প্লাগিন আপডেট · ৭ আর ৮ অক্টোবর ২০২৬
নিশ্চিত ১.৬.৫৪ আর ১.৬.৫৫-এ যা নতুন
সাতটা পেইড অ্যাড-অন আর একটা ফ্রি — নতুন Cloud Connect সহ, VPN থেকে আসা অর্ডার চেনার ব্যবস্থা, WhatsApp-এ অর্ডারের নতুন ফর্ম, থিমের সাথে মানিয়ে নেওয়া অনেক কাজ, আর বেশ কিছু হিসাব ঠিক করা।
নিশ্চিত WooCommerce প্লাগিনের ১.৬.৫৪ ভার্সন বের হয়েছে ৭ অক্টোবর ২০২৬, আর তার পরদিন ১.৬.৫৫, ৮ অক্টোবর ২০২৬। এই পাতায় দুটোই আছে, কোনটা কোন ভার্সনে এসেছে তা প্রতিটা অংশে লেখা। সবচেয়ে বড় খবর অ্যাড-অন: দরকারমতো আলাদা করে চালু করার মতো সুবিধা, প্লাগিনের ভেতরেই, অন্য কোনো প্লাগিন ছাড়া। ১.৬.৫৫-এ তার সাথে যোগ হয়েছে Cloud Connect।
কীভাবে আপডেট করবেন: WordPress অ্যাডমিনে Plugins পাতায় নিশ্চিতের নিচে Update now চাপুন। আপডেট নিজে থেকেই সেখানে আসে, আলাদা ফাইল নামাতে হয় না — এখন চাপলে সরাসরি ১.৬.৫৫ আসে, দুটো ভার্সনের সব কিছু নিয়ে। তবে চাপার আগে দুটো জিনিস দেখে নিন।
নতুন: অ্যাড-অন
সাতটা পেইড, একটা ফ্রিসবগুলো পাবেন Nishchit → Add-ons পাতায়। প্রতিটা আলাদা চালু-বন্ধ হয়, আর বন্ধ থাকলে দোকানে তার কিছুই দেখায় না। নামের নিচে প্লাগিনের বাংলা পাতায় যে নামে দেখবেন, সেটা লেখা। ছয়টা পেইড আর ফ্রি Buy Now এসেছে ১.৬.৫৪-এ, Cloud Connect ১.৬.৫৫-এ।
- Cloud Connect সাইট আর ক্লাউড এক ডেস্কে সাইটকে আপনার Nishchit Cloud দোকানের সাথে যুক্ত করে: অর্ডার, প্রোডাক্ট আর স্টক ক্লাউডে যায়, আর কয়েকটা সাইটের কাজ এক ডেস্ক থেকে চলে। ১.৬.৫৫-এ নতুন। ৳৭৫ / মাস প্রতি সাইট
- Offers বেশি নিলে বেশি সাশ্রয় বেশি নিলে কম দাম (যেমন ১টা ৳৫৪৯, ২টা ৳৯৯৯), কম্বো প্যাক, কার্টে ছাড় আর নির্দিষ্ট টাকার উপরে ফ্রি ডেলিভারি। দাম নিজে বসে। ৳৭৫ / মাস গাইড পড়ুন
- Smart Upsell একসাথে নিন ডেলিভারি হওয়া অর্ডার থেকে শেখে কোন প্রোডাক্ট মানুষ একসাথে নেন, তারপর প্রোডাক্ট পাতা, কার্ট, চেকআউট আর থ্যাংক-ইউ পাতায় সেটাই দেখায়। ৳৭৫ / মাস গাইড পড়ুন
- Restock Alerts স্টকে এলে জানান স্টক শেষ প্রোডাক্টে কাস্টমার নম্বর রেখে যান, মাল ফিরলে লিংকসহ SMS পান। নতুন নম্বর তালিকায় ওঠার আগে SMS দিয়ে একটা কোড যায়, যাতে কেউ অন্যের নম্বর বসাতে না পারেন। ৳৭৫ / মাস গাইড পড়ুন
- Pre-Orders প্রি-অর্ডার মাল আসার আগেই অগ্রিম নিয়ে অর্ডার নিন। অর্ডার আলাদা স্ট্যাটাসে অপেক্ষা করে, মাল এলে ডেস্কে এক চাপে সব কনফার্ম। ৳৭৫ / মাস গাইড পড়ুন
- WhatsApp Order WhatsApp-এ অর্ডার “WhatsApp এ অর্ডার” বাটন আগে দোকানে আসল অর্ডার বানায়, ডুপ্লিকেট আর ফ্রড চেকসহ, তারপর অর্ডার নম্বরসহ WhatsApp খোলে। ৳৭৫ / মাস গাইড পড়ুন
- Floating Checkout পপআপ অর্ডার ফর্ম প্রতিটা পেজে ভাসমান কার্ট, আর পেজের উপরেই চার ঘরের অর্ডার ফর্ম: নাম, মোবাইল, ঠিকানা, এলাকা। অর্ডার যায় আসল চেকআউট দিয়েই। ৳৭৫ / মাস গাইড পড়ুন
- Buy Now এখনই কিনুন প্রোডাক্ট কার্ড আর প্রোডাক্ট পেজে “অর্ডার করুন” বাটন। চাপলে শুধু ওই পণ্যটা অর্ডারে যায়, কার্টের বাকিটা রাখা থাকে। ফ্রি গাইড পড়ুন
Cloud Connect: ১.৬.৫৫-এর নতুন অ্যাড-অন, প্রতি সাইট ৳৭৫ / মাস
ক্লাউড থেকে অর্ডারের স্ট্যাটাস বদলানো, কাস্টমারের তথ্য ঠিক করা, প্রোডাক্ট যোগ করা, পরিমাণ বা দাম বদলানো, নোট লেখা, নতুন অর্ডার নেওয়া আর কুরিয়ারে বুক করা যায়। প্রতিটা কাজ আপনার সাইটের নিজের নিয়ম মেনেই হয়, তাই SMS, AI Call, Meta আর কুরিয়ার ঠিক তেমনই চলে, যেন কাজটা সাইটেই করা হয়েছে।
এর সাথে ক্লাউড দোকান দেওয়া হয় না — Nishchit Cloud প্ল্যান আলাদা কিনতে হয়। এটা ৳১৯৯-এর বান্ডেলের মধ্যেও নয়, ওই হিসাবে গোনাও হয় না: সব সময় প্রতি সাইট মাসে ৳৭৫, বছরের লাইসেন্সে ১০ মাসের দাম, প্রতি সাইট ৳৭৫০। একটা লাইসেন্সে কয়েকটা সাইট থাকলে প্রতিটা সাইটের জন্য আলাদা টাকা। কেনা যায় প্লাগিনের Add-ons পাতা থেকেই, আর পুরো হিসাব অ্যাড-অনের পাতায়।

অ্যাড-অনের বিল
লাইসেন্সের সাথে, অথবা মাসে মাসে- দাম
- একটা অ্যাড-অন মাসে ৳৭৫। তিনটা বা বেশি নিলে সব মিলিয়ে মাসে ৳১৯৯, তাই চতুর্থ থেকে ষষ্ঠটা যোগ হয় বিনা খরচে। বার্ষিক লাইসেন্সে বছরে ১০ মাসের দাম: একটা ৳৭৫০, তিনটা বা বেশি ৳১,৯৯০। Buy Now ফ্রি, এই হিসাবে গোনা হয় না।
- লাইসেন্সের সাথে
- প্রথমবার পুরো মাসের টাকা লাগে না, শুধু লাইসেন্সের পরের নবায়ন পর্যন্ত যে কয় দিন বাকি ততদিনের (কখনো ৳১০-এর কম নয়)। তারপর অ্যাড-অন লাইসেন্সের নবায়নের বিলে যোগ হয়ে একসাথে নবায়ন হয়।
- মাসে মাসে
- চাইলে লাইসেন্সের বিলে না জুড়ে প্রতি মাসে আলাদা টাকা দিতে পারেন। অর্ডারের পাতায় দুটোর টাকাই দেখায়, সেখানেই বেছে নেবেন। মাস শেষের আগে «পরের মাসের টাকা দিন» না চাপলে শুধু অ্যাড-অন থামে, লাইসেন্স চলতে থাকে। আজীবন লাইসেন্সে অ্যাড-অন এভাবেই চলে।
- Cloud Connect আলাদা
- ১.৬.৫৫-এর এই অ্যাড-অনটা উপরের হিসাবের বাইরে। দাম প্রতি সাইট মাসে ৳৭৫, বান্ডেলে ঢোকে না আর বান্ডেলের গোনায় আসে না, আর লাইসেন্সে কয়েকটা সাইট থাকলে প্রতিটা সাইটের জন্য আলাদা টাকা। বছরের লাইসেন্সে অন্য অ্যাড-অনের মতোই ১০ মাসের দাম, প্রতি সাইট ৳৭৫০।
- বাতিল করলে
- অ্যাড-অনের কার্ডে Cancel («বাতিল করুন»)। যে তারিখ পর্যন্ত টাকা দেওয়া আছে ততদিন চলে, তারপর বন্ধ হয়, আর বিলে আসে না। তার আগে মত বদলালে «বাতিল ফেরান» চাপুন। বাতিল করতে পারেন শুধু দোকানের মালিক।
পুরো হিসাব আর একটা উদাহরণ অ্যাড-অনের পাতায়।
WhatsApp-এ অর্ডারের ফর্ম এখন পপআপের মতোই
১.৬.৫৫, ৮ অক্টোবর ২০২৬এতদিন «WhatsApp এ অর্ডার» বাটনে অর্ডারের ছোট একটা ফর্ম আসত, আর পপআপ অর্ডার ফর্ম ছিল অনেক বেশি কিছু নিয়ে। ১.৬.৫৫ থেকে দুটোই এক ফর্ম: একই কার্ড, কম্পিউটারে দুই কলাম, পরিমাণ বদলানোর ঘর, নোটের ঘর আর তার দ্রুত উত্তরগুলো, «এর সাথে নিন»-এর টিক, অফারে কত সাশ্রয় হলো, ডেলিভারি চার্জ কেন যতটা বসল তার কারণ, বাটনেই মোট টাকা, আর তার নিচে আপনার লেখা নোটিশ।

অর্ডার কোথায় যায়, সেটা বদলায়নি: আগের মতোই দোকানে অর্ডার হয়ে WhatsApp খুলে যায়।
থিমের সাথে মানিয়ে নেওয়া
১.৬.৫৫-এ, অনেকগুলো কাজAstra, Kadence, Blocksy, GeneratePress, OceanWP, Storefront আর ব্লক থিমে দোকান ঘুরে দেখে নিশ্চিতের বাটন, কার্ড আর বাক্সগুলো থিমের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। দোকানে যা বদলাবে:
- কার্ডের «অর্ডার করুন» থিমের বাটনের মতোই। প্রোডাক্ট কার্ডে «অর্ডার করুন» এখন থিমের নিজের «কার্টে যোগ করুন»-এর সমান চওড়া আর সমান উঁচু, আর ফোনেও দেখা যায় — Kadence-এ আগে শুধু মাউস নিলে দেখা যেত। প্রি-অর্ডারের কার্ডও পাশের কার্ডগুলোর মতো দেখায়। Astra-য় প্রোডাক্ট পাতায় বাটনটা পুরো চওড়া হয়, আগে সিকিভাগ হয়ে থাকত।
- নিশ্চিতের রং সব পাতায় এক। থিমের রঙে চালালে রংটা প্রোডাক্ট পাতার «কার্টে যোগ করুন» থেকে নেওয়া হয় আর ধরে রাখা হয়, তাই দোকানের পাতা, ভাসমান কার্টের ড্রয়ার, পপআপ ফর্ম আর ব্লক চেকআউট — সবখানে একই রং।
- বাটনের বাংলা আর ভাঙে না। থিম অক্ষরের মাঝে ফাঁক বসালে বা সব অক্ষর বড় হাতের করে দিলেও নিশ্চিতের বাটনের বাংলা লেখা ঠিক থাকে।
- ফোনে কিছু বাক্সের বাইরে বেরোয় না। অফারের টেবিল আর ভরসার লাইন এখন বাক্সের ভেতরেই থাকে, পাতা ডানে-বাঁয়ে সরে না, আর বাংলা শব্দ মাঝখান থেকে ভেঙে যায় না।
- «এর সাথে নিন»-এর প্রোডাক্ট একবারই। আপসেলের বাক্সে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছে, WooCommerce-এর নিজের “You may also like” সেগুলোই আবার দেখালে সেটা সরে যায়।
- ব্লক চেকআউটেও সাথে নেওয়ার কার্ড। আপসেলের কার্ডটা এখন Checkout ব্লকের চেকআউটেও আসে, আগে শুধু পুরনো চেকআউটে আসত।
- কার্টের পপআপ এক স্ক্রিনে ধরে। ছোট ল্যাপটপের স্ক্রিনেও ভেতরে স্ক্রল করতে হয় না।
- প্রি-অর্ডারে পরিমাণ আর বাটন এক লাইনে। আগে ভেঙে দুই লাইনে চলে যেত।
- দাম আর বাটন পড়া যায়। OceanWP আর Blocksy-তে যেগুলোর রং ফিকে লাগত, সেগুলোর রঙের তফাত ঠিক করা হয়েছে।
১.৬.৫৫-এ ঠিক করা হয়েছে
দুটো- স্টকে এলে জানানোর ফর্ম ফোনে চাপার মতো। Restock Alerts-এর ঘর, বাটন আর লিংকগুলো ফোনে আঙুলে চাপার মতো বড় করা হয়েছে।
- HPOS দোকানে ক্যাম্পেইনের হিসাব ঠিক। High-Performance Order Storage চালু থাকা দোকানে ক্যাম্পেইনের হিসাবের পাতায় ক্যাম্পেইন ছাড়া অর্ডারের সংখ্যা ০ দেখাত।
নতুন: VPN Shield
১.৬.৫৪-এ, Order protection পাতায়ভুয়া অর্ডার অনেক সময় VPN দিয়ে করা হয়, যাতে ঠিকানা দেখে কিছু বোঝা না যায়। VPN Shield দেখে সংযোগটা আসলে কোথা থেকে আসছে: VPN বা ডেটা সেন্টারের ঠিকানা, নাকি বিদেশ থেকে কোনো প্রবাসীর অর্ডার। চালু করলে প্রতিটা ধরনের জন্য আপনি বেছে নেবেন কী হবে: শুধু অর্ডারে চিহ্ন, OTP কোড, অগ্রিম, নাকি অর্ডার হোল্ডে রাখা।
প্রথম ৭ দিন এটা শুধু চিহ্ন দেয়, যাতে কিছু করার আগে দেখে নিতে পারেন কী করত। গ্রামীণফোন, রবি, বাংলালিংক আর টেলিটকের মোবাইল নেট, আর iPhone-এর Private Relay কখনো VPN ধরা হয় না। পাবেন Nishchit → Order protection পাতার VPN Shield অংশে।
অর্ডার ডেস্কে
১.৬.৫৪-এ, প্রতিদিনের কাজ- কলামের চওড়া নিজের মতো। কলামের মাথার কিনারা ধরে টেনে চওড়া বদলান। প্রত্যেক স্টাফের জন্য তাঁর নিজের মাপ মনে থাকে।
- দোকানের একটা রঙ। Add-ons পাতায় দোকানের রঙ বেছে দিলে দোকানে নিশ্চিতের সব বাটন, যেমন Buy Now আর পপআপ ফর্ম, সেই রঙে আসে।
- ইনকমপ্লিট অর্ডারে «অর্ডার হয়ে গেছে»। কাস্টমার অন্য নম্বর বা অন্য ব্রাউজার থেকে অর্ডার শেষ করলে ইনকমপ্লিট সারিটা আগের অর্ডারের সাথে জুড়ে দিন। সারিটা তালিকা থেকে সরে যায়।
- কে রিকভার করলেন, লেখা থাকে। ইনকমপ্লিট থেকে যে অর্ডার হয়, তার নোটে থাকে «ইনকমপ্লিট থেকে রিকভার — স্টাফের নাম»। কাস্টমার নিজে ফিরে এসে অর্ডার করলে সেটাও আলাদা করে লেখা থাকে।
- প্রি-অর্ডারে আলাদা চিহ্ন। Pre-Orders-এর অর্ডার ডেস্কে এক নজরে চেনা যায়।
- AI Call-এর Recent calls-এ পুরো নম্বর। এখন কাস্টমারের পুরো মোবাইল নম্বর দেখায়, অর্ডারের নম্বর থেকে নেওয়া।
আপডেটের আগে জেনে নিন
দুটো জিনিস বদলাচ্ছেচেকআউটের OTP কোড এখন সত্যিই যায়। আগে কোড পাঠানোর অংশটা চালুই হতো না, তাই OTP চালু থাকলেও কাস্টমারের কাছে কোনো কোড যেত না। আপডেটের পর Nishchit → Order protection-এ Send a 4-digit code before taking the order টিক দেওয়া থাকলে ঝুঁকির নম্বরগুলোর কাছে কোড চাওয়া শুরু হবে, আর প্রতিটা কোড একটা SMS। আপডেটের আগে SMS ব্যালান্স দেখে নিন, আর সেটিংটা আপনি চান কিনা ভেবে নিন।
অর্ডার প্রোটেকশন চালু থাকলে অর্ডারে এখন কাস্টমারের আসল IP বসে, Cloudflare বা অন্য প্রক্সির ঠিকানা নয়। অর্ডার পাতায় আর Meta-র কাছে যে IP যায়, সেটা কাস্টমারের। «এখান থেকে অনেক অর্ডার» আর OTP-র সীমাও এখন প্রতি কাস্টমারে আলাদা গোনা হয়: আগে Cloudflare-এর পেছনে কয়েকজন কাস্টমার এক হিসাবে পড়ে একসাথে আটকে যেতে পারতেন।
যা ঠিক করা হয়েছে
১.৬.৫৪-এ, নিরাপত্তা আর হিসাবরিলিজের আগে পুরো প্লাগিন আরেকবার খুঁটিয়ে দেখা হয়েছে। দোকানে যা বদলাবে:
- পপআপ ফর্মে পণ্য একবারই যায়। তাড়াতাড়ি চাপলে বা মাঝপথে এলাকা বদলালেও কার্টে পণ্য একবারই যায়, চার্জ বসে শেষ বাছাই অনুযায়ী, আর ফর্ম বন্ধ করলে কাস্টমারের আগের কার্ট ফিরে আসে।
- পেমেন্ট ফেইল হলে কার্ট ঠিক থাকে। অনলাইন পেমেন্ট ফেইল বা বাতিল হয়ে চেকআউটে ফিরলে কার্ট আর বদলে যায় না; আবার চেষ্টা করলে যেটা অর্ডার করছিলেন সেটাই অর্ডার হয়।
- ঢাকার ভিতরে-বাইরের চার্জ ঠিক। রেটের নামে “Outside Dhaka City” বা “ঢাকা সিটির বাইরে” লেখা থাকলেও ঢাকার ভিতরের কাস্টমারের কাছে আর বাইরের চার্জ বসে না।
- প্রি-অর্ডারের টাকার হিসাব ঠিক। অগ্রিম না দেওয়া প্রি-অর্ডার আর “পেমেন্ট হয়েছে” দেখায় না, আর কাস্টমারকে যে অগ্রিম দেখানো হয়, সেটাই নেওয়া হয়।
- সীমা এড়ানো যায় না। নকল IP পাঠিয়ে কেউ অর্ডার, OTP, স্টকের SMS বা আপসেলের সীমা পার হতে পারেন না।
- স্টাফের অনুমতি মানা হয়। ডেস্কে যে অর্ডার দেখার অনুমতি নেই, সেটা খোলা বা জোড়া যায় না। CSV এক্সপোর্টও নিরাপদ করা হয়েছে।
- HPOS বন্ধ থাকা দোকানে সব ঠিকমতো চলে। WooCommerce-এর High-Performance Order Storage বন্ধ থাকলে কাস্টমারের আগের অর্ডার, ফ্রড হিস্টরি আর ডেস্কের খোঁজ খালি আসত। এখন ফোন, নাম বা অর্ডার নম্বরে খুঁজে পাওয়া যায়, নম্বর যেভাবেই সেভ থাকুক (01…, +880…, স্পেস বা ড্যাশসহ), আর ইনকমপ্লিট অর্ডার কনভার্ট করলে ডুপ্লিকেট হয় না।
আপডেট করতে Plugins → Update now। তারপর Add-ons পাতা খুলে দেখুন, কোনটা আপনার দোকানে কাজে লাগে।
আটকে গেলে WhatsApp করুন +8801977141107, অথবা সাপোর্ট পাতা দেখুন।