার চালিয়ে দেখুন
টেস্ট মোড চালু থাকলে রাউন্ডের সব হিসাব চলে, কিন্তু কাস্টমারের কাছে কোনো SMS যায় না: প্রত্যেকে “sent (test)” হন, আর যে মেসেজ পেতেন সেটা নোটে থাকে। দেখা হয়ে গেলে “টেস্টের মানুষদের তালিকায় ফেরান” চাপুন, তারপর টেস্ট মোড বন্ধ করুন।
যেকোনো প্রোডাক্টের পাশে “পূর্বাভাস” চাপলেও দেখা যায় এখন রাউন্ড হলে কারা SMS পাবেন, কারা বাদ যাবেন আর কেন, আর কোন মেসেজ যাবে। পূর্বাভাসে কিছুই পাঠানো হয় না।
টেস্ট মোডেও আপনার ফোনে আর Telegram-এ রাউন্ডের খবর আসে। কাস্টমারের কাছে যায় না।
মাল ফিরলে কী হয়
নিজে থেকে- স্টক ফিরলেই খেয়াল করে। WooCommerce-এ প্রোডাক্ট In stock হলে বা স্টকের সংখ্যা বাড়লে, আর কেউ অপেক্ষায় থাকলে, ৫ মিনিট পর স্টক আবার দেখে রাউন্ড তৈরি হয়।
- যিনি আগে চেয়েছেন, তিনি আগে। একই নম্বর দুবার থাকলে SMS একবার। SMS না পাঠানোর তালিকা আর দোকানের ব্ল্যাকলিস্টের নম্বর বাদ যায়।
- প্রতিটা দলের আগে আবার স্টক দেখে। মাঝপথে মাল শেষ হলে রাউন্ড থামে, আর বাকিরা নিজের জায়গা রেখেই অপেক্ষায় ফেরেন।
- ক্রেডিট ফুরোলে থেমে থাকে। Push SMS না চললে বা ব্যালান্স শেষ হলে রাউন্ড আটকে থাকে, ঘণ্টায় একবার আবার চেষ্টা হয়, আর আপনাকে একবার জানানো হয়।
- আপনিও খবর পান। রাউন্ড শুরু, শেষ, অনুমতি দরকার আর ক্রেডিট শেষ হলে অ্যাপে আর Telegram-এ জানায়। স্টক নেই অথচ ১০ জন চায়, এমন হলে সপ্তাহে একবার “স্টক নেই কিন্তু N জন চায়”।
অপেক্ষা না করে এখনই পাঠাতে চাইলে “সবচেয়ে বেশি চাওয়া” তালিকায় স্টকে থাকা প্রোডাক্টের পাশে “এখনই পাঠান”। এতে শুধু দুই দলের মাঝের অপেক্ষাটা বাদ যায়; পাঠানোর সময়, অনুমতি আর ক্রেডিটের নিয়ম আগের মতোই খাটে।
অপেক্ষার তালিকা
স্টাফের কাজ“সবচেয়ে বেশি চাওয়া” অংশে প্রতিটা প্রোডাক্ট: কতজন অপেক্ষায়, ৭ দিনে কতজন নতুন, প্রথমজন কত দিন আগে চেয়েছেন, আর এখন স্টক আছে কিনা। পাশে “তালিকা” চাপলে নাম ধরে সবাই, কোথা থেকে এসেছেন (প্রোডাক্ট পাতা, Facebook, Messenger, ফোন কল) আর কী অবস্থায়। সেখান থেকে কাউকে সরানো যায়, আর পুরো তালিকা CSV ফাইলে নামানো যায়।

হাতে নাম্বার যোগ করুন: পেজের “স্টক আছে?” কমেন্ট বা মেসেজ যেমন আছে তেমনই পেস্ট করুন, নাম আর কথাসহ। ভেতরের প্রতিটা বাংলাদেশি মোবাইল নম্বর একবার করে তালিকায় ওঠে; বাংলা অঙ্ক আর +880 চলে। প্রোডাক্ট ID দিতে হয়, আর ভ্যারিয়েশন ID ০ মানে যেকোনো সাইজ। শুধু স্টক নেই এমন পণ্যের জন্য, একবারে সর্বোচ্চ ৫০০টা নম্বর।
অর্ডার ডেস্কেও উপরের ঘড়ির বাটনে “স্টকের অপেক্ষায়” তালিকা খোলে: কারা অপেক্ষায়, WhatsApp বাটন, আর নম্বর পেস্টের ঘর।
হিসাব
গত ৩০ দিনকতজন নম্বর রেখেছেন, ফর্ম আর হাতে যোগ মিলিয়ে। নিচে লেখা থাকে কতজন অপেক্ষায় থাকতেই নিজে কিনে ফেলেছেন।
কতজনকে SMS গেছে, কত পার্ট লেগেছে, আর কতজন লিংক খুলেছেন।
অ্যালার্ট পাওয়ার পর কতগুলো অর্ডার এসেছে, আর তার কতগুলো ডেলিভারি হয়েছে।
ওই অর্ডারগুলোর পুরো টাকা, শুধু ওই প্রোডাক্টের নয়।
অর্ডার গোনা হয় যদি অ্যালার্টের ৭ দিনের মধ্যে ওই নম্বর থেকে, বা SMS-এর লিংক খুলে, ওই প্রোডাক্টসহ অর্ডার আসে। ডেস্ক আর অ্যাপের অর্ডার মেলে নম্বর দিয়ে। টেস্ট মোডের মেসেজ এই হিসাবে নেই।

টিপস
যা কাজে দেয়- স্টকের হিসাব ঠিক রাখুন। স্টক না গুনলে অপেক্ষায় থাকা সবাই একসাথে SMS পান, ২ পিস ফিরলেও।
- কমেন্টের নম্বর জমিয়ে রাখবেন না। “স্টক আছে?” জিজ্ঞেস করা মানুষ সবচেয়ে গরম ক্রেতা; হাতে যোগ করার ঘরে পেস্ট করে দিন।
- ভুল স্টক ৫ মিনিটের মধ্যে ঠিক করুন। পাঠানোর আগে স্টক আবার দেখা হয়, তাই তখন কিছুই যায় না।
- ক্রেডিট রেখে দেওয়ার ঘর খালি করবেন না। ওটাই নিশ্চিত করে যে রিস্টকের SMS অর্ডারের SMS-এর ব্যালান্স খেয়ে ফেলবে না।
প্রশ্নোত্তর
Restock Alertsনম্বর দেওয়ার সময় কি কাস্টমার SMS পান?
না। নম্বর দেওয়ার সময় শুধু পাতায় ধন্যবাদের লেখা আসে। SMS যায় একবারই, মাল ফিরলে।
১০ জন অপেক্ষায়, মাল এল ২টা। কারা SMS পাবেন?
যিনি আগে চেয়েছেন। ডিফল্টে প্রতি ইউনিটে ৩ জন, তাই প্রথম ৬ জন। ২ ঘণ্টা পরও স্টক থেকে গেলে পরের দল।
রাতে মাল ঢোকালে কী হয়?
পাঠানোর সময়ের বাইরে হলে রাউন্ড অপেক্ষা করে, আর পরের সকালে, ডিফল্টে ৯টা থেকে, SMS যায়।
কেউ অন্যের নম্বর দিয়ে দিলে?
১.৬.৫৪ থেকে নতুন নম্বর তালিকায় ওঠার আগে সেই নম্বরে SMS-এ একটা কোড যায়; কোডটা লিখলে তবেই নম্বর ওঠে, তাই অন্যের নম্বর বসানো যায় না। আগে অর্ডার করা কাস্টমারের কোড লাগে না। চাইলে Restock সেটিংসে «নতুন নম্বর SMS কোড দিয়ে যাচাই» বন্ধ করা যায়। এর বাইরেও একটা নম্বরে দিনে সর্বোচ্চ ২টা অ্যালার্ট যায়, আর একই ঠিকানা বা ব্রাউজার থেকে বারবার চেষ্টা আটকে যায়।
কেউ আর SMS না চাইলে?
ছোট লিংক চালু থাকলে প্রোডাক্ট পাতার নিচের “বন্ধ করুন” লাইন চেপে কাস্টমার নিজেই বন্ধ করতে পারেন। আপনিও অপেক্ষার তালিকা থেকে তাঁকে সরিয়ে দিতে পারেন।
দাম: এই অ্যাড-অন মাসে ৳৭৫। তিনটা বা বেশি অ্যাড-অন নিলে সব মিলিয়ে ৳১৯৯। প্রথমবার শুধু লাইসেন্স নবায়ন পর্যন্ত বাকি দিনের টাকা, তারপর নবায়নের বিলের সাথে। বিল কীভাবে হয়
অ্যাড-অন চলে নিশ্চিত WooCommerce প্লাগিনের লাইসেন্সের সাথে। প্লাগিন এখনো নেই? লাইসেন্সের দাম দেখুন, অথবা ৭ দিনের ট্রায়াল দিয়ে শুরু করুন।