মূল অংশে যান

গাইড · ল্যান্ডিং পেজ ট্র্যাকিং

ল্যান্ডিং পেজে Meta ইভেন্ট, স্ক্রল দেখে

কাস্টমার পাতা পড়লে ViewContent, অর্ডার ফর্মে পৌঁছালে AddToCart, নম্বর লিখলে InitiateCheckout। শুধু পাতা খুললেই আর নয়।

অর্ডার ফর্ম বসানো ল্যান্ডিং পেজ খোলামাত্র প্রোডাক্টটা কার্টে ঢুকে যায়। তাই সাধারণ পিক্সেল প্রত্যেক ভিজিটরকেই Meta-র কাছে AddToCart আর InitiateCheckout বলে পাঠায়, যে এক সেকেন্ডে চলে গেল তাকেও। নিশ্চিত এখন ল্যান্ডিং পেজে এই ইভেন্টগুলো ধরে রাখে, যতক্ষণ না কাস্টমার সত্যিই পড়ে, ফর্মে পৌঁছায় বা নম্বর লেখে।

যা লাগবে: নিশ্চিত ১.৬.৪৯ বা তার পরের ভার্সন। Meta Pixel পাতায় Pixel id বসানো আর Pixel on every page টিক দেওয়া থাকতে হবে। সার্ভারের কপির জন্য Access token-ও লাগবে।

সমস্যাটা কোথায়

কেন বদলানো হলো

CartFlows দিয়ে বানানো ল্যান্ডিং পেজ আসলে একটা চেকআউট পাতা, তার নিচে অর্ডার ফর্ম। পাতা খোলার সাথে সাথে CartFlows প্রোডাক্টটা কার্টে রেখে দেয়। ফলে সাধারণ পিক্সেল পাতা খুলতেই তিনটা খবর পাঠায়: PageView, AddToCart আর InitiateCheckout।

বিজ্ঞাপনের অনেক ক্লিক আসে Audience Network থেকে: গেম বা অ্যাপের ভেতরে ভুল করে চাপা। সেই লোক পাতা খুলেই চলে যায়, অথচ Meta-র চোখে সে আর একজন সত্যিকারের ক্রেতা দেখতে একই রকম। Meta তখন আরও এমন লোক খোঁজে, আর আপনার "কার্টে নিয়েছে" অডিয়েন্স ভরে যায় চলে-যাওয়া লোকে।

সংখ্যা বড় দেখানোটাই ক্ষতি। প্রত্যেক ভিজিটর AddToCart হলে AddToCart কথাটার আর কোনো মানে থাকে না, না আপনার কাছে, না Meta-র কাছে।

নিশ্চিত এখন কী করে

ডিফল্ট নিয়ম
ইভেন্টকখন যায়মানে
PageView পাতা খুললেই, আগের মতো কেউ এসেছে
ViewContent পাতার ২৫% স্ক্রল করলেচাইলে কয়েক সেকেন্ড পরেও পাতা পড়তে শুরু করেছে
AddToCart ৬০% স্ক্রল করলে, অথবা অর্ডার ফর্ম স্ক্রিনে এলে বা ফর্মে ট্যাপ করলে কেনার জায়গা পর্যন্ত এসেছে
InitiateCheckout ৯০% স্ক্রল করলে, অথবা ফর্মে পুরো মোবাইল নম্বর লিখলে অর্ডার করতে বসেছে
Purchase কখনো ব্রাউজার থেকে নয়Meta Pixel পাতার নিয়মে, সার্ভার থেকে টাকা সত্যি এসেছে

তিনটা নিয়ম সব ইভেন্টে খাটে:

  • স্ক্রল গোনা হয় শুধু সত্যিকারের স্ক্রলে। যে পাতা খুলে কিছু না করে চলে যায়, তার শুধু PageView যায়। এক-দুই স্ক্রিনের ছোট পাতাতেও খোলামাত্র কিছু যায় না।
  • প্রতিটা ইভেন্ট একবারই যায়। উপরে-নিচে দশবার স্ক্রল করলেও না।
  • পরের ইভেন্ট আগেরগুলোকে সাথে নিয়ে যায়। কেউ এক টানে নিচে চলে গেলে ViewContent, AddToCart, InitiateCheckout ক্রমে যায়। Meta কখনো এমন InitiateCheckout দেখে না যার আগে ViewContent নেই।

প্রতিটা ইভেন্ট ব্রাউজার আর আপনার সার্ভার, দুই দিক থেকে একই event id নিয়ে যায়, আর Meta সেটা একবারই গোনে। iPhone-এর ব্রাউজার বা অ্যাড ব্লকার ব্রাউজারের কপি আটকালেও সার্ভারেরটা পৌঁছে যায়।

সেটিংস

ধাপ ১–৫
  1. ১

    পাতাটা খুলুন

    Nishchit → Meta Pixel, একদম নিচের দিকে Landing pages। শিরোনামের পাশের লিংকটা এই গাইডে আনে।

  2. ২

    Track by engagement চালু রাখুন

    টিক দেওয়া থাকলে উপরের নিয়ম চলে। তুলে দিলে ল্যান্ডিং পেজও সাধারণ পাতার মতো আচরণ করে: খোলামাত্র AddToCart আর InitiateCheckout।

  3. ৩

    কোন পাতাগুলো ল্যান্ডিং পেজ, দেখে নিন

    Landing pages found-এ CartFlows-এর landing আর checkout পাতাগুলো নিজে থেকেই আসে, নামসহ। নতুন CartFlows পাতা বানালে সেটাও তালিকায় উঠে যায়।

    Thank-you পাতা আর upsell/downsell অফার পাতা ল্যান্ডিং পেজ নয়। CartFlows দিয়ে দোকানের নিজের চেকআউট বানানো থাকলে (Store checkout) সেটাও নয়: ওখানে কাস্টমার প্রোডাক্ট পাতা থেকে কার্ট নিয়ে আসে, তাই দোকানের সাধারণ নিয়মে চলে।

    Elementor বা অন্য কিছু দিয়ে বানানো, অর্ডার ফর্মসহ পাতা থাকলে Other landing pages ঘরে তার ঠিকানা লিখুন, প্রতি লাইনে একটা। পুরো লিংক বা শুধু পথ, দুটোই চলে: /offer/trash-can। লিংকের ?utm_source=… অংশ লাগবে না। এখানে হুবহু পাতাটাই মেলে, ঠিকানার টুকরো নয়।

  4. ৪

    শতাংশগুলো ঠিক করুন

    ViewContent

    পাতার কত শতাংশ স্ক্রল হলে যাবে (ডিফল্ট ২৫), আর চাইলে কত সেকেন্ড থাকার পর (ডিফল্ট ০, মানে শুধু স্ক্রল)।

    AddToCart

    কত শতাংশে যাবে (ডিফল্ট ৬০), আর টিক: or when the order form comes into view, or is tapped। যেটা আগে ঘটে।

    InitiateCheckout

    কত শতাংশে যাবে (ডিফল্ট ৯০), আর টিক: or when a mobile number is typed in the form। যেটা আগে ঘটে।

    ০ লিখলে সেই ট্রিগার বন্ধ। কোনো ইভেন্টের সব ট্রিগার বন্ধ করলে সেই ইভেন্ট ল্যান্ডিং পেজ থেকে আর যায়ই না।

    শতাংশ মানে: স্ক্রিনের নিচের প্রান্ত পাতার কতটা নিচে নেমেছে। মোবাইলে একটা লম্বা ল্যান্ডিং পেজ ২০ হাজার পিক্সেলও হয়, সেখানে ২৫% মানে কয়েক স্ক্রিন পড়া।

  5. ৫

    Save চাপুন

    পরের ভিজিটর থেকেই নতুন নিয়ম চলে। WP Rocket বা অন্য কোনো ক্যাশ প্লাগিন থাকলে সেভের পর একবার ক্যাশ মুছে দিন: নিয়মগুলো পাতার ভেতরেই লেখা থাকে, তাই আগে ক্যাশ হওয়া পাতা পুরোনো নিয়মেই থেকে যায়।

কত শতাংশ রাখবেন

পাতা বুঝে
আপনার পাতাযা রাখবেন
লম্বা পাতা, ফর্ম মাঝখানে বা নিচেবেশিরভাগ ল্যান্ডিং পেজ ডিফল্টই ঠিক আছে। AddToCart-এর জন্য আসল কাজটা করে ফর্মের টিক, শতাংশ শুধু ব্যাকআপ।
ফর্ম একদম উপরের দিকে InitiateCheckout-এর শতাংশ ০ করে শুধু নম্বরের টিক রাখুন। না হলে ৯০% মানে ফর্ম পেরিয়ে ফুটারে যাওয়া লোকও "অর্ডার করতে বসেছে" হয়ে যায়।
ছোট পাতা, এক-দুই স্ক্রিন সেখানে স্ক্রল প্রায় হয়ই না। ViewContent-এর জন্য ৫ থেকে ১০ সেকেন্ড দিন, আর AddToCart ফর্মের টিকে ছেড়ে দিন।
ক্যাম্পেইন AddToCart বা InitiateCheckout-এ অপটিমাইজ করা শতাংশ খুব বেশি রাখবেন না। ইভেন্ট খুব কম হলে Meta শেখার মতো যথেষ্ট ডেটা পায় না।

মোবাইল নম্বর লিখলে

ম্যাচ কোয়ালিটি

ফর্মের মোবাইল নম্বরের ঘরে কেউ পুরো ১১ অঙ্কের বাংলাদেশি মোবাইল নম্বর লিখলেই InitiateCheckout যায়। বাংলা অঙ্ক, +৮৮০, মাঝে ড্যাশ, সবই চলে। অর্ধেক নম্বর বা ভুল নম্বরে কিছু যায় না।

  • নম্বরটা Meta-তে যায় hash করে (SHA-256), কাঁচা নম্বর কখনো না। Meta শুধু মিলিয়ে দেখতে পারে, পড়তে পারে না।
  • সাথে যায় সেই একই পরিচয় (external_id) যা পরে এই কাস্টমারের Purchase-এ যাবে। তাই Meta বোঝে, চেকআউট শুরু করা লোকটাই পরে কিনেছে। এতে Events Manager-এ Event Match Quality বাড়ে।
  • অর্ডার শেষ না করে চলে গেলেও নম্বরসহ InitiateCheckout-টা থেকে যায়। পরে retargeting-এ সেই লোককে আবার ধরা যায়।
  • নম্বর শুধু InitiateCheckout-এর সাথে যায়, অন্য কোনো ইভেন্টে নয়।

দোকানের বাকি পাতা

আলাদা নিয়ম

ল্যান্ডিং পেজের বাইরে দোকান আগের মতোই চলে:

প্রোডাক্ট পাতা

খোলামাত্র ViewContent, কারণ সেখানে কেউ নিজে প্রোডাক্টটা বেছে এসেছে।

কার্টে রাখা

Add to cart বোতাম বা যেকোনো উপায়ে প্রোডাক্ট কার্টে গেলে AddToCart, সার্ভার থেকে।

চেকআউট

The rest of the shop → InitiateCheckout on the checkout: When the checkout page opens (ডিফল্ট), অথবা When a mobile number is typed there। দ্বিতীয়টা বাছলে চেকআউটে নম্বর লেখার পর তবেই যায়, নম্বরসহ।

অন্য প্লাগিন থাকলে

ডাবল গোনা ঠেকাতে

Facebook for WooCommerce-এর পিক্সেল চালু থাকলে প্রতিটা ইভেন্ট দুইবার যায়, আর তার ল্যান্ডিং পেজের AddToCart আগের মতোই খোলামাত্র যায়। ক্যাটালগের জন্য প্লাগিনটা রাখলে তার পিক্সেল বন্ধ করুন। তার নিজের filter দিয়ে বন্ধ করা থাকলে নিশ্চিত নিজেই বোঝে: Meta Pixel পাতায় লেখা থাকে switched off by its own filter. Nothing is counted twice.

অন্য কোনো প্লাগিন (যেমন Easy Order Manager বা PixelYourSite) Meta-তে পাঠায় বলে সতর্কবার্তা এলে, আর আপনি সেটার পাঠানো তার নিজের সেটিংসে বন্ধ করে থাকলে, সতর্কবার্তার নিচে টিক দিন: I have switched off what … sends to Meta। সতর্কবার্তা সরে যায়, টিকটা থেকে যায় যাতে পরে ফিরিয়ে আনা যায়।

কাজ করছে কিনা দেখা

প্রথম দিন
  1. ১

    লগইন ছাড়া খুলুন

    দোকানের নিজের স্টাফ লগইন থাকলে ট্র্যাক হয় না। তাই Incognito উইন্ডো বা অন্য ব্রাউজারে ল্যান্ডিং পেজটা খুলুন।

  2. ২

    Meta Pixel Helper দিয়ে দেখুন

    Chrome-এর Meta Pixel Helper এক্সটেনশন চালু রেখে পাতা খুলুন: শুধু PageView দেখাবে। ধীরে ধীরে নিচে নামুন, ২৫%-এ ViewContent, ফর্ম স্ক্রিনে এলে AddToCart, তারপর InitiateCheckout আসবে।

  3. ৩

    Events Manager-এ মিলিয়ে নিন

    Dataset-এর Overview-তে ইভেন্ট ধরে খুললে Browser and server দেখাবে। সাথে সাথে দেখতে চাইলে Test event code বসিয়ে Test Events পাতায় দেখুন, আর কাজ শেষে কোডটা সরাতে ভুলবেন না।

সংখ্যা কমবে, এটাই উদ্দেশ্য। আগে প্রত্যেক ভিজিটর AddToCart আর InitiateCheckout ছিল; এখন শুধু যারা ফর্ম পর্যন্ত গেছে বা নম্বর লিখেছে। ক্যাম্পেইন এই ইভেন্টে অপটিমাইজ করা থাকলে প্রথম কয়েক দিন প্রতি ইভেন্টের খরচ বাড়তে দেখবেন। দুই দিনের ডেটা দেখে কিছু বদলাবেন না, ৫ থেকে ৭ দিন দেখে বিচার করুন।

Meta Pixel পাতার নিচে What has been sent-এ থাকে শুধু অর্ডারের খবর: Purchase, Delivered, Returned। পাতার ইভেন্টগুলো সেখানে নয়, Events Manager-এ। সেখানে Event ফিল্টার দিয়ে আলাদা করে Purchase বা Delivered দেখা যায়।

যে ভুলগুলো হয়

সাপোর্টে যা আসে
  • লগইন অবস্থায় পরীক্ষা করে ভাবা "কিছুই যাচ্ছে না"। স্টাফ ট্র্যাক হয় না। Incognito-তে খুলুন।
  • Facebook for WooCommerce-এর পিক্সেল চালু রেখে দেওয়া। সব ইভেন্ট দুইবার, আর ল্যান্ডিং পেজে খোলামাত্র AddToCart আবার ফিরে আসে।
  • ফর্ম উপরে থাকা পাতায় InitiateCheckout ৯০% রাখা। ফর্ম পেরিয়ে যাওয়া লোকও গোনা হয়। শতাংশ ০ করে নম্বরের টিক রাখুন।
  • ছোট পাতায় বড় শতাংশ। ইভেন্ট প্রায় কখনো যায় না। সেকেন্ড বা ফর্মের টিক ব্যবহার করুন।
  • Elementor-এ বানানো ফর্ম পাতা তালিকায় না তোলা। তখন সেটা সাধারণ পাতার নিয়মে চলে। Other landing pages ঘরে ঠিকানাটা দিন।
  • প্রথম দিনের কম সংখ্যা দেখে নিয়ম বন্ধ করে দেওয়া। কম মানেই সত্যি। আগের বড় সংখ্যাটাই ভুল ছিল।