মূল অংশে যান

কোনো API কী নেই · কোনো কপি-পেস্ট নেই

দশ মিনিট। তিনটা ধাপ। চালু।

সবচেয়ে বেশি যে ভয়টা কাজ করে — "সেটআপ করতে পারব তো?" — সেটার উত্তর হলো, উইজার্ডই সব দেখে নেয়।

০১

প্লাগিন ইনস্টল করুন

জিপ ফাইল আপলোড করে অ্যাক্টিভেট। সেটআপ উইজার্ড নিজেই সামঞ্জস্য দেখে নেয় — কী কী লাগবে আর কী নেই, শুরুতেই বলে দেয়।

০২

ফোন যুক্ত করুন

উইজার্ডের শেষ ধাপে একটা QR কোড। অ্যাপ দিয়ে স্ক্যান করলেই ফোন যুক্ত — কোনো API কী, কোনো কপি-পেস্ট নেই।

০৩

কাজ শুরু

অর্ডার আসতে শুরু করলেই ফোনে পুশ। কনফার্ম, ফ্রড চেক, কুরিয়ারে পাঠানো — সব সেখান থেকেই।

তারপর যা দেখবেন

আপনার অর্ডার ডেস্ক।

ওয়েবে আর ফোনে — একই তথ্য, একই সময়ে।

yourshop.com / অর্ডার ডেস্ক
আজকের অর্ডার
৳ ৭৮,৪২০
▲ ১২.৪% — গতকালের তুলনায়
লাইভ
আজ অর্ডার
৬৩
কুরিয়ারে গেছে
১৩৭
ঝুঁকি ধরা পড়েছে
ডেলিভারি হার
৮৭%
অর্ডারকাস্টমারঠিকানা ফ্রড চেকটাকাস্ট্যাটাস
#৪৮২১১১:০৪ রুবেল হাসান০১৭১২-৩৪৫৬৭৮ মিরপুর ১০, ঢাকাজোন: মিরপুর ৯২%২৪ অর্ডার · ২ ফেরত ৳১,২৫০ক্যাশ অন ডেলিভারি কনফার্ম
#৪৮২০১০:৫২ নুসরাত জাহান০১৮৯৫-১১২২৩৩ চান্দগাঁও, চট্টগ্রামজোন: চট্টগ্রাম সিটি ৬৮%১১ অর্ডার · ৪ ফেরত ৳৮৯০অ্যাডভান্স চাওয়া হয়েছে ফলো-আপ
#৪৮১৯১০:১৭ সাইফুল ইসলাম০১৯৩৩-৭৭৮৮৯৯ শাহপরান, সিলেটজোন: সিলেট সদর ৩১%১৩ অর্ডার · ৯ ফেরত ৳২,৪৪০ক্যাশ অন ডেলিভারি ঝুঁকি
ঝুঁকি ধরা পড়েছে #৪৮১৯ · ৳২,৪৪০ · আগে ৯টা পার্সেল ফেরত গেছে
শুরু করার আগে

যা যা লাগবে

এটুকুই — আর কিছু না।

WooCommerce সাইট

WordPress-এ WooCommerce ইনস্টল করা আছে এমন একটা সাইট। WooCommerce ৮.২ বা তার পরের ভার্সন হলে নতুন অর্ডার স্টোরেজেও (HPOS) চলবে, পুরনো স্টোরেজেও চলবে।

HPOSপুরনো স্টোরেজকাস্টম স্ট্যাটাস

একটা Android ফোন

অ্যাপটা Android-এর জন্য। iPhone-এ এখনো নেই। ওয়েব ড্যাশবোর্ড অবশ্য যেকোনো ব্রাউজারে চলে, তাই ফোন ছাড়াও কাজ চলে।

Androidওয়েব ড্যাশবোর্ড

যা লাগবে না

ionCube Loader লাগবে না। আলাদা SMS প্যানেল কিনতে হবে না। সাইট অন্য কোথাও সরাতে হবে না, আর WooCommerce ছাড়তে হবে না।

ionCube নয়মাইগ্রেশন নয়

কুরিয়ারের অ্যাকাউন্ট

Steadfast-এ পাঠাতে চাইলে তাদের মার্চেন্ট অ্যাকাউন্টের API কী। সেটা সেটআপ উইজার্ডেই বসিয়ে দেবেন — একবারই।

SteadfastPathao — শীঘ্রই

আটকে গেলে আমরা বসিয়ে দেব।

সেটআপে সমস্যা হলে WhatsApp-এ বলুন — সকাল ৯টা থেকে রাত ১০টা।