ফেসবুক মেসেঞ্জার · ওয়েবসাইট চ্যাট
রাত ২টায় "দাম কত?" — উত্তর দেবে আপনার দোকানের AI
ফেসবুক পেজে বা ওয়েবসাইটে কাস্টমার মেসেজ দিলেই নিশ্চিত AI চ্যাট আপনার দোকানের প্রোডাক্ট, দাম আর নিয়ম দেখে বাংলায় উত্তর দেয়, ছবি দেখে প্রোডাক্ট চেনে, নাম-নম্বর-ঠিকানা নিয়ে অর্ডার নেয়। যেটা AI জানে না, সেটা আপনার স্টাফের কাছে যায়।
শুধু AI চ্যাট নিলে অর্ডার ম্যানেজার লাগবে না — ক্লাউডে আপনার আলাদা চ্যাট ড্যাশবোর্ড খুলে যায়, সাথে ৫,০০০ মেসেজের প্রথম প্যাকেজ। নিশ্চিত ক্লাউড, প্লাগিন বা লারাভেল আগে থেকেই আছে? ড্যাশবোর্ড → চ্যাট থেকে প্যাকেজ নিন — প্রতিটা প্যাকেজে ১০% ছাড়।
- শুধু আপনার দোকানের তথ্য থেকে উত্তর
- স্টক আছে কি না বলে, সংখ্যা বলে না
- ৳৯৯-এ ৭ দিনের ট্রায়াল
ei holder ta koto? 📷
ম্যাগনেটিক কার ফোন হোল্ডার — দাম ৭৯৯ টাকা, স্টকে আছে। ঢাকার ভেতরে ডেলিভারি ৯০ টাকা, পণ্য হাতে পেয়ে টাকা দেবেন।
2 ta nibo. Rahim, 01712-xxxxxx, Mirpur 10
ধন্যবাদ। ২টি হোল্ডার, মিরপুর ১০ — মোট ১,৬৮৮ টাকা (ডেলিভারি সহ)। অর্ডার কনফার্ম করবো?
ji
অর্ডার #১২০৪ হয়েছে — অর্ডার ডেস্কে চলে গেছে।
একজন মনোযোগী সেলস অ্যাসিস্ট্যান্টের মতো
নিজের মতো বানিয়ে বলে না — যা আপনার দোকানে লেখা আছে, তা-ই বলে।
প্রোডাক্টের দাম, অফার, সাইজ-রং, ডেলিভারি চার্জ আর ক্যাশ অন ডেলিভারি — আপনার দোকানের তথ্য থেকে। স্টক আছে কি নেই বলে, কয়টা আছে বলে না।
কাস্টমার ছবি বা বিজ্ঞাপনের স্ক্রিনশট পাঠালে AI দেখে আপনার দোকানের মিলে যাওয়া প্রোডাক্ট খোঁজে, দাম আর কার্ড পাঠায়।
নাম, মোবাইল আর ঠিকানা চেয়ে নেয়, মোট টাকাসহ সারাংশ দেয়, "জি" বললে অর্ডার আপনার ডেস্কে।
অর্ডার নম্বর দিলে কুরিয়ারের অবস্থা জানায়, ট্র্যাক করার বাটনসহ।
অভিযোগ, রিটার্ন বা AI-এর অজানা প্রশ্ন — ভদ্রভাবে জানিয়ে চ্যাট আপনার স্টাফের কাছে পাঠায়।
দোকানের নিয়ম, উদাহরণ উত্তর আর আগের সেভ করা রিপ্লাই থেকে আপনার লেখার ধরন শিখে নেয়। দর কষাকষিতেও আপনার নিয়ম মেনে চলে।
যত মেসেজ, তত দাম
প্রতিটা প্যাকেজ ৩০ দিনের। মেয়াদ শেষের আগে নতুন কিনলে বাকি মেসেজ সাথে যোগ হয়। নিশ্চিত ক্লাউড, প্লাগিন বা লারাভেল যাঁদের আছে, তাঁদের জন্য প্রতিটা প্যাকেজে ১০% ছাড়।
ট্রায়াল: ৳৯৯-এ ২০০ মেসেজ, ৭ দিন — একবার।
কী গোনা হয়
৮০% শেষ হলে SMS-এ জানাই। মেসেজ শেষ হলে AI থামে, চ্যাট আপনার স্টাফের কাছে যায় — কোনো কাস্টমার উত্তরহীন থাকে না।
নিশ্চিত যেখানে, AI চ্যাটও সেখানে
অর্ডার ম্যানেজার ছাড়া — ক্লাউডে শুধু চ্যাটের ড্যাশবোর্ড: ইনবক্স, AI, প্রোডাক্ট আর AI-এর নেওয়া অর্ডার। পরে পুরো ক্লাউড চাইলে প্ল্যান বদলালেই হয়। শুধু AI চ্যাট নিন
ক্লাউডের দোকানের ফেসবুক পেজের মেসেঞ্জার আর ওয়েবসাইট চ্যাট — এক ইনবক্সে। ট্রায়াল আর প্যাকেজ ড্যাশবোর্ড থেকেই কেনা যায়।
Cloud Connect চালু করলে আপনার WordPress দোকানের চ্যাটও ক্লাউডের ইনবক্সে, একই AI দিয়ে — AI চ্যাট নিলে Cloud Connect ফ্রি।
লারাভেল স্টোরের ভেতরেই চ্যাট আর মেসেঞ্জার — লারাভেল স্টোর দেখুন।
যা সবাই জানতে চান
AI কি ভুল দাম বলবে?
না। AI শুধু আপনার দোকানে লেখা দাম, অফার আর নিয়ম থেকে উত্তর দেয়। যেটা লেখা নেই, সেটা নিজে বানায় না — বলে আপনার দোকানের একজন জানাবেন।
কাস্টমার কি বুঝবে এটা AI?
কেউ জিজ্ঞেস করলে AI সত্যি বলে যে সে দোকানের স্বয়ংক্রিয় সহকারী, আর চাইলে দোকানের মানুষ কথা বলবেন।
মেসেজ শেষ হলে কী হবে?
AI উত্তর দেওয়া থামায়, চ্যাট আপনার স্টাফের কাছে যায়। নতুন প্যাকেজ কিনলেই AI আবার চালু হয়।
কতগুলো মেসেজ লাগবে বুঝব কীভাবে?
দোকানের প্যানেলে প্রতিদিন কত উত্তর, কতটা ছবি আর কত AI অর্ডার গেল — আলাদা করে দেখা যায়। ট্রায়ালের ৭ দিন দেখে ঠিক করুন।
বাংলিশে লিখলে বুঝবে?
হ্যাঁ। "dam koto", "eta ache?" — বাংলিশ, বাংলা বা ইংরেজি, সবই বোঝে, উত্তর দেয় বাংলায়।
দর কষাকষি করলে?
আপনার নিয়ম মেনে ভদ্রভাবে জানায় দাম নির্দিষ্ট, তারপর অর্ডার করতে উৎসাহ দেয়।
মিটিং বুক করুন
নাম, নম্বর আর পছন্দের সময় দিন — সাথে সাথে কনফার্মেশন SMS পাবেন।