ফ্রি প্লাগিন · WooCommerce-এর জন্য
নতুন অর্ডার এলেই কাস্টমারকে কল — ১ চাপলেই অর্ডার কনফার্ম
ক্যাশ অন ডেলিভারি অর্ডার এলেই আপনার দোকানের নিজের ভয়েসে কাস্টমারের ফোনে কল যায়। ১ চাপলে অর্ডার নিজে থেকে Confirmed, ২ চাপলে কাস্টমার আপনার মোবাইলে। পার্সেল পাঠানোর আগেই জানুন, কে সত্যিই নেবে।
- প্লাগিন আর সেটআপ ফ্রি
- কাস্টমার না ধরলে ৳০
- আপনার দোকানের নিজের ভয়েস
- বোনাস: অর্ডারের SMS
| অর্ডার | স্ট্যাটাস | AI Call |
|---|---|---|
| #১০৪২রাকিব হাসান | Confirmed | Confirmed by AI Call |
| #১০৪১সুমাইয়া আক্তার | Processing | Calling… |
| #১০৪০তানভীর আহমেদ | Processing | Wants Support |
| #১০৩৯মিম রহমান | Processing | No Answer Call again |
- ৳০কাস্টমার না ধরলে খরচ নেই
- ৫০ মিনিটপ্রতি মাসে ফ্রি — Business-এ ১০০
- ২৪ ঘণ্টাআপনার ভয়েস রেকর্ড করে চালু করে দিই
- ৩ দিনএর মধ্যে বললে টাকা ফেরত
ডেমো কল · ফ্রি
নিজের ফোনে শুনে দেখুন
আপনার নাম, নম্বর আর দোকানের নাম দিন — এক মিনিটের মধ্যে আপনার ফোনে AI কল যাবে। কোনো অর্ডার হবে না, টাকা লাগবে না।
কল যাচ্ছে…
নিশ্চিত AI Call
আপনার দোকানের নামে কল…
১অর্ডার কনফার্ম করুন
২আমাদের সাথে কথা বলুন
WooOrders
01712345678
01712345678
এখানে কী হবে?
- ১আপনার ফোনে আমাদের AI কল যাবেঠিক যেভাবে আপনার কাস্টমারের কাছে যায়।
- ২১ চাপলে অর্ডার Confirmed২ চাপলে আমাদের টিমের সাথে কথা বলবেন।
- ৩ডেমো কলটি এক মিনিটের মতোকোনো অর্ডার হবে না, টাকা লাগবে না।
- ফ্রি ডেমো কল১ মিনিটের মধ্যে
- সম্পূর্ণ ফ্রিকোনো খরচ নেই
- আপনার তথ্য নিরাপদশুধু ডেমো কলের জন্য
প্রতিটা অর্ডারে ফোন — সময় যায়, তবুও ফেরত আসে
ক্যাশ অন ডেলিভারির দোকানে কনফার্ম করার কাজটাই সবচেয়ে বেশি সময় খায়।
পার্সেল যায়, কাস্টমার ফোন ধরে না বা মনে করতে পারে না — কুরিয়ার চার্জ আর প্যাকিং দুটোই গচ্চা।
স্টাফ বসে বসে প্রতিটা অর্ডার কনফার্ম করে। অর্ডার বাড়লে আর কুলায় না, ভুলও হয়।
রাত এগারোটার অর্ডারে সকালে ফোন — ততক্ষণে কাস্টমারের মন বদলায়, অন্য জায়গা থেকে কিনে ফেলে।
তিন ধাপে — আপনাকে ফোন তুলতে হয় না
অর্ডার আসা থেকে কনফার্ম হওয়া পর্যন্ত সবটা নিজে থেকে।
- অর্ডার আসেআপনার WooCommerce দোকানে নতুন ক্যাশ অন ডেলিভারি অর্ডার।
- কাস্টমারের ফোনে কলঅর্ডারের পরপরই, আপনার দোকানের নামে, আপনার ভয়েসে — শোনানো হয় কোন বাটনে কী।
- উত্তরটা অর্ডারে১ চাপলে অর্ডার Confirmed, ২ চাপলে আপনার সাথে কথা (Pay as you go-তে আপনি পরে ফোন করবেন), না ধরলে আবার কল — সব অর্ডারে লেখা থাকে।
প্রতিটা উত্তরের নিজের কাজ
কে নেবে, কে কথা বলতে চায়, কে ধরেনি — অর্ডার তালিকাতেই আলাদা করে দেখা যায়।
অর্ডার নিজে থেকে «Confirmed» স্ট্যাটাসে যায়, অর্ডারে নোট পড়ে। কাস্টমার শোনেন আপনার «ধন্যবাদ, অর্ডার কনফার্ম হয়েছে»।
Starter আর Business-এ কাস্টমারকে আপনার মোবাইলে জুড়ে দেওয়া হয়। Pay as you go-তে জোড়া হয় না: কাস্টমার শোনেন «ধন্যবাদ। আমাদের প্রতিনিধি খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবেন।» — আপনি পরে ফোন করেন। দুই ক্ষেত্রেই অর্ডারে নোট পড়ে «কথা বলতে চান»।
আপনার ঠিক করা সময় পর আবার কল, যতবার বলবেন। তারপরও না ধরলে অর্ডারে «Call again» — একবার চাপলেই আবার কল।
কাস্টমার শোনেন «এখন অফিস সময় নয়, পরে কল করা হবে», অর্ডারে নোট পড়ে — সকালে আপনি ফোন করেন।
যেমন দোকান, তেমন সেটিং
WooCommerce → AI Call থেকে একবার ঠিক করে দিন, তারপর নিজে থেকে চলে।
শুধু দিনে, বা সব সময়। সময়ের বাইরের অর্ডার সময় খুললেই কল পায়।
এই সময়ে ২ চাপলে কাউকে ডাকা হয় না, কাস্টমার শোনেন পরে কল করা হবে।
কতবার আবার কল যাবে, আর কত মিনিট পর পর।
অনলাইনে টাকা দেওয়া অর্ডারে কল যায় না — চাইলে বদলান।
কোন স্ট্যাটাসের অর্ডারে কল যাবে, আর ১ চাপলে কোথায় যাবে।
প্রতিটা অর্ডারের পাশে কলের ফল, আর দরকার হলে «Call again»।
একই প্লাগিনে অর্ডারের SMS
কলের পাশাপাশি কাস্টমারকে SMS — আলাদা প্লাগিন বা আলাদা অ্যাকাউন্ট লাগে না। SMS ক্রেডিট লাগলে তবেই কিনবেন।
- স্ট্যাটাস বদলালেই অটো SMS
অর্ডার এলে, কনফার্ম হলে, কুরিয়ারে গেলে — যে স্ট্যাটাসে চান, কাস্টমার নিজে থেকে SMS পান। AI Call-এ ১ চাপলে কনফার্মেশন SMS-ও যেতে পারে।
- অর্ডারের পাতা থেকে এক ক্লিকে
অগ্রিম চাওয়া, ফোনে না পাওয়া, কুরিয়ারে দেওয়া — তৈরি টেমপ্লেট, অর্ডার নম্বর আর টাকা নিজে বসে যায়। নিজের মেসেজও লিখতে পারেন।
- নতুন অর্ডারের খবর আপনার ফোনে
নতুন অর্ডার এলে নাম, ফোন আর টাকাসহ SMS আপনার নিজের নম্বরে — এক বা একাধিক।
- লগ আর হিসাব
কাকে কখন কী গেল, কোনটা যায়নি আর কেন, কত ক্রেডিট খরচ হলো — সব প্লাগিনেই।
আপনার দোকান: Order #1042 peyechi. Shigroi call kore confirm kora hobe. Total 1250 Tk.
আপনার দোকান: Order #1042 confirm hoyeche. Total 1250 Tk. Dhonnobad.
প্রতিটা SMS-এর শুরুতে আপনার দোকানের নাম বসে, যাতে কাস্টমার চেনেন কে পাঠাল। খরচ প্রতি SMS অংশ ৳০.৪০ — ইংরেজি বা Banglish-এ এক অংশে ১৬০ অক্ষর, বাংলায় ৭০। SMS ক্রেডিট কল ব্যালেন্স থেকে আলাদা, প্লাগিনের ভেতর থেকেই bKash, নগদ বা কার্ডে কেনা যায়; মেয়াদ নেই। সব স্ট্যাটাস শুরুতে বন্ধ থাকে — যেটা চান সেটাই চালু করবেন।
প্লাগিন ফ্রি — কলের প্যাকেজ
মাসিক ফি (থাকলে) কল ব্যালেন্স থেকে কাটে, নিজে থেকে নবায়ন হয়। অল্প অর্ডারে মাসিক ফি ছাড়াই — Pay as you go। কাস্টমার না ধরলে ৳০।
৳৩৯০/ মাস
৫০ মিনিট প্রতি মাসে ফ্রি, তারপর ৳০.৯৯ / মিনিট
- আপনার দোকানের ভয়েস রেকর্ড — ফ্রি
- অর্ডার তালিকায় ব্যাজ আর «Call again»
- কাস্টমার না ধরলে ৳০
- মাসে প্রায় ১,৫০০ অর্ডার পর্যন্ত সাশ্রয়ী
- ২ চাপলে কাস্টমার সরাসরি আপনার মোবাইলে
৳৬৯০/ মাস
১০০ মিনিট প্রতি মাসে ফ্রি, তারপর ৳০.৭৯ / মিনিট
- আপনার দোকানের ভয়েস রেকর্ড — ফ্রি
- অর্ডার তালিকায় ব্যাজ আর «Call again»
- কাস্টমার না ধরলে ৳০
- মাসে প্রায় ১,৫০০-র বেশি অর্ডারে সাশ্রয়ী
- ২ চাপলে কাস্টমার সরাসরি আপনার মোবাইলে
৳০মাসিক ফি নেই
প্রতি মিনিট ৳১.৯৯ — শুধু কাস্টমার যতটুকু কথা বলেন
- আপনার দোকানের ভয়েস রেকর্ড — ফ্রি
- অর্ডার তালিকায় ব্যাজ আর «Call again»
- কাস্টমার না ধরলে ৳০
- অল্প অর্ডারে সবচেয়ে কম খরচ — যত কল, তত দাম
- ২ চাপলে কল আপনার নম্বরে যায় না — আপনি পরে ফোন করবেন
উদাহরণ (Starter): মাসে ৩০০টা অর্ডার, ২১০টা কল কাস্টমার ধরেন, প্রতিটা এক মিনিটের মধ্যে — ৫০ মিনিট ফ্রি, বাকি ১৬০ মিনিট × ৳০.৯৯ = ৳১৫৮। মোট মাসে প্রায় ৳৫৪৮।
একটা ফেরতে কুরিয়ার চার্জ আর প্যাকিং মিলিয়ে ৳১০০-র মতো যায় — মাসে ৬টা ফেরত ঠেকালেই খরচ উঠে আসে।
প্রতিটা শুরু হওয়া মিনিট গোনা হয় (৪০ সেকেন্ডের কলও এক মিনিট)। Starter আর Business-এ কাস্টমার ২ চাপলে কলটা আপনার নম্বরে পাঠানো হয় — তখন দুটো লাইন খোলে, তাই সেই কলের পুরো মিনিট দুইবার গোনা হয় (আপনার নম্বর ব্যস্ত থাকলেও)। Pay as you go-তে ২ চাপলে কল আপনার নম্বরে যায় না, তাই একবারই গোনা হয়। ফ্রি মিনিট পরের মাসে যায় না। মাসিক ফি কল ব্যালেন্স থেকে কাটে; ব্যালেন্সের মেয়াদ নেই। পেমেন্ট প্লাগিনের ভেতর থেকেই — bKash, নগদ বা কার্ডে। সেটআপ ফি নেই, ট্রায়াল নেই; পেমেন্টের ৩ দিনের মধ্যে বললে টাকা ফেরত।
চার ধাপে চালু
কোনো পাসওয়ার্ড বা API কী লাগে না।
- ফ্রি প্লাগিন ইনস্টলজিপ ফাইল নামিয়ে WordPress-এ Plugins → Add New → Upload, তারপর Activate।
- সংযুক্ত করুনWooCommerce → AI Call → «সংযুক্ত করুন» — এক ক্লিক।
- প্যাকেজ নিনStarter, Business বা Pay as you go বেছে bKash, নগদ বা কার্ডে ব্যালেন্স যোগ করুন। মাসিক ফি (থাকলে) কেটে AI Call চালু, বাকিটা কলের জন্য। অথবা এই পাতা থেকেই আগে কিনে রাখুন — প্লাগিন যুক্ত হলেই নিজে থেকে চালু।
- আপনার কথা পাঠানতিনটা মেসেজ লিখে পাঠান — ২৪ ঘণ্টার মধ্যে আপনার ভয়েস রেকর্ড করে কল চালু করে দিই।
নিশ্চিত ব্যবহার করছেন? AI Call নিশ্চিতের ভেতরেই আছে — এই প্লাগিন লাগবে না। দুটো একসাথে চালু থাকলে এটা নিজে থেকেই চুপ থাকে, যাতে কাস্টমার দুইবার কল না পান। নিশ্চিতে AI Call দেখুন →
যা সবাই জানতে চান
আমার থিমে চলবে?
হ্যাঁ। এটা থিমের সাথে না, WooCommerce-এর অর্ডারের সাথে কাজ করে। WordPress ৬ বা নতুন, WooCommerce ৭ বা নতুন, নতুন অর্ডার স্টোরেজ (HPOS) — সবই চলে।
কাস্টমার না ধরলে কী হয়?
খরচ ৳০। আপনার ঠিক করা সময় পর আবার কল যায়। তারপরও না ধরলে অর্ডারে লেখা থাকে, আর «Call again» চাপলেই আবার কল।
২ চাপলে খরচ কত?
Starter আর Business-এ ২ চাপলে কলটা আপনার নম্বরে পাঠানো হয়, তখন দুটো লাইন খোলে — কাস্টমারের আর আপনার। তাই সেই কলের পুরো মিনিট দুইবার গোনা হয়, আপনার নম্বর ব্যস্ত থাকলেও। যেমন ৩৫ সেকেন্ডের কলে ২ চাপলে ২ মিনিট। Pay as you go-তে ২ চাপলে কল আপনার নম্বরে যায় না — কাস্টমার শোনেন «ধন্যবাদ। আমাদের প্রতিনিধি খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবেন।», আর একবারই গোনা হয়; আপনি পরে ফোন করবেন। অফিস বন্ধের সময় ২ চাপলে কাউকে ডাকা হয় না, তাই একবারই গোনা হয়। ফ্রি মিনিট থাকলে আগে সেখান থেকে কাটে।
ভয়েস কে বানায়?
প্লাগিনের ভয়েস ট্যাবে তিনটা মেসেজ লিখে পাঠান — মূল কথা, ১ চাপার পরের কথা, আর অফিস বন্ধে ২ চাপলে যা শোনাবে। আমাদের টিম ২৪ ঘণ্টার মধ্যে রেকর্ড করে চালু করে দেয়। এর কোনো খরচ নেই।
কল কোন নম্বর থেকে যায়?
আমাদের কল লাইনের একটা ০৯৬ নম্বর থেকে। কাস্টমার শুনবেন আপনার দোকানের নাম, আপনার ভয়েসে।
পেমেন্ট কীভাবে?
প্লাগিনের ভেতর থেকেই — bKash, নগদ বা কার্ডে কল ব্যালেন্স যোগ করুন। প্রথম মাসের ফি কেটে AI Call নিজে চালু হয়, বাকিটা কলের জন্য থাকে। পরের মাসে ফি একই ব্যালেন্স থেকে কাটে।
প্যাকেজ বদলানো যায়?
হ্যাঁ, যেকোনো সময়। মাস চলাকালীন বদলালে পরের মাস থেকে নতুন প্যাকেজ।
SMS-ও কি এই প্লাগিন দিয়ে যায়?
হ্যাঁ, বোনাস হিসেবে। WooCommerce → AI Call → SMS থেকে স্ট্যাটাস অনুযায়ী অটো SMS চালু করুন, আর অর্ডারের পাতার «SMS» বক্স থেকে হাতে পাঠান। খরচ প্রতি SMS অংশ ৳০.৪০; ক্রেডিট আলাদা কিনতে হয়, কলের ব্যালেন্স থেকে কাটে না। আগে থেকে অন্য কোনো SMS প্লাগিন একই স্ট্যাটাসে SMS পাঠালে একটিতে বন্ধ রাখুন, যাতে কাস্টমার দুবার না পান।
টাকা ফেরত পাব?
পেমেন্টের ৩ দিনের মধ্যে জানালে পুরো টাকা ফেরত।
ফ্রি প্লাগিন ডাউনলোড
নাম, মোবাইল আর ওয়েবসাইট দিন — সাথে সাথে ডাউনলোড শুরু হবে।
মিটিং বুক করুন
নাম, নম্বর আর পছন্দের সময় দিন — সাথে সাথে কনফার্মেশন SMS পাবেন।