কনফার্ম থেকে ডেলিভারি — পুরো COD চক্রটা এক জায়গায়
AI কলে অটো কনফার্ম, ফ্রড চেক, কুরিয়ার বুকিং, SMS, লেবেল আর লাভের হিসাব। WooCommerce ছাড়তে হবে না, ফোন থেকেই চলবে।
ডেমোতে লগইন লাগবে না, কিছু ইনস্টল করতে হবে না — সরাসরি আসল ডেস্ক।
৳৪৯০/ মাস থেকে · ৳৯৯-এ ৭ দিন ট্রায়াল · Android অ্যাপ সহ
ওয়েবসাইট নেই বা চান না? নিশ্চিত ক্লাউড — সাইট ছাড়াই লগইন করেই চলে, প্লাগিনের সব ফিচার আর একই অ্যাপ।
আঁকা নমুনা — নাম আর সংখ্যা বানানো। আসল ডেস্ক আর অ্যাপের ছবি নিচে।
- সেটআপে ১০ মিনিটউইজার্ড নিজেই সব দেখে নেয়
- WhatsApp-এ সাপোর্টআটকে গেলে আমরাই বসিয়ে দিই
- সাত দিনে টাকা ফেরতপছন্দ না হলে পুরো টাকা
- Android অ্যাপলাইসেন্সের সাথেই
আপনার কি একটা ওয়েবসাইট আছে?
নিশ্চিত দুই রূপে আসে — একই ডেস্ক, একই অ্যাপ। যেটা আপনার, সেটাই নিন।
একটা প্লাগিন, পুরো অর্ডার চক্র।
অর্ডার আসা থেকে টাকা হাতে আসা পর্যন্ত — মাঝের প্রতিটা ধাপ এখানেই।
দশ মিনিট। তিনটা ধাপ। চালু।
কোনো API কী নেই, কোনো কপি-পেস্ট নেই।
প্লাগিন ইনস্টল করুন
জিপ ফাইল আপলোড করে অ্যাক্টিভেট। সেটআপ উইজার্ড নিজেই সামঞ্জস্য দেখে নেয় — কী কী লাগবে আর কী নেই, শুরুতেই বলে দেয়।
কুরিয়ার আর ফোন যুক্ত করুন
উইজার্ডে কুরিয়ার আর SMS চালু করুন। শেষ ধাপের QR কোড অ্যাপ দিয়ে স্ক্যান করলেই ফোন যুক্ত — কোনো API কী, কোনো কপি-পেস্ট নেই।
কাজ শুরু
অর্ডার আসতে শুরু করলেই ফোনে পুশ। কনফার্ম, ফ্রড চেক, কুরিয়ারে পাঠানো — সব সেখান থেকেই।
অর্ডার এলেই কাস্টমারকে কল — ১ চাপলেই কনফার্ম
নতুন অর্ডার এলে নিশ্চিত নিজেই এক মিনিটের মধ্যে কাস্টমারকে ফোন করে, আপনার দোকানের নামে। কাস্টমার ১ চাপলে অর্ডার নিজে থেকেই কনফার্ম হয়ে যায়, ২ চাপলে আপনার সাথে কথা বলেন। কেউ ধরল না? আবার কল যায়। পার্সেল পাঠানোর আগেই জানুন, কে সত্যি নেবে।
- প্রতিটা নতুন অর্ডারে অটো কল — আপনাকে বা স্টাফকে ফোন তুলতে হয় না
- ১ চাপলে অর্ডার Confirmed, ইতিহাসে লেখা থাকে «AI Call-এ কাস্টমার কনফার্ম করেছেন»
- ধরেনি? দুই মিনিট পর পর তিনবার আবার কল, তারপর আপনার তালিকায় ওঠে
- আপনার দোকানের নামে গ্রিটিং — রেকর্ড করে চালু করে দিই আমরাই
- কখন কল যাবে, আর কখন ২ চাপলে কল আপনার কাছে আসবে — সময় আপনার ঠিক করা
একটা ফেরতে কুরিয়ার চার্জ আর প্যাকিং মিলিয়ে ৳১০০-র মতো যায়। মাসে ৩০০ অর্ডারে AI কলের পুরো খরচ প্রায় ৳৫৯৭ — মানে মাসে ৬টা ফেরত ঠেকালেই উঠে আসে।
খরচ: Pay as you go-তে মাসিক ফি নেই, প্রতি মিনিট ৳১.৯৯; বা Starter মাসে ৳৩৯০-এ ৫০ মিনিট ফ্রি — শুধু কাস্টমার ধরলে, না ধরলে ৳০। প্যাকেজ পরে প্লাগিনের AI Call পাতা থেকে বেছে নেবেন। তিনটা প্যাকেজ দেখুন
| অর্ডার | কাস্টমার | টাকা | AI কল | |
|---|---|---|---|---|
| #১০৪২ | রাকিব হাসান | ৳১,২৫০ | AI Call-এ কনফার্ম | ⋮ |
| #১০৪১ | সুমাইয়া আক্তার | ৳৮৯০ | কল যাচ্ছে… | ⋮ |
| #১০৪০ | তানভীর আহমেদ | ৳২,১০০ | আবার কল হবে… | ⋮ |
| #১০৩৯ | মিম রহমান | ৳৬৫০ | কথা বলতে চান | ⋮ |
| #১০৩৮ | জাহিদ ইসলাম | ৳১,৪৮০ | AI Call-এ কনফার্ম | ⋮ |
| #১০৩৭ | নুসরাত জাহান | ৳৯৯০ | কল ধরেননি | ⋮ |
ডেমো কল · ফ্রি
নিজের ফোনে শুনে দেখুন
আপনার নাম, নম্বর আর দোকানের নাম দিন — এক মিনিটের মধ্যে আপনার ফোনে AI কল যাবে। কোনো অর্ডার হবে না, টাকা লাগবে না।
কল যাচ্ছে…
নিশ্চিত AI Call
আপনার দোকানের নামে কল…
১অর্ডার কনফার্ম করুন
২আমাদের সাথে কথা বলুন
WooOrders
01712345678
01712345678
এখানে কী হবে?
- ১আপনার ফোনে আমাদের AI কল যাবেঠিক যেভাবে আপনার কাস্টমারের কাছে যায়।
- ২১ চাপলে অর্ডার Confirmed২ চাপলে আমাদের টিমের সাথে কথা বলবেন।
- ৩ডেমো কলটি এক মিনিটের মতোকোনো অর্ডার হবে না, টাকা লাগবে না।
- ফ্রি ডেমো কল১ মিনিটের মধ্যে
- সম্পূর্ণ ফ্রিকোনো খরচ নেই
- আপনার তথ্য নিরাপদশুধু ডেমো কলের জন্য
ফোন ধরার আগেই জানুন কে ফেরত দেয়
প্রতিটা অর্ডারের পাশে কাস্টমারের আসল রেকর্ড — কোন কুরিয়ারে কত গেছে, কত ফিরেছে। ঝুঁকি দেখলে অ্যাডভান্স চান, নাহলে সরাসরি বুক করুন। একটা ফেরত আটকানো মানে কুরিয়ার চার্জ আর পণ্য, দুটোই বাঁচল।
- ফোন নম্বর দিয়ে সব কুরিয়ারের ডেলিভারি রেকর্ড
- আপনার নিজের দোকানের হিস্ট্রি আলাদা করে
- ব্ল্যাকলিস্ট, আর সাত দিনে একই নম্বরের ডুপ্লিকেট অর্ডার
| কুরিয়ার | মোট | ডেলিভারি | ফেরত | হার |
|---|---|---|---|---|
| SSteadfast | ৮ | ৩ | ৫ | ৩৭% |
| PPathao | ৩ | ১ | ২ | ৩৩% |
| RRedX | ২ | ০ | ২ | ০% |
| CCarrybee | ০ | ০ | ০ | — |
| আপনার দোকানে | ২ | ০ | ২ | ০% |
খারাপ অর্ডারটা আটকান — হওয়ার আগেই।
বাকি সব পাহারা অর্ডার হয়ে যাওয়ার পরে। ততক্ষণে সেটা আপনার হিসাবে, আপনার পিক্সেলে, আপনার স্টকে — আর আপনার মাথায় একটা বিক্রি হিসেবে বসে গেছে।
কাস্টমার অর্ডার করল → আপনি খুললেন, দেখলেন, ফোন করলেন → বাতিল করলেন। অর্ডারটা তবু আপনার বইয়ে থেকে গেল।
“অর্ডার করুন” চাপার মুহূর্তেই নম্বরটা যাচাই হয় — আপনার নিজের হিস্ট্রি, দরকারে কুরিয়ারের রেকর্ড। বার না পেরোলে অর্ডারটা হয়ই না।
বার না পেরোলে কী হবে, আপনি ঠিক করেন
-
১
পেমেন্ট মেথড আটকানCOD বন্ধ, শুধু প্রিপেইড। কিনতে পারবে, কিন্তু আপনার ঝুঁকিতে নয়।
-
২
অ্যাডভান্স চানঅর্ডারের কত শতাংশ, আপনি ঠিক করবেন। বেশিরভাগ দোকান ডেলিভারি চার্জটাই চায় — ফেরত এলে অন্তত ওটা বাঁচে।
-
৩
ফিরিয়ে দিনযেটা কোনোভাবেই নেওয়ার নয়, সেটা অর্ডারই হবে না। আপনার হিসাবেও ঢুকবে না।
সব অর্ডার এক টেবিলে — আর চাপলেই হয়ে যায়।
গুগল শিটের মতো একটা টেবিল — কিন্তু এটা আপনার দোকানের ভেতরেই, তাই যা বদলাবেন সেটা সত্যিকারের অর্ডারে বসে। ছবি দেখে বোঝার দরকার নেই — নিচের ডেস্কটা এখনই খুলে চালিয়ে দেখতে পারেন।
WooCommerce-এ একটা অর্ডারের স্ট্যাটাস বদলাতে গেলে পুরো পাতা নতুন করে আসে —
প্রতিবার দুই সেকেন্ড বসে থাকা। নিশ্চিতে চাপলেই হয়ে যায়।
দিনে ২০০ অর্ডার, প্রতিটা তিনবার করে ছুঁলে — শুধু এই বসে থাকাতেই
দিনে ২০ মিনিট, মাসে দশ ঘণ্টা।
লগইন লাগবে না, কিছু বসাতে হবে না · যা খুশি চাপুন, কিছুই সেভ হয় না
- চাপলেই হয়ে যায়স্ট্যাটাস বদলান, সার্চ করুন, ট্যাব ঘোরান — কোনো অপেক্ষা নেই, চাকাও ঘোরে না। WooCommerce-এর অর্ডার পাতায় প্রতিটা ক্লিকের পর নতুন করে পাতা আসার জন্য বসে থাকতে হয়।
- স্ট্যাটাস ট্যাবপ্রসেসিং, কনফার্মড, রেডি, ইন ট্রানজিট — কোনটায় কয়টা অর্ডার, উপরেই লেখা। এক ক্লিকে সেই তালিকা।
- সারি থেকেই এডিটস্ট্যাটাস, নোট, অ্যাডভান্স — অর্ডার খুলতে হয় না। যা বদলাবেন সাথে সাথে বসে যায়।
- পাশেই ফ্রড চেকCheck চাপলে ওই সারিতেই কাস্টমারের কুরিয়ার রেকর্ড। ফোন ধরার আগেই জানা যায়।
- ওখান থেকেই কুরিয়ারSend চাপলে পার্সেল বুক হয়, কনসাইনমেন্ট নম্বরটা ফিরে এসে ওই ঘরেই বসে।
- জোন আর টাকার হিসাবঠিকানা দেখে থানা, আর প্রতি অর্ডারে মোট, অ্যাডভান্স আর বাকি — আলাদা কলামে।
- নিজের মতো টেবিলকোন কলাম দেখবেন সেটা আপনি ঠিক করেন, আর Compact চাপলে এক পর্দায় বেশি অর্ডার।
-
ছবিটা একটা টেস্ট দোকানের, ফোন নম্বরের কলাম ঝাপসা করা। ডেমোর সব নাম-নম্বর বানানো — সেখানে কোনো আসল ক্রেতার তথ্য নেই। ল্যাপটপ, ট্যাব আর ফোন — তিন জায়গাতেই একই তথ্য একই সময়ে।
দোকান দুটো-তিনটে? অ্যাপ একটাই।
যাঁর একাধিক ওয়েবসাইট, তাঁর জন্য আলাদা আলাদা অ্যাপ নয়। বাঁয়ের মেনুতে দোকানগুলো পাশাপাশি — এক চাপে বদল। প্রতিটা দোকানের অর্ডার, স্টক, রিপোর্ট আর সেটিংস আলাদাই থাকে; ফোন একটাই, লগইন একটাই।
- পুশের মাথায় দোকানের নামকোন দোকানে অর্ডার এল, না খুলেই বোঝা যায়
- এক চাপে দোকান বদলঅ্যাপ খুললে শেষবার যে দোকানে ছিলেন সেখানেই খোলে; স্টাফও দোকান যোগ করতে পারে
- প্রতিটা দোকানের আলাদা হিসাবলাইসেন্স প্রতিটা সাইটের আলাদা, দাম একই — একটার মেয়াদ শেষ হলে শুধু সেটাই থামে, বাকিগুলো চলে
- দোকানের কোনো সীমা নেইপ্রতিটা ওয়েবসাইটের জন্য একটা করে লাইসেন্স। অ্যাপে কয়টা দোকান যোগ করবেন, তার কোনো সীমা নেই।
- Nনূর ফ্যাশনnoorfashion.com.bd১২ নতুন›
- গ্যাজেট ঘরgadgetghor.com৩ নতুন›
- হোম ডেকোর বিডিhomedecorbd.shop০›
পুরো দোকানটা পকেটে।
কম্পিউটার খোলার দরকার নেই। অর্ডার নেওয়া থেকে কুরিয়ারে তুলে দেওয়া, ফ্রড চেক, স্টক আর হিসাব — সবই ফোনে। নিচের ছবিগুলো সত্যিকারের অ্যাপের।
আজ কী কী প্যাক করতে হবে, গুনে দেওয়া আছে
স্ট্যাটাস ধরে ট্যাব, আর প্রতিটা ট্যাবে কয়টা অর্ডার — সবই আপনার দোকানের নিজের স্ট্যাটাসের নাম ধরে। সাথে প্যাকিং লিস্ট: কোন পণ্য কয়টা লাগবে, কয়টা অর্ডারের জন্য।
- ১৩টা পণ্য · ৩২ পিস · ২৩ অর্ডার — গুদামে গিয়ে এই তালিকাটাই লাগে
- উপরে আজকের অর্ডার, টাকা আর জিনিসের সংখ্যা
- নাম, নম্বর বা অর্ডার নম্বর — যেকোনোটা দিয়ে খোঁজা যায়
মেসেজটা পেস্ট করুন, ফর্ম নিজেই ভরে যাবে
ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার আসে মেসেঞ্জারে বা কলে — নাম, নম্বর আর ঠিকানা একসাথে এক প্যারায়। সেটা কপি করে বসিয়ে দিন; কোনটা নাম, কোনটা নম্বর, কোনটা ঠিকানা — অ্যাপ নিজেই ভাগ করে নেয়।
- পেস্ট → "Fill the form" → চোখ বুলিয়ে পণ্য যোগ করুন, ব্যস
- ইমেইল বা অ্যাকাউন্ট চায় না — কলের সময় ওসব চাইলে কল লম্বা হয়
- নম্বর বসানোর সাথে সাথেই ডেলিভারি রেকর্ড পাশে
এই স্ক্রিনগুলো আজ বিকেলেই আপনার ফোনে থাকতে পারে।
সেটআপে দশ মিনিট। সাত দিনের মধ্যে পছন্দ না হলে পুরো টাকা ফেরত।
এই অর্ডারটা কোন অ্যাড থেকে এসেছে, লেখা থাকে
উপরে অর্ডারটা কোন ধাপে আছে, তারপর কল, WhatsApp, SMS আর লেবেল — পাশাপাশি। আর নিচে একটা লাইন যেটা আর কোনো অর্ডার ম্যানেজারে নেই: এই অর্ডারটা কোন ক্যাম্পেইন থেকে এসেছে।
- কোন ল্যান্ডিং পেজ, কোন অ্যাড, পেইড না অর্গানিক — অর্ডারের গায়েই লেখা
- স্ট্যাটাস বদলানো, স্টাফকে অ্যাসাইন করা, রিফান্ড — একই কার্ড থেকে
- যে বোতামটা আপনার স্টাফের জন্য নয় সেটা দেখাই যায় না
অর্ডার নেওয়ার আগেই নম্বরটা যাচাই
ফোন এল বা মেসেজ এল — অর্ডারটা আদৌ নেবেন কিনা, সেটাই প্রশ্ন। নম্বরটা লিখলেই সব কুরিয়ারের রেকর্ড, আর ওই নম্বরে আপনার নিজের দোকানের বাতিল হওয়া অর্ডারগুলো।
- Pathao, Steadfast, RedX, Paperfly, Carrybee — কোথায় কত গেছে, কত ফিরেছে
- আপনার দোকানে ওই নম্বরের বাতিল অর্ডারগুলো তারিখ ধরে — এই তথ্যটা আর কারো কাছে নেই
- এই ঘণ্টায় ৬০টার কয়টা চেক ব্যবহার হয়েছে, স্ক্রিনেই লেখা
আরও যা ফোনেই আছে
কুরিয়ারে পাঠানো
এক চাপে বুকিং, কনসাইনমেন্ট নম্বর এলেই লেবেল। আগে হাতে বুক করা থাকলে নম্বরটা বসিয়ে দিলেও হয়।
কাস্টমার রেকর্ড
এই কাস্টমার আপনার দোকানে কয়টা নিয়েছে, কয়টা রেখেছে, কত খরচ করেছে। বারবার ফেরত দিলে ব্ল্যাকলিস্ট।
ডিসকাউন্ট, নাকি দাম
ছাড় দিলে আসল দাম থেকেই যায় আর ছাড়টা হিসাবে ওঠে। দাম বদলালে অর্ডারে ওই দামটাই আসল — দুটো আলাদা রাখা আছে।
পুরো গুদামের হিসাব
কত পণ্য, কত পিস, কেনা দামে কত টাকার মাল বসে আছে, আর সব বিক্রি হলে কত আসবে।
লেখাটা বাংলায়
কাস্টমারের কাছে যা যায় সেটা বাংলায়, আপনার দোকানের নাম দিয়ে। অর্ডার নম্বর, পণ্য আর ঠিকানা বসানো থাকে।
লেখা আগে থেকেই তৈরি, শুধু পাঠান
টেমপ্লেটের উপরেই ওই নম্বরের ডেলিভারি সাকসেস — ৯৮%, ১৩১টার ১২৮টা
চারটা সংখ্যা, একটা নয়
গোডাউনে কত, রিজার্ভড কত, কুরিয়ারে কত — আর সত্যিই বিক্রির জন্য বাকি কত
কোন পণ্যটা আপনার টাকা খাচ্ছে
পুরো ফেরত আর আংশিক ফেরত আলাদা করে — দুটো এক জিনিস নয়
কোন দিন কয়টা কুরিয়ারে গেল
WooCommerce শুধু এখনকার স্ট্যাটাসটা রাখে — কবে কোনটা বদলাল সেই খাতাটা প্লাগিন নিজে লেখে
উপরের ছবিগুলো সত্যিকারের অ্যাপের, একটা চালু দোকানের নিজের অর্ডার নিয়ে। কাস্টমারের নাম, নম্বর আর ঠিকানা ঝাপসা করে দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড অ্যাপ, ওয়েব ড্যাশবোর্ডের সাথে একই তথ্য একই সময়ে। iOS আসছে।
দেখে দেখে শিখুন — সব বাংলায়।
প্রতিটা ভিডিও একটা কাজ শেখায়, কয়েক মিনিটে। সেটআপ থেকে ফ্রড চেক, কুরিয়ার, SMS — সবটাই।
পুরো অর্ডার ডেস্ক ঘুরে দেখা
ট্যাব, নাম-নম্বর-অর্ডার নম্বরে সার্চ, অ্যাডভান্স ফিল্টার, সারিতেই পণ্য আর পরিমাণ, একসাথে অনেক অর্ডারের স্ট্যাটাস বদল — কম্পিউটারের পুরো ডেস্ক এক ভিডিওতে। সাথে ফ্রড চেক, কুরিয়ারে বুকিং, লেবেল-ইনভয়েস।
প্লাগিন ইনস্টল আর লাইসেন্স কী
অ্যাকাউন্ট থেকে প্লাগিনের জিপ আর লাইসেন্স কী নেওয়া, WordPress-এ আপলোড করে অ্যাক্টিভেট, কী পেস্ট করে সবুজ টিক — শূন্য থেকে চালু পর্যন্ত।
অর্ডার স্ট্যাটাস সেটআপ
দোকানের স্ট্যাটাসগুলো ডেস্কে কীভাবে ট্যাব হয় — প্রসেসিং, কনফার্মড, রেডি, ইন ট্রানজিট — আর কোনটা কোন ধাপ বোঝায়, সেটা একবার ঠিক করে নেওয়া।
সব প্ল্যানে সব ফিচার। শুধু মাসে কত অর্ডার, সেটা আলাদা।
মাসে দিন, বছরে দিন, বা একবারই দিয়ে দিন। কোন ফিচারটা হারাবো — সেই হিসাব কখনোই করতে হবে না।
আজীবন প্ল্যানের অফার। একবার দিয়ে দিলে আর কখনো নবায়ন নেই — আপডেট আর সাপোর্ট সবই চলতে থাকবে। অফারটি ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত, এরপর শুধু মাসিক আর বার্ষিক থাকবে।
শেষ সুযোগ আনলিমিটেড প্ল্যানের সবকিছু এখন ৳৪৯০-এ, ৮০% ছাড়ে। অফার শেষ হলে দাম আবার ৳২,৪৯০।
এখন নিলে নবায়নের সময়ও এই দামই থাকবে। সময় শেষ ২৮ অক্টোবর ২০২৬ রাত ১২টায়।
স্টার্টার
ছোট দোকানের জন্য
৳৯,৮০০একবারই
আর কখনো নবায়ন নেই · ২ বছরেই উঠে আসে
মাসে ৩০০টি অর্ডার
- সব ফিচার, কোনোটা আটকানো নেই
- আনলিমিটেড স্টাফ
- একটি ডোমেইন
- WhatsApp-এ সাপোর্ট আর আপডেট
গ্রোথ
দিনে ২৫টির মতো
৳১৯,৮০০একবারই
আর কখনো নবায়ন নেই · ২ বছরেই উঠে আসে
মাসে ৭৫০টি অর্ডার
- সব ফিচার, কোনোটা আটকানো নেই
- আনলিমিটেড স্টাফ
- একটি ডোমেইন
- WhatsApp-এ সাপোর্ট আর আপডেট
বিজনেস
দিনে ৫০টির মতো
৳৩৩,৮০০একবারই
আর কখনো নবায়ন নেই · ২ বছরেই উঠে আসে
মাসে ১,৫০০টি অর্ডার
- সব ফিচার, কোনোটা আটকানো নেই
- আনলিমিটেড স্টাফ
- একটি ডোমেইন
- WhatsApp-এ সাপোর্ট আর আপডেট
আনলিমিটেড
অর্ডারের কোনো সীমা নেই
৳৪৯,৮০০ ৳৯,৮০০একবারই
আর কখনো নবায়ন নেই · ২ বছরেই উঠে আসে
অর্ডারের সীমা নেই
৳৪০,০০০ কম · অফার শেষ হলে ৳৪৯,৮০০
- সব ফিচার, কোনোটা আটকানো নেই
- আনলিমিটেড স্টাফ
- একটি ডোমেইন
- WhatsApp-এ সাপোর্ট আর আপডেট
- নিজের দোকানে, আসল অর্ডারে
- সব ফিচার খোলা
- যত খুশি অর্ডার
- Pay as you go ৳১.৯৯ / মিনিটমাসিক ফি নেই — যতটুকু কথা, ততটুকু দাম। ২ চাপলে কল আপনার নম্বরে যায় না, আপনি পরে ফোন করবেন
- Starter ৳৩৯০ / মাস৫০ মিনিট ফ্রি, তারপর ৳০.৯৯ / মিনিট
- Business ৳৬৯০ / মাস১০০ মিনিট ফ্রি, তারপর ৳০.৭৯ / মিনিট
উদাহরণ: মাসে ৩০০টা অর্ডার, ২১০টা কল কাস্টমার ধরেন, প্রতিটা এক মিনিটের মধ্যে — Pay as you go-তে প্রায় ৳৪১৮; Starter-এ ৳৩৯০ + ১৬০ মিনিট × ৳০.৯৯ = প্রায় ৳৫৪৮। মাসে প্রায় ৩৪০ মিনিটের কম কথা হলে Pay as you go সস্তা, বেশি হলে Starter বা Business।
প্লাগিনের AI Call পাতা থেকে প্যাকেজ বেছে চালু করবেন, পরে বদলাতেও পারবেন। আগে থেকে যাঁরা মাসে ৳৩৯০ + প্রতি মিনিট ৳০.৬৯-এ চালাচ্ছেন, তাঁদের দাম বদলাবে না। মাসিক ফি (থাকলে) কল ব্যালেন্স থেকে কাটে; ব্যালেন্স রিচার্জ ৳১০০ থেকে, bKash, কার্ড বা ব্যাংকে। শুধু কাস্টমার ধরলে মিনিট গোনা হয়, না ধরলে ৳০। প্রতিটা শুরু হওয়া মিনিট গোনা হয় (৪০ সেকেন্ডের কলও এক মিনিট); Starter আর Business-এ কাস্টমার ২ চেপে আপনার সাথে কথা বললে সেই সময়টাও। Pay as you go-তে ২ চাপলে কল আপনার নম্বরে যায় না — কাস্টমার শোনেন «ধন্যবাদ। আমাদের প্রতিনিধি খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবেন।», অর্ডারে নোট পড়ে, আপনি পরে ফোন করবেন। ফ্রি মিনিট পরের মাসে যায় না। জানতে কল: ০৯৬৩৯-৩৩৩৩২২
মাসে ১,৫০০টির বেশি অর্ডার? WhatsApp-এ বলুন — আপনার হিসাব দেখে দাম ঠিক করে দেব।
দরকার হলে আরও ছয়টা টুল — প্রতিটা মাসে ৳৭৫
প্ল্যানের সব ফিচার তো আছেই। বিক্রি আরও বাড়াতে এগুলো আলাদা করে নিন — প্লাগিনের ভেতর থেকেই, এক চাপে। আর Buy Now বাটন সবার জন্য ফ্রি।
কিনবেন প্লাগিন থেকেই: WordPress → নিশ্চিত → Add-ons → «নিন»। প্রথমবার শুধু লাইসেন্স নবায়ন পর্যন্ত বাকি দিনগুলোর টাকা, তারপর প্রতি নবায়নের সাথে যোগ হয়। বছরের লাইসেন্সে ১০ মাসের দাম — একটা অ্যাড-অন ৳৭৫০।
আলাদা আলাদা কিনলে কত পড়ত
বাজারের চলতি দাম ধরে, প্রতি মাসে।
পাঁচটা আলাদা জিনিস কিনতে হবে না — একটাতেই সব
- অর্ডার ম্যানেজারঅর্ডার ডেস্ক, ইনলাইন এডিট, বাল্ক অ্যাকশন
- ফ্রড চেকারফোন দিয়ে কুরিয়ার-ওয়াইজ ডেলিভারি রেকর্ড
- কুরিয়ার প্লাগিনএক ক্লিকে বুকিং, কনসাইনমেন্ট ট্র্যাক
- SMS প্যানেলঅর্ডার SMS, টেমপ্লেট, লগ আর রিপোর্ট
- লেবেল প্লাগিনবারকোড লেবেল, পিকিং শিট, ইনভয়েস
যা যা মাথায় আসে।
ব্যবহার করতে কী কী লাগবে?
একটা WordPress সাইট যেখানে WooCommerce ইনস্টল করা আছে — এটুকুই। WooCommerce ৮.২ বা তার পরের ভার্সন হলে নতুন অর্ডার স্টোরেজেও (HPOS) চলবে, পুরনোটাতেও চলবে। অ্যাপটার জন্য একটা Android ফোন।
আলাদা কোনো লোডার বা এক্সটেনশন লাগবে?
না। কিছু প্লাগিন চালাতে হোস্টিংয়ে ionCube Loader চালু করতে হয় — নিশ্চিতে সেটা লাগে না। জিপ আপলোড করে অ্যাক্টিভেট করলেই হলো।
SMS কীভাবে কাজ করে?
আলাদা কোনো SMS কোম্পানির প্যানেল কিনতে হবে না। এখান থেকেই ক্রেডিট রিচার্জ করবেন, আর অর্ডার কনফার্ম থেকে কুরিয়ার আপডেট পর্যন্ত SMS চলে যাবে। বাংলা লেখায় প্রতি SMS-এ ৭০ অক্ষর ধরে — লেখার সময়ই দেখাবে কত খরচ হচ্ছে।
কোন কোন কুরিয়ার চলে?
Steadfast, Pathao, RedX আর CarryBee — চারটেই। অর্ডার বেছে এক ক্লিকে বুকিং, কনসাইনমেন্ট নম্বর নিজেই বসে, আর প্রতিটা অর্ডারে যেটা সুবিধা সেই কুরিয়ার। আলাদা কিছু কিনতে হয় না।
একাধিক ওয়েবসাইটে ব্যবহার করা যাবে?
একটা লাইসেন্স দিয়ে একটা ডোমেইন — দ্বিতীয় দোকানের জন্য দ্বিতীয় লাইসেন্স লাগবে, একই দামে। অ্যাপে দুটো দোকানই একসাথে থাকে, মেনু খুললেই পাশাপাশি, এক চাপে বদল।
আপডেট কীভাবে আসবে?
WordPress-এর নিজের আপডেট স্ক্রিনেই আসবে, অন্য যেকোনো প্লাগিনের মতো। ফাইল নামিয়ে আবার আপলোড করার দরকার নেই।
পছন্দ না হলে?
সাত দিনের মধ্যে বললে পুরো টাকা ফেরত। কোনো কারণ জানানোর দরকার নেই।
সাপোর্ট কেমন?
WhatsApp-এ সরাসরি, বট নয়। সেটআপ থেকে যেকোনো টেকনিক্যাল সমস্যা — সকাল ৯টা থেকে রাত ১০টা।
আজকের অর্ডারগুলো আজকেই শেষ হোক।
সাত দিনের মধ্যে পছন্দ না হলে পুরো টাকা ফেরত। সেটআপ দশ মিনিটে।
মিটিং বুক করুন
নাম, নম্বর আর পছন্দের সময় দিন — সাথে সাথে কনফার্মেশন SMS পাবেন।