WooCommerce থেকে লারাভেল · অর্ডার বেশি এমন দোকানের জন্য
অর্ডার বাড়ছে, সাইট ধীর? দোকান এবার লারাভেলে
আপনার WordPress দোকানের প্রোডাক্ট, অর্ডার, কাস্টমার আর প্রতিটা পুরনো লিংক নিয়ে আমরা দোকানটা নিজেদের তৈরি লারাভেল স্টোরে তুলে দিই — প্লাগিনের ভার ছাড়া, নিশ্চিতের অর্ডার ম্যানেজার ভেতরে বসানো। হোস্টিং, আপডেট আর সাপোর্ট আমাদের।
- পুরনো লিংক আর Google র্যাঙ্কিং ঠিক থাকে
- হোস্টিং আর আপডেট আমাদের দায়িত্বে
- নিশ্চিতের সব ফিচার ভেতরে
- প্রোডাক্ট ও ছবি১,২৪০
- পুরনো অর্ডার৮,৫৬০
- কাস্টমার৫,৯০৪
- পুরনো লিংক (৩০১)সব কাজ করছে
- Rank Math শিরোনাম ও মেটাএকই
- একই লিংকপ্রোডাক্ট আর ক্যাটাগরির পুরনো URL বদলায় না
- আমাদের সার্ভারেহোস্টিং, ব্যাকআপ, SSL — আপনাকে ভাবতে হয় না
- আপডেট আমরা দিইনতুন ফিচার আর ঠিক করা ভুল নিজে থেকেই আসে
- মিটিং ফ্রিআগে আপনার সাইট দেখি, তারপর ঠিক করা দামে কথা
অর্ডার যত বাড়ে, WordPress তত ভারী
শুরুতে যে সাইট ঠিক চলছিল, অর্ডার আর প্লাগিন বাড়ার সাথে সাথে সেটাই ব্যবসার গলার কাঁটা।
বিজ্ঞাপন চলার সময় ভিড় বাড়লেই সাইট আটকে যায়। কাস্টমার অপেক্ষা না করে চলে যান — বিজ্ঞাপনের টাকাটাই নষ্ট।
প্রতিটা দরকারে একটা করে প্লাগিন। একটার আপডেটে আরেকটা ভাঙে, তাই আপডেট দিতেও ভয়।
বড় হোস্টিং, ক্যাশ প্লাগিন, ডেভেলপার — খরচ বাড়তেই থাকে, তবুও ভিড়ের দিনে সাইট ধীর।
সবচেয়ে বড় ভয়টা আগে
সাইট বদলায়, Google-এর কাছে দোকান একই থাকে
মাইগ্রেশনে দোকান হারায় সাধারণত র্যাঙ্কিং — লিংক বদলে যায়, পুরনো পেজ ভাঙে। আমাদের লারাভেল স্টোর WordPress-এর URL-এর ধরনই মেনে চলে, তাই যা Google চিনত, সেটাই থাকে।
- প্রতিটা পুরনো লিংক — প্রোডাক্ট, ক্যাটাগরি, পেজ, ব্লগ একই ঠিকানায়; বদলাতে হলে ৩০১ রিডাইরেক্ট
- Rank Math-এর শিরোনাম, মেটা আর সাইটম্যাপ — যেমন ছিল
- পুরনো অর্ডার আর কাস্টমার — ইতিহাস হারায় না, কাস্টমার আগের নম্বরেই নিজের অর্ডার দেখেন
- বাংলা লিংক — বাংলা নামের প্রোডাক্টের URL ঠিক থাকে
আপনার-দোকান.com/product/leather-belt/আপনার-দোকান.com/product/leather-belt/একইএকটা দোকান, আলাদা প্লাগিন ছাড়াই সব
যা আগে দশটা প্লাগিনে করতেন, সেটা দোকানের ভেতরেই — এক জায়গা থেকে চালান।
দোকানের ধরন অনুযায়ী থিম — ফ্যাশন, গ্যাজেট, খাবার। লোগো, রং আর পাতাগুলো আপনার মতো।
বিজ্ঞাপনের জন্য আলাদা অফার পেজ, ড্র্যাগ করে বানানো যায়; সাথে আপসেল, কম্বো আর পরিমাণে ছাড়।
প্রতিটা পাতায় ভাসমান কার্ট আর পপআপ অর্ডার ফর্ম। ক্যাশ অন ডেলিভারি, bKash আর SSLCommerz।
অর্ডার, অসম্পূর্ণ অর্ডার, স্টাফ, লাভের হিসাব — ডেস্কে আর নিশ্চিত অ্যান্ড্রয়েড অ্যাপে।
Steadfast, Pathao, RedX — জোন নিজে বসে, লেবেল আর ইনভয়েস প্রিন্ট, ফেরতের হিসাব।
কুরিয়ারের ইতিহাস দেখে ঝুঁকির অর্ডারে OTP বা অগ্রিম, ডুপ্লিকেট আর ব্ল্যাকলিস্ট আটকানো।
নতুন অর্ডারে দোকানের নিজের ভয়েসে কল — ১ চাপলে কনফার্ম। অর্ডারের প্রতিটা ধাপে SMS।
বিজ্ঞাপনের কেনাকাটা ঠিকমতো Meta-তে যায়, তাই কোন বিজ্ঞাপনে অর্ডার আসছে বোঝা যায়।
স্টক ফিরলে কাস্টমারকে SMS, মাল আসার আগেই অগ্রিমসহ অর্ডার, WhatsApp-এ অর্ডারের খবর।
মিটিং থেকে লাইভ — দোকান চালু রেখেই
যতক্ষণ নতুন সাইট তৈরি হচ্ছে, আপনার পুরনো দোকানে অর্ডার আসতেই থাকে।
- মিটিংআপনার সাইট, অর্ডার আর কী কী লাগে দেখি — তারপর একটা ঠিক করা দাম বলি।
- ডিজাইন ও সেটআপআপনার দোকানের মতো ডিজাইন, প্রোডাক্ট-অর্ডার-কাস্টমার আর লিংক নতুন সাইটে।
- আপনি যাচাই করেনআলাদা ঠিকানায় পুরো সাইট দেখেন, টেস্ট অর্ডার দেন, যা বদলাতে চান বলেন।
- লাইভএকই ডোমেইনে নতুন সাইট চালু — শেষ মুহূর্তের অর্ডারও নিয়ে আসি।
- তারপরও আমরাহোস্টিং, ব্যাকআপ, আপডেট আর সাপোর্ট — মাসে মাসে, আমাদের দায়িত্বে।
যে দোকানগুলো আমাদের হাতে চলে
তিনটাই আসল দোকান — লিংকে ঢুকে নিজে দেখে নিন।
লারাভেলে লাইভ
শুভ্রবিন্দু
হাতে বোনা জুটের টেবিল রানার ও ঘর সাজানোর ডেকর
নিশ্চিত লারাভেল স্টোরের প্রথম দোকান। দোকানের জিনিসের সাথে মিলিয়ে আলাদা ডিজাইন; অর্ডার আসে নিশ্চিতের ডেস্ক আর অ্যাপে।
shubhrabindubd.com
লারাভেলে লাইভ
আমদানি হাব
গাড়ির অ্যাক্সেসরিজ — আমাদের নিজের দোকান
২,৬০০+ অর্ডারের WooCommerce দোকান এখন লারাভেলে — প্রতিটা লিংক একই রেখে সরানো। নিশ্চিতের ফিচারগুলো প্রথমে এখানেই চালু হয়।
amdanihub.com
লারাভেলে লাইভ
আর্বাল্যান্ড
চামড়ার ওয়ালেট, বেল্ট আর ব্যাগ
পুরনো সাইট থেকে ২১১টা প্রোডাক্ট ছবি, বিবরণ আর রিভিউসহ আনা — প্রতিটা পুরনো লিংক কাজ করে। ব্র্যান্ডের রঙে আলাদা ডিজাইন আর নিজের অফার পেজ।
lp.urbalandbd.com
দাম
দাম কেন এখানে লেখা নেই
কারো ২০০ প্রোডাক্ট, কারো ৫,০০০; কারো লাগে কাস্টম ডিজাইন, কারো তিনটা কুরিয়ার। একটা দাম লিখলে সেটা কারো জন্যই ঠিক হত না।
- একবারের সেটআপ ফি — ডিজাইন আর মাইগ্রেশন; দরকারে কিস্তিতে
- মাসিক ফি — হোস্টিং, আপডেট, সাপোর্ট আর নিশ্চিতের ফিচার, সব মিলিয়ে
- মিটিংয়েই ঠিক করা দাম — পরে কোনো লুকোনো খরচ নেই
Google Meet-এ। আপনার সাইট দেখে বলি কী কী সরানো যাবে, কত দিন লাগবে আর কত খরচ।
খালি সময়গুলো থেকে বেছে নিন — বুক করলেই SMS আর কল আসবে।যা সবাই জানতে চান
Google র্যাঙ্কিং কি কমে যাবে?
র্যাঙ্কিং কমে সাধারণত লিংক বদলালে। আমরা পুরনো URL-গুলো একই রাখি, Rank Math-এর শিরোনাম-মেটা আর সাইটম্যাপ নিয়ে আসি, আর কোনো লিংক বদলাতে হলে ৩০১ রিডাইরেক্ট দিই।
পুরনো অর্ডার আর কাস্টমারের কী হবে?
সব নতুন সাইটে আসে। কাস্টমার আগের মোবাইল নম্বর দিয়ে ঢুকে নিজের পুরনো অর্ডার দেখতে পারেন।
কত দিন লাগে?
দোকানের আকার আর ডিজাইনের ওপর নির্ভর করে। মিটিংয়ে আপনার সাইট দেখে একটা তারিখ বলে দিই। এর মধ্যে পুরনো দোকানে অর্ডার আসতেই থাকে।
হোস্টিং কি আমাকে নিতে হবে?
না। সাইট চলে আমাদের সার্ভারে — হোস্টিং, SSL, ব্যাকআপ আর আপডেট মাসিক ফি-র মধ্যে।
আমার WooCommerce প্লাগিনের কাজগুলো পাব?
দোকানের সাধারণ কাজগুলো — চেকআউট, অফার, কুরিয়ার, SMS, পিক্সেল, ফ্রড চেক — স্টোরের ভেতরেই আছে। বিশেষ কোনো প্লাগিন ব্যবহার করলে মিটিংয়ে বলুন, আমরা দেখে জানাব।
ডিজাইন পরে বদলানো যাবে?
হ্যাঁ। ব্যানার, পাতা, অফার পেজ নিজেই বদলাতে পারবেন; বড় কোনো ডিজাইন বদল লাগলে আমাদের বলুন।
নিশ্চিত আগে থেকে ব্যবহার করি — কী হবে?
নিশ্চিত স্টোরের ভেতরেই থাকে, আলাদা প্লাগিন লাগে না। আপনার অর্ডার ডেস্ক, অ্যাপ আর সেটিং যেমন চেনেন তেমনই।
মিটিংয়ের জন্য কি টাকা লাগে?
না, মিটিং ফ্রি। শুধু খালি একটা সময় বেছে বুক করুন — নির্ধারিত সময়ে Google Meet-এ কথা হবে।
মিটিং বুক করুন
নাম, নম্বর আর পছন্দের সময় দিন — সাথে সাথে কনফার্মেশন SMS পাবেন।